Deen Way

Deen Way নিজের অবস্থান থেকে শুকরিয়া করতে জানলে - প্রতিটা মানুষই সুখী !
- আলহামদুলিল্লাহ্‌

28/02/2023

দুনিয়া সুখের ও প্রশান্তির জায়গা নয়। এখানে দুঃখ আসতেই পারে। মানবজীবনের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে।’ (সুরা বালাদ: ৪)
#দুশ্চিন্তা

25/02/2023

মৃত্যু হল জীবন প্রক্রিয়ার সম্পূর্ণ অবসান, যা সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে ঘটে। মৃত্যু হল দুনিয়া জীবনের সমাপ্তি, আর আখিরাত জীবনের সূচনা | পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ মৃত্যুর পর তার সঙ্গে যা ঘটবে তা নিয়ে নিজের মৃত্যু আগে কিছু অনুভূতির কথা লিখে গিয়েছেন।
#মৃত্যু

05/01/2023

কবরের ভয়াবহ আজাব - Koborer Ajab | Deen Way

রসুল (সা.) বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে। তিনি আরও বললেন, রসুল (সা.) বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ।

27/12/2022

শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) - Peace of islam | Deen Way

মহা গ্রন্থ আল কোরআন, ইতিহাস এর যুক্তি-প্রমাণ এবং বিভিন্ন গ্রন্থের তথ্য অনুযায়ী রমজান মাসের শেষ পর্যায়ে মহানবী (সাঃ) এর কাছে আল্লাহর দূত জিবরাইল (আ:) কে দিয়ে ওহী (আল্লাহর বাণী) প্রেরন করেন। এ সময় তার বয়স ৪০ পূর্ণ হয়। প্রথমে তিনি স্বপ্নে সে নিদর্শন পান এবং পরে সরাসরি পেয়েছিলেন।

20/12/2022

আল্লাহ্‌ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্‌। তিনিই আমাদের একমাত্র ভরসা। কেয়ামত কখন হবে তা একমাত্র “আল্লাহ্ রাব্বুল আলামিনই” জানেন তিনি ছাড়া আর কেউই তা জানে না। তবে কোরআনের ভাষ্য অনুযায়ী ‘কেয়ামত’ খুব বেশি দূরে নয়। কেয়ামতের আগের সমাজ যেমন হবে: যখন চরিত্র দুর্বল হবে, মা-বাবার প্রতি সন্তানের অবাধ্যতা বৃদ্ধি পাবে। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করা হবে। মানুষের হাতে প্রচুর অর্থ-সম্পদ থাকবে।

19/12/2022

আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহ অবশ্যই আপনার পাশেই আছেন...

09/12/2022

দোয়ার শক্তি ।। Deen Way - বাস্তব জীবনের ঘটনা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন: তোমাদের কারো দুআ ততক্ষণ কবুল করা হবে যতক্ষণ না সে সাড়া পাওয়ার জন্য তাড়াহুড়ো করে না বলে, 'আমি দোয়া করেছি কিন্তু সাড়া পাইনি । (আল-বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন)

05/12/2022

সূরা আল বাকারার শেষ দুই আয়াতের ফজিলত ।। Deen Way - Surah Baqarah Last 2 Ayat Fazilat

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share