27/08/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
দুর্নীতি সমাচারে সাংবাদিক নিয়োগ
সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থমূলক সংবাদ সংগ্রহ এবং অনিয়ম-দুর্নীতির তথ্য অনুসন্ধানের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানায় সাংবাদিক নিয়োগ দেবে দুর্নীতি সমাচার।
নিয়োগের পদসমূহ-
১. থানা প্রতিনিধি
২. জেলা প্রতিনিধি
৩. স্টাফ রিপোর্টার
৪. স্পেশাল করেসপন্ডেন্ট
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান হতে হবে।
তবে সাংবাদিকতায় অভিজ্ঞতা, সংবাদ লেখার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বাংলাদেশের যেকোনো জেলা, উপজেলা ও থানার আগ্রহী নারী-পুরুষ আবেদন করতে পারবেন।
সাংবাদিকতায় আগ্রহ, সংবাদ সংগ্রহ ও লেখার দক্ষতা, অনুসন্ধানী মানসিকতা এবং নিজ এলাকার অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের সংবাদ তুলে ধরার সক্ষমতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন:
বেতন আলোচনা সাপেক্ষে।
পদ, যোগ্যতা, অভিজ্ঞতা ও দায়িত্বের ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ করা হবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের একটি হালনাগাদ জীবনবৃত্তান্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্র এর কপি সংযুক্ত করে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ই-মেইল
[email protected]