02/06/2026
Kali Carbonicum (Kali-c.)
সারসংক্ষেপ (Summary)
আকৃতি: মেদপ্রবণ, শরীরের মাংসপেশি নরম ও ঢিলা, চুল ঘন এবং কালো, মুখমণ্ডল ও চামড়া ফ্যাকাশে, রুগ্ন ও বিবর্ণ। চোখের উপরের পাতা ফোলা, জিহ্বা কিছুটা ধুসরবর্ণ। উল্লেখ্য, সব ক্যালিজাতীয় ঔষধ মেদপ্রবণ ও দুর্বল প্রকৃতির।
কাতরতা: অত্যন্ত শীতকাতর। ঠান্ডা মোটেও সহ্য করতে পারেনা, সামান্য ঠান্ডাতেই কাঁপুনি দেয় (shiver)। রাতে জানালার ফাঁকগুলিও বন্ধ করতে চায় (হিপার)। শরীরের যে অংশ অনাবৃত থাকে সে অংশে ঠান্ডা লাগে আর ঠান্ডার জায়গায় ব্যথা বোধ থাকে আবার অনাবৃত অংশটি ঢাকলে তখন ব্যথা সেস্থানে থাকে না। গরমে উপশম।
প্রায়ই সব রোগের সাথে ১) মারাত্মক কোমরে বা পিঠে ব্যথা, ২) প্রচুর ঘাম ও ৩) দুর্বলতা এই তিনটি লক্ষণ একত্রে বর্তমান থাকে। তার সাথে চোখের উপরের পাতা ও ভ্রুর জায়গাটা ফোলা (ptosis) থাকে (এপিসে চোখের নিচের পাতা ফুলে আর ফসফরাসে চোখের উভয় পাতা ফুলে)। কোমর ব্যথা মাসিকের আগে ও সময়ে বাড়ে। সন্তান প্রসবের পর কোমর ব্যথায় অত্যন্ত কার্যকরী ওষুধ।
দুর্বলতা ও রক্তস্বল্পতা: রোগী মেদপ্রবণ, অত্যন্ত দুর্বল ও রক্তস্বল্পতায় ভোগে। দুর্বলতার কারণে রোগী বসার সময় ধপ করে বসে বা শুয়ে পরে।
স্পর্শকাতরতা: শরীরের কোথাও স্পর্শ মোটেও সহ্য হয় না। সামান্য স্পর্শে বিশেষ করে পায়ের পাতায় স্পর্শে চমকে উঠে বা ছোঁয়া লাগলে চমকে উঠে। ডাঃ কেন্ট বলেন, ক্যালি কার্বের রুগী এতো স্পর্শকাতর যে, নাড়ী পরীক্ষার পূর্বে তাকে বলে নিতে হয় যে, তাকে স্পর্শ করা হবে। তবে জোরে চাপলে কোনো অসুবিধা হয়না।
রোগী শীতার্ত ও দেহ ঠান্ডা সত্ত্বেও অত্যন্ত ঘর্মপ্রবণ।
অসহ্য (Sensitiveness): অত্যন্ত অনুভূতি প্রবণ। ব্যথা, শব্দ এবং স্পর্শ সহ্য করতে পারেনা। সামান্য শব্দে চমকে উঠে।
আক্রান্ত স্থানে ব্যথা সুচ ফুটানো বা বর্শা বিঁধার মতো ব্যথা (Bry., Hep., Kali-c., Nit-ac.)। তবে ব্যথা গোশতশিতে বেশি হয়।
নিউমোনিয়া, প্লুরিসি বা ফুসফুস যেকোনো প্রদাহে ডানদিকের বুকের (ফুসফুস) নিম্নাংশে সুচ ফুটানো ব্যথা থাকে (Merc., Phos.) এবং ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়।
গিলতে কষ্ট হয় এবং কোন কিছু গিলার সময় গলায় কাঁটা ফুটার মতো ব্যথা হয় (Arg-n., Hep., Nit-ac.)। প্রায় সময় খেতে গেলে খাদ্য শ্বাসনালিতে প্রবেশ করে এবং বিষম উঠে।
ব্যথা আকস্মিক ও তীব্র (sudden and violent) আবার যাওয়ার যাওয়ার সময় দ্রুত চলে চায়।
যেকোনো রোগ সাধারণত রাত ২টার দিকে আরম্ভ হয়ে ৩টায় বৃদ্ধি পায় এবং ভোর ৪টা-৫টা পর্যন্ত বৃদ্ধি থাকে (KR: P-1343: Kali-c.)। সকালের দিকে কিছুটা কমে।
যে কোনো রোগ রাত ৩টায় বৃদ্ধি: সব ক্যালিজাতীয় ঔষধ, অ্যামন কার্ব, অ্যান্টিম টাট, হিপার, ক্যালি কার্ব, ল্যাকেসিস, নেট্রাম সালফ, থুজা)
অত্যন্ত রাগী, অধৈর্য্য ও অসহিষ্ণু (ক্যামো, হিপার) ও অত্যন্ত ভীতু। আরোগ্য সম্পর্কে হতাশা। একা থাকতে ভয় (একা থাকতে চায়: ইগ্নেসিয়া, সিপিয়া, নাক্স)। সবসময় ভবিষ্যৎ সম্পর্কে, মৃত্যুর ও ভূতের ভয় লেগেই থাকে।
অত্যন্ত দায়িত্বশীল (duty bound)। সব সময় নিয়ম কানুনের মধ্যেই চলতে চায়, এমন কি ছোটখাটো নিয়মও ভাঙতে চায়না।
অদ্ভুত লক্ষণ:
সমস্ত ভয়-ভীতি পাক্স্থলী হয়ে রোগীর মনে ও শরীরে প্রবেশ করে। অর্শের ব্যথা গাড়িতে চড়ে বেড়ালে উপশম হয়। কাশির সময় হঠাৎ করে কিছু সাদা শ্লেষ্মার টুকরো সজোরে গলা থেকে ছিটকে বের হয়ে আসে (চেলিডোনিয়াম)। ব্যথার জায়গায় ঘাম হয়। ঠান্ডার জায়গায় ব্যথা বোধ থাকে।
রোগীর অতীত ইতিহাস: প্রথম মাসিক দেরিতে হওয়ার ইতিহাস থাকে (GF, Me**es, delayed in girls, first me**es, p-726: Caust., Graph., Kali-c., Nat-m., Puls., Senec.)। তাছাড়া দীর্ঘস্থায়ী সর্দি-কাশি, ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, ঠান্ডা লাগার প্রবণতা, হজমের গোলযোগ, কোষ্ঠকাঠিন্য, লিভারের দুর্বলতা, বাত, কোমর ও পিঠের ব্যথার ইতিহাস এবং মহিলাদের মধ্যে বারবার গর্ভপাত, প্রসবের পর দীর্ঘ দুর্বলতা, অতিরিক্ত রক্তস্রাব বা মাসিকের অনিয়ম, রক্তস্বল্পতা, স্নায়বিক অবসাদ এবং দীর্ঘ রোগের পর সম্পূর্ণ আরোগ্য না হওয়ার প্রবণতার ইতিহাস পাওয়া যেতে পারে।
পারিবারিক ইতিহাস: পরিবারে যক্ষ্মা, হাঁপানি, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, বাতরোগ, লিভারের রোগ, স্থূলতা বা দীর্ঘস্থায়ী ক্যাটাররাল সমস্যার প্রবণতার ইতিহাস এবং মহিলাদের জরায়ুজনিত রোগ, অতিরিক্ত রক্তস্রাব, গর্ভপাতের প্রবণতা বা প্রসবজনিত দুর্বলতার ইতিহাস পাওয়া যেতে পারে।