Modhu pie

Modhu pie content creator
(1)

ভদ্রমহিলা আমার শিক্ষিকা ছিলেন। আমার অন্যতম পছন্দের একজন শিক্ষিকা। প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে স্নেহ করতেন, এতো মিষ্...
19/09/2026

ভদ্রমহিলা আমার শিক্ষিকা ছিলেন। আমার অন্যতম পছন্দের একজন শিক্ষিকা। প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে স্নেহ করতেন, এতো মিষ্টি উনার পড়ানোর ধরন, এতো মার্জিত আচরণ। উনার মতো একজন মানুষ এইরকম একটা ঘটনার মুখোমুখি হবেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিনা।
বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহিদ ম্যামের ছেলে মা কে না জানিয়ে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে বাইরে যায় আর ফেরেনি, আজকে পাওয়া গেছে লা*।

এই বাচ্চার মা বাবাকে আল্লাহ ধৈর্য দাও, এই দোয়া ছাড়া আর কিছুই করার নেই। বঙ্গদেশে এই হ*ত্যাকান্ডের বিচারের আশাও আর আমরা করিনা।

14/09/2026

please continue 🫰

10/09/2026

আইফোন ডুও আসছে 🥰
কিন্তু স্যামসাং ওয়ালারা কি পারবে আইফোন ওয়ালাদের ক্ষমা করতে??

ট্রেন্ড শেষ হবার আগেই আশির দশক থেকে সেজেগুজে এলাম 🥰
09/09/2026

ট্রেন্ড শেষ হবার আগেই আশির দশক থেকে সেজেগুজে এলাম 🥰

08/09/2026

ভেনিসে বাঁধনের সাথে যা হয়েছে অবশ্যই অন্যায় হয়েছে। তবে এটা সামলে ওঠার শক্তি ও সাহস বাঁধনের রয়েছে তবুও এতো সলিডারিটি, এতো বিবৃতি অথচ এই গতকাল জুলাইতে পিতৃহারা মেয়েটার মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে স্বামী হ*র সাক্ষী দেয়ায় মেয়েটাকে রেইপ করেছে লীগাররা আর সেই ট্রমায় আত্মহ* করেছে মেয়েটা। অথচ এটা নিয়ে কোনো উচ্চ বাচ্চ নেই, নেই কোনো প্রতিবাদ, নেই কোনো নেতাদের বিবৃতি।
কেনো?
এই মেয়েরা নিতান্তই দরিদ্র সাধারণ জনগণ তাই?
এই মেয়েটা পরিচিত মুখ না, সেলিব্রিটি না তাই?

প্রথমে বাবা হ* তারপর রে*প তারপর আত্মহ* এতোকিছুর পরেও যদি এই ঘটনা হাইলাইট না হয়, প্রতিবাদ জানানোর মতো না হয়, নেতাদের বিবৃতির যোগ্য না হয় তাহলে বাঁধনের সাথে হওয়া এই ছোট ঘটনার বিরুদ্ধে জানানো সলিডারিটি আপনাদের পকেটে পুরে রাখেন।
আফসোস নিরীহ জনগণ চিরকাল শুধু ব্যবহৃতই হলো।

01/09/2026

Dear Girls,
Focus only on urself nd let everything else be irrelevant 🫰🫰

যেমন পোস্ট তেমন কমেন্ট 😂
30/08/2026

যেমন পোস্ট তেমন কমেন্ট 😂

19/08/2026

একজন মহিলা ডাক্তার পরিপাটি হয়ে কর্মস্থলে গিয়েছেন বলে সেটা ভিডিও করে এক বদমাশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশন দিয়েছে "এইটা ডাক্তার না মডেল"। এটা নিয়ে মোটামুটি সমাজের সভ্য শ্রেণীর সবাই প্রতিবাদ জানাচ্ছে। এখানে সহজভাবে বোঝাই যাচ্ছে যে কোনো এক গার্বেজ মস্তিষ্কের অশিক্ষিত বদমাশ এই কাজটা করেছে। কিন্তু আমাদের সমাজে সার্টিফিকেটধারী গার্বেজ মস্তিষ্কের শিক্ষিত বদমাশের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়।
ডাক্তার হিসেবে লাইসেন্স পাবে কি না সন্দেহ আছে তারাও নিজেদের উন্নত শ্রেণীর মানুষ দাবী করে জগতের আম পাবলিককে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে ট্রীট করতে চলে আসে, কি বলবেন এদের। এমন অনেক নারী ডাক্তারও দেখা আছে যারা কিনা এই সোশ্যাল মিডিয়াতেই অন্যান্য মেয়েদের স্বাভাবিক জীবন যাপনের ভিডিওতে যেয়ে চূড়ান্ত নোংরা ভাষার প্রয়োগ করছে প্রতিনিয়ত। এক আপুর পোস্ট দেখলাম, আপু তার প্রেগ্ন্যাসির সময় ওয়েট গেইন করেছিলেন তারপর ওয়েট লস করে পরিপাটি হয়ে থাকেন বলে একজন বিসিএস ক্যাডার ডাক্তার (এখানে গার্বেজ মস্তিষ্কের বদমাশ লিখা উচিত) উনাকে তাচ্ছিল্য করার জন্য বলেছে ওই আপু নাকি নতুন ব্যাটা ধরার জন্য ওজন কমিয়ে পরিপাটি হয়ে থাকেন, ভাবতে পারেন একটা মানুষ কতটা নোংরা চিন্তাধারার হলে এমন কথা বলতে পারে।
এমনকি আমার নিজের ব্যাক্তি জীবনেও বিষাক্ত অভিজ্ঞতা আছে এক ডাক্তারি পড়ুয়া বদমায়েশের নোংরা ফ্যামিলি পলিটিকসের কারনে (আমার নতুন জীবনের শুরুতেই বিষাক্ত ট্রমা দেয়ার জন্য ওই বদমাশকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবোনা)। এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন প্রচুর নামধারী ডাক্তার রয়েছে যাদের কমেন্টের রিপ্লাইয়ের ভাষা দেখলেই বুঝে যাবেন যে এরা কতটা নোংরা মানসিকতা ধারণ করে এমনকি মানুষ তাদের সমস্যার কথা শেয়ার করলে সেগুলো ধরে ধরে ভিডিও বানিয়ে যেভাবে হ্যারেজ করে।
আসলে কি জানেন আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন যে এখানে সার্টিফাইড শিক্ষা সহজলভ্য হয়েছে ঠিকই কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারেনা, সভ্যতা, ভদ্রতা, ব্যক্তিগত সীমারেখা, ব্যক্তি স্বাধীনতা কিংবা অন্যকে সম্মান দেয়ার বেইসিক নলেজ সবার থাকেনা। আমাদের সমাজে পারিবারিক ভাবে সবাই ফার্স্ট ক্লাস মানসিকতা নিয়ে বেড়ে ওঠে না, আপনি যতো যাই বলেন এটাই বাস্তবতা। সুশিক্ষা নিজে থেকেই অর্জন করে নিতে হয়, আত্মউপলব্ধি থেকে আত্মশুদ্ধির চেষ্টাটা নিজেকেই করতে হয় কিন্তু সেই চেষ্টাটা কজনেই বা করে বলুনতো? যার ফলাফল সমাজে অশিক্ষিত বদমাশদের সাথে হাইয়েন্ড ডিগ্রী ধারীদের গার্বেজ মস্তিষ্ক থেকেও আবর্জনা ছড়াচ্ছে প্রতিনিয়ত। একজন মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবেই সম্মান দিতে হবে এইটুকু বেইসিক ভদ্রতাতো সবার থাকা উচিত তারপর বিনিময়ে যদি অসম্মান ফেরত পান তাহলে ইন্সট্যান্ট ওই মানুষগুলোকে আপনার জীবন থেকে ব্ল্যাক আউট করে দিন, কারন এদের পাত্তা দিলেই গার্বেজ মস্তিষ্ক থেকে আপনার জীবনে কেবল আবর্জনাই ছড়াবে।
আপনি নারী হোন বা পুরুষ, আপনি সেজেগুজে পরিপাটি হয়ে থাকবেন নাকি একেবারে সাদামাটা হয়ে চলবেন সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আর অন্যের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা যে একটা অভদ্রতা এটা আসলে শিক্ষিত/অশিক্ষিত বদমাশগুলো জানেনা। তাই যে বা যারা আপনার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসবে তাদের জাস্ট থু মারুন এবং আরও বেশি পরিপাটি হয়ে ঘুরুন, আরও বেশি আনন্দে বাঁচুন।

15/08/2026

এই ভিডিওটা স্পেশালি যারা ফ্লোরেন্স বা তার আশেপাশে থাকেন তাদের জন্য 🫰🫰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modhu pie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share