Ayat’s World

Ayat’s World I'm not perfect"
But, not fake either....!

31/08/2026

নীরব হয়ে যাওয়াটাও জীবনের একটা কঠিন শিক্ষা। একটা সময় আসে, যখন আর কাউকে কিছু বোঝাতে ইচ্ছে করে না, কোনো প্রশ্নের উত্তর দিতেও ইচ্ছে করে না।
চুপ করে থাকি… কারণ বুঝে যাই, কিছু কথা বলে বোঝানো যায় না। কিছু মানুষের ভুল ধারণা ভাঙানোর চেষ্টাও বৃথা।
শেষ পর্যন্ত সময়ই সবকিছুর উত্তর দিয়ে দেয়। কে সত্য ছিল, কে ভুল ছিল—সময় একদিন ঠিকই বুঝিয়ে দেয়।

তুমি কি রাতে আকাশ দেখে বুঝোনা!! নিরবতা কতটা সুন্দর 🥰
29/08/2026

তুমি কি রাতে আকাশ দেখে বুঝোনা!!
নিরবতা কতটা সুন্দর 🥰

26/08/2026

জীবন সংক্ষিপ্ত হওয়া টা ভালো কারণ ,
দীর্ঘ মেয়াদী দূঃখ বহন করা অসম্ভব 🥲

জীবনের যতোটা প্রয়োজন অর্থের, তার থেকেও বেশি প্রয়োজন "মানসিক শান্তির" 🤍🥹
19/08/2026

জীবনের যতোটা প্রয়োজন অর্থের, তার থেকেও বেশি প্রয়োজন "মানসিক শান্তির" 🤍🥹

আম্মুরে জিগাইছিলাম— আম্মু, ভালোবাসা আসলে কি? আম্মু আমার মুখের দিকে তাকাইয়া একটু হাসলো, তারপর মাথায় হাত বুলাইয়া দিতে দিতে...
18/08/2026

আম্মুরে জিগাইছিলাম— আম্মু, ভালোবাসা আসলে কি?

আম্মু আমার মুখের দিকে তাকাইয়া একটু হাসলো, তারপর মাথায় হাত বুলাইয়া দিতে দিতে কইলো— 'তুই যে প্রতিদিন আমি ঘুমানোর পর আইসা দেখস আমি নিঃশ্বাস নিতাছি নাকি, বেঁচে আছি নাকি... এই যে তোর মনের ভেতরের ভয় আর আকুলতা, এটাই তো আসল ভালোবাসা রে পাগল!'

মায়ের এই কথাটা শোনার পর বুকটা কেমন যেন এক অজানা শান্তিতে ভরে গেল, আবার একই সাথে চোখে পানি চলে আসলো। আমরা কত মানুষ খুঁজি, কত সম্পর্কের পেছনে ছুটি, ভালোবাসার কত শত জটিল সংজ্ঞা তৈরি করি। অথচ ভালোবাসার সবচেয়ে পবিত্র আর নিঃস্বার্থ রূপটা তো আমার ঘরের কোণেই বসে আছে।

পৃথিবীর সব ভালোবাসা একসময় ফুরিয়ে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে, স্বার্থের টানে দূরে সরে যেতে পারে। কিন্তু একজন মায়ের ভালোবাসা? সেখানে কোনো শর্ত থাকে না, কোনো ক্লান্তি থাকে না। সন্তান ঘুমালো কিনা, ঠিকমতো খেলো কিনা, কিংবা মায়ের একটুখানি আড়াল হলে সন্তানের বুকটা যে কেঁপে ওঠে— এই তো পৃথিবীর সবচেয়ে বড় আর খাঁটি মায়া।

আজ বুঝলাম, ভালোবাসা কোনো সস্তা শব্দবিন্যাস না, ভালোবাসা মানে কারো বেঁচে থাকার তীব্র আকুলতা। আল্লাহ আমার আম্মাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। মায়ের আঁচলের চেয়ে নিরাপদ কোনো আশ্রয় এই দুনিয়ায় আর কোথাও নাই।"😌❤️‍🩹

16/08/2026

মাঝে মাঝে আমার খুব
আদরে আদরে থাকতে ইচ্ছে করে!
মনে হয়, কেউ আমার সব দায়িত্ব নিয়ে নিক
সমস্ত দুশ্চিন্তা নিয়ে নিক,
আমি ফুলের মতো অল্প কিছুদিন বেঁচে থাকি
কিন্তু কারো কাছে একটু যত্নে থাকি!

✍️: আয়াত

15/08/2026

অন্যকে ঠকানোর ক্ষমতা আমার নেই,তবে নিজে ঠকে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আছে।শুধু এতটুকু জানি নিজে ঠকেছি বহুবার কিন্তু কাউকে কখনো ঠকাইনি!কাউকে ঠকিয়ে জেতার তৃপ্তি আমার জানা নেই!🥺

Address

Dhaka
12345

Alerts

Be the first to know and let us send you an email when Ayat’s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share