অপু

অপু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অপু, Video Creator, Old Dhaka, Dhaka.

জয় রাধে
প্রকৃতির সৌন্দর্য ও ঐতিহ্য খুঁজা যার নেশা, সাথে পুজা-পার্বন মন্দির দর্শন , নিরামিষ খাবার, পথিকদের সরল জীবন তুলে ধরার চেষ্টা করি । বন্ধু ভেবে ফলো
করতে পারেন 🙏
Don't call for paid Marketing
ধন্যবাদ☀️

10/09/2026

এই দেশে সবই সম্ভব...
সন্ত্রাসী এবং জঙ্গিরা ঘুরেবেড়ায় মুক্ত আকাশে আর সন্যাসী থাকে জেলে বন্দী।
প্রকৃতি অবশ্যই এর বিচার করবে। 🙂

07/09/2026
মায়ের পূজা হচ্ছে 🌺🙏জয় মা রক্ষা কালী মায়ের জয় 🌺🌺
04/09/2026

মায়ের পূজা হচ্ছে 🌺🙏
জয় মা রক্ষা কালী মায়ের জয় 🌺🌺

04/09/2026

জন্মাষ্টমীর উপলক্ষে গৌড়ীয় মঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান
part-1

আজ জন্মাষ্টমীতে পাঠ করুন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে।না ভজিনু রাধাকৃষ্ণ চরনার-বিন্দে...
04/09/2026

আজ জন্মাষ্টমীতে পাঠ করুন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে।
না ভজিনু রাধাকৃষ্ণ চরনার-বিন্দে।।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু।
মিছা-মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হৈনু।।
ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে।
কাল রূপে সংসারতে পক্ষী বাস করে।।
যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে।
মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে।।
বসুদেব রাখি আইলো নন্দের মন্দিরে।
নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।।
শ্রীনন্দ রাখিল নাম 'নন্দের নন্দন'।১
যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।২
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।৩
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।।৪
সুবল রাখিল নাম ঠাকুরকানাই। ৫
শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।।৬
ননী চোরা নাম রাখে যতেক গোপিনী।৭
কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী।।৮
কুজ্বা রাখিল নাম পতিত-পবন হরি।৯
চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। ১০
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।১১
কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।।১২
কুম্ভমুনি নাম রাখে দেব চক্রপাণী।১৩
বনমালী নাম রাখে বনের হরিণী।।১৪
গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন।১৫
অজামিল নাম রেখে দেব নারায়ণ।।১৬
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।১৭
দ্রৌপদী রাখিল নাম দেবোষ দিনবন্ধু।।১৮
সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।১৯
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০
দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর।২১
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।।২২
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।২৩
বিদুর রাখিলো নাম কাঙ্গাল ঈশ্বর।।২৪
বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি ‌স্থিতি।২৫
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।।২৬
নারদ রাখিলো নাম ভক্ত প্রাণধন।২৭
ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।২৮
সত্যভামা নাম রাখে সত্যের সারথি।২৯
জাম্বুবতি নাম রাখে দেব যোদ্ধাবতী।।৩০
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।৩১
অহল্যা রাখিল নাম পাসন-উদ্ধার।।৩২
ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।৩৩
পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী।।৩৪
কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী।৩৫
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।।৩৬
বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।৩৭
বিশ্বাবসু নাম রাখে নব জলধর।।৩৮
সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী।৩৯
প্রাণপতি নাম রাখে যতো ব্রজনারী।।৪০
অদিতি রাখিল নাম আরতি-সুদন।৪১
গদাধর নাম রাখে যমল-অর্জুন।।৪২
মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।৪৩
দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।।৪৪
বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদুতি।৪৫
বিরজা রাখিলো নাম যমুনার পতি।।৪৬
বাণী পতি নাম রাখে গুরু বৃহস্পতি।৪৭
লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারতি।।৪৮
সন্দীপনি নাম রেখে দেব অন্তর্যামী।৪৯
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।।৫০
পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।৫১
নট-নারায়ণ নাম রাখিল সম্বাদি।।৫২
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম। ৫৩
ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।৫৪
বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।।৫৫
সুচিত্রা রাখিল নাম শ্রী বংশীবদন।৫৬
আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ।।৫৭
চন্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন। ৫৮
জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।।৫৯
গোপিকান্ত নাম রাখে সুদাম ঘরণী।৬০
ভক্তগন নাম রাখে দেব জগন্নাথ।।৬১
র্দুবাসা নাম রাখে অনাথের নাথ।৬২
রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।।৬৩
সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।৬৪
উদ্ভব রাখিলো নাম মিত্র-হিতকারী।।৬৫
অক্রুর রাখিল নাম ভব-ভয়হারি।৬৬
গুঞ্জমালি নাম রাখে নীল-পীতবাস।।৬৭
সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস।৬৮
অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর। ৬৯
সুরলোকে নাম রাখে আখিলের সার।।৭০
বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।৭১
স্বর্গবাসী নাম রাখে সর্ব পরা‌ৎপর।।৭২
পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩
রসসিন্ধু নাম রাখে সথী চিত্রলেখা।।৭৪
চিত্ররথ নাম রাখে অরাতি দমন।৭৫
পুলস্ত্য রাখিলো নাম নয়ন-রঞ্জন।।৭৬
কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।৭৭
ভান্ডারী নাম রাখে পূর্ণ শশধর।।৭৮
সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।৭৯
রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।৮০
রজকিনী নাম রাখে নন্দের দুলাল।৮১
আহ্লাদিনী ই নাম রাখে ব্রজের গোপাল।।৮২
দেবকি রাখিল নাম নয়নের মণি।৮৩
জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ্যবল্ক্য মুনি।।৮৪
অত্রিমুনি নাম রাখে কোটি-চন্দ্রেশ্বর।৮৫
গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।৮৬
মরীচি রাখিল নাম অচিন্ত্য ও অচ্যুত।৮৭
জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত।।৮৮
রুদ্রগণ নাম রাখে দেব-মহাকাল।।৮৯
সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল।৯০
সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।।৯১
সিদ্বার্থ রাখিলো নাম কপিল তপোধন।৯২
ভাদুরি রাখিলো নাম অগতির গতি।।৯৩
মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি।।৯৪
শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।৯৫
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬
যদুগন নাম রাখে যদকূলপতি।৯৭
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি স্থিতি।।৯৮
অর্য্যমা রাখিলো নাম কাল নিবারণ।৯৯
সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন।১০০
পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী।।১০১
ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী। ১০২
বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জুরী।।১০৩
মাধুরী রাখিলো নাম গোপী মনোহারী।১০৪
মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ।।১০৫
কুটিলা রাখিলো নাম মদনমোহন।১০৬
মঞ্জরি রাখিলো নাম কর্মবন্ধ নাশ।।১০৭
ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ।।১০৮
দৈত্যারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন।
দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ।।
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা।
নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা।।
নাম ভজ নাম চিন্তা নাম করো সার।
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।।
শতবার সুবর্ণ গো কোটি কন্যাদান।
তথাপি না হয় কৃষ্ণ নামের সমান।।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি।
নামের সহিত আছে আপনি শ্রীহরি।।
শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন।
যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন।।
কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর।
যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর।।
ব্রহ্ম আদি দেব যারে ধ্যানে নাহি পাই।
সে ধন বঞ্চিত হলে কি হবে উপায়।।
হিরণ্যকশিপুর উদর বিদরণ।
প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ।।
বলীরে ছলিতে প্রভু হইলা বামন।
দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ।।
অষ্টোত্তর শতনাম যে করে পঠন।
অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ।।
ভক্তবাঞ্চাপূর্ণ করে নন্দেরও নন্দন।
মথুরাই কংস ধ্বংস লঙ্কায় রাবণ।।
বকাসুর বধ আদি কালীয় দমন।
সর্বোত্তম কহে এর নাম সংকীর্তন।।
হরে কৃষ্ণ 🙏
রাধে রাধে 🙏

শুভ জন্মাষ্টমী 🙏 👏 “যেখানে ভক্তি, সেখানেই কৃষ্ণ… 🙏💙যেখানে কৃষ্ণ, সেখানেই শান্তি। 🌸আজ শুভ জন্মাষ্টমীতে প্রার্থনা—শ্রীকৃষ্...
04/09/2026

শুভ জন্মাষ্টমী 🙏 👏
“যেখানে ভক্তি, সেখানেই কৃষ্ণ… 🙏💙
যেখানে কৃষ্ণ, সেখানেই শান্তি। 🌸
আজ শুভ জন্মাষ্টমীতে প্রার্থনা—
শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ভরে উঠুক আপনার জীবন,
দূর হোক সব দুঃখ, অশান্তি ও অন্ধকার। 🦚✨
রাধে রাধে বলুন তো—আপনার জীবনে কৃষ্ণের প্রতি ভক্তি কতটা? 💙🙏”

💬 কমেন্টে লিখুন: “জয় শ্রীকৃষ্ণ” 🙏💙
❤️ পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভক্তদেরও শুভেচ্ছা জানান।

🔥 Hashtags

#শুভজন্মাষ্টমী #জয়শ্রীকৃষ্ণ #শ্রীকৃষ্ণ #জন্মাষ্টমী #কৃষ্ণভক্তি #রাধেকৃষ্ণ #হরেকৃষ্ণ #কৃষ্ণেরবাণী #ভক্তি #সনাতনধর্ম #সনাতনসংস্কৃতি

Our little Kanha, our biggest blessing. Happy Birthday! 🥹🦚🙏
04/09/2026

Our little Kanha, our biggest blessing. Happy Birthday! 🥹🦚🙏

🌺🪷 আজ ঝুলনযাত্রা 🪷🌺দোলনায় দোলে যুগল কিশোর,বৃন্দাবনে ছড়ায় প্রেমের আলো। 💕মনের সকল দুঃখ ভুলে আজএকবার বলি—🙏 হরে কৃষ্ণ হরে কৃ...
24/08/2026

🌺🪷 আজ ঝুলনযাত্রা 🪷🌺
দোলনায় দোলে যুগল কিশোর,
বৃন্দাবনে ছড়ায় প্রেমের আলো। 💕
মনের সকল দুঃখ ভুলে আজ
একবার বলি—
🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে। 🙏
শ্রী রাধা-কৃষ্ণের কৃপায়
সবার ঘর ভরে উঠুক সুখ ও শান্তিতে। 🌸
💐 শুভ ঝুলনযাত্রা 💐
জয় শ্রী রাধে-কৃষ্ণ! 🦚💙
#শুভঝুলনযাত্রা

শ্রী নৃসিংহ দেবের অপূর্ব শৃঙ্গার দর্শন 💞🙏♥️
24/08/2026

শ্রী নৃসিংহ দেবের অপূর্ব শৃঙ্গার দর্শন 💞🙏♥️

Address

Old Dhaka
Dhaka

Telephone

+8801862916336

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category