Israt jahan

Israt jahan May Allah bless me
(1)

উত্তরা দিয়াবাড়ি
19/09/2026

উত্তরা দিয়াবাড়ি

Good morning
16/09/2026

Good morning

নোয়াখালি সরকারি হাসপাতালথেকে একজন মা কে টাকা না দেয়ার কারণে চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে এবং শেষ পর্যন্ত পেটে...
15/09/2026

নোয়াখালি সরকারি হাসপাতালথেকে একজন মা কে টাকা না দেয়ার কারণে চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে এবং শেষ পর্যন্ত পেটের ব্যাথায় রাস্তায় বাচ্চা জন্ম দিতে বাধ্য হয়েছেন—এটি শুধুমাত্র একটি পরিবারের দুঃখ নয়, আমাদের স্বাস্থ্যসেবার মানহীনতা এবং মানবতার উপরে একটি গুরুতর প্রশ্ন!

যদি এই ঘটনাটি অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে ঘটে থাকে, তবে এটি সম্পূর্ণ তদন্ত করা উচিত এবং দায়ী কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
কারণ এটা শুধু চিকিৎসা না পাওয়া মায়ের কষ্টের বিষয় নয়, এটি সমগ্র সমাজের জন্য লজ্জার বিষয়।🤔

মধ্যরাতে রাস্তায় জন্মগ্রহণ করা শুধু একজন দরিদ্র ব্যক্তির স্ত্রীর বিনা চিকিৎসার বিষয় নয় বরং এটি একটি পুরো চিকিৎসা সিস্টেমের বিষয় যেটা সারা দেশ জুড়েই বেহাল অবস্থা, যেটা ঠিক করার বর্তমান সরকারের মহান দায়িত্ব।

ফুল মানেই সৌন্দর্য, অনুভূতি আর নীরব প্রকাশ। মানুষের মনের কথা অনেক সময় শব্দে ধরা পড়ে না, তখন একটি ফুলই হয়ে ওঠে অনুভবের...
14/09/2026

ফুল মানেই সৌন্দর্য, অনুভূতি আর নীরব প্রকাশ। মানুষের মনের কথা অনেক সময় শব্দে ধরা পড়ে না, তখন একটি ফুলই হয়ে ওঠে অনুভবের ভাষা। ভালোবাসা, শান্তি কিংবা মনের অব্যক্ত ভাব প্রকাশে ফুল নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাসের ভূমিকা আলাদা।

২০০০ সালে কলম্বিয়ার মারিয়া কনসুয়েলো কর্দোবার জীবন এক মুহূর্তেই বদলে যায়। বোগোটায় থেকে কাজ করতে চাওয়া নিয়ে তৎকালীন...
10/09/2026

২০০০ সালে কলম্বিয়ার মারিয়া কনসুয়েলো কর্দোবার জীবন এক মুহূর্তেই বদলে যায়। বোগোটায় থেকে কাজ করতে চাওয়া নিয়ে তৎকালীন স্বামীর সঙ্গে বিরোধের পর, একদিন তিনি দরজা খুলতেই স্বামী তার মুখে অ্যা'সিড ছুড়ে দেন। অ্যা'সিডটি একটি অ্যাল'কোহলের বোতলে রাখা ছিল বলে প্রথমে তিনি বুঝতেই পারেননি কী ঘটেছে।

এরপর শুরু হয় হাসপাতাল, অস্ত্রোপচার আর অসহনীয় যন্ত্রণার দীর্ঘ অধ্যায়। গত ২৬ বছরে মারিয়াকে প্রায় ৮৭টি অস্ত্রোপচার করতে হয়েছে। অ্যা'সিডে তার মুখের স্বাভাবিক গঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো নাকে টিউব ব্যবহার করে শ্বাস নিতে হয়, আর স্বাভাবিকভাবে খাবার খাওয়াও তার জন্য অত্যন্ত কঠিন।

শারীরিক কষ্টের পাশাপাশি অর্থকষ্টও তাকে ভুগিয়েছে। কাজ করতে না পারায় অনেক সময় বোগোটার রাস্তায় মানুষের কাছে সাহায্য চাইতে হয়েছে তাকে।

২০১৭ সালে পোপ ফ্রান্সিসের সঙ্গেও দেখা করেছিলেন মারিয়া। নিজের অসহনীয় কষ্টের কথা জানিয়েছিলেন তাকে। কিন্তু বছরের পর বছর চিকিৎসা ও যন্ত্রণা সহ্য করার পর একসময় তিনি ইউথানেশিয়া অর্থাৎ চিকিৎসাগতভাবে জীবন শেষ করার প্রক্রিয়া—চেয়ে আবেদন করেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার ইউথানেশিয়ার আবেদন প্রায় চার বছর আগেই অনুমোদিত হয়েছিল। তবে তিনি এখনো সেই সিদ্ধান্ত কার্যকর করেননি। অর্থাৎ শেষ সিদ্ধান্তটি এখনো তার নিজের হাতে।

একটি হামলার ক্ষত হয়তো শরীরে দেখা যায়, কিন্তু তার যন্ত্রণা একজন মানুষকে সারাজীবন বয়ে বেড়াতে হতে পারে।

10/09/2026

Address

Badda
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israt jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share