17/08/2026
৬০ বিলিয়ন ডলার। মানে একটা মাত্র কোম্পানি কিনতে খরচ হলো আমাদের গোটা বছরের বাজেটের প্রায় ৮০ শতাংশ।
গত ১৪ আগস্ট ইলন মাস্কের SpaceX আনুষ্ঠানিকভাবে কিনে নিল Cursor কে। পুরোটাই শেয়ারে, এক ডলারও ক্যাশ না।
ভেঞ্চার ফান্ডেড স্টার্টআপ কেনার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ডিল। আগের রেকর্ড ছিল Google এর Wiz কেনা, ৩২ বিলিয়ন ডলারে।
এখন আসল প্রশ্নটা করি।
Cursor জিনিসটা কী? একটা কোড এডিটর। ডেভেলপাররা যেটাতে বসে কোড লেখে।
৬০ বিলিয়ন ডলার, একটা কোড এডিটরের জন্য?
এখানেই বেশিরভাগ মানুষ খবরটা ভুল পড়ছে।
SpaceX কোড এডিটর কেনেনি। কিনেছে Distribution।
একটু বুঝিয়ে বলি।
AI বিজনেসে তিনটা লেয়ার আছে।
এক নম্বর, Compute। মানে GPU, ডেটা সেন্টার, বিদ্যুৎ। SpaceX এর কাছে এটা পৃথিবীর সবচেয়ে বড় ভাণ্ডার, Colossus সুপারকম্পিউটার।
দুই নম্বর, Model। মানে Grok। সেটাও তাদের আছে, ফেব্রুয়ারিতে xAI কে Acquire করে ফেলার পর থেকে।
তিন নম্বর, Distribution। মানে যে জায়গাটায় বসে মানুষ আসলে কাজটা করে। এইটাই তাদের ছিল না।
Grok এর এন্টারপ্রাইজ ব্যবহার তেমন দাঁড়ায়নি। আর Cursor এর ছিল AI কোডিংয়ের সবচেয়ে বড় ইনস্টল বেসগুলোর একটা।
খুব বেশী কিছু কেনা হয়নি কিন্তু। শুধু অভ্যাসটা কেনা হলো।
এবার উল্টো দিকটা দেখেন। এইখানেই গল্পটা মজার।
Cursor এর রেভিনিউ বেড়েছে পাগলা ঘোড়ার মতো। বি-টু-বি সফটওয়্যারের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১ বিলিয়ন ডলার বার্ষিক রেভিনিউ ছুঁয়েছে এই কোম্পানিটাই।
কিন্তু ভিতরে একটা ফাঁদ ছিল।
Cursor শুরু করেছিল অন্যের মডেল দিয়ে। ব্যবহারকারী যত প্রম্পট দিত, তার প্রায় সবটাই যেত Anthropic এর Claude আর OpenAI এর GPT তে।
প্রতিটা টোকেনের বিল যেত অন্যের পকেটে।
রেভিনিউ Cursor এর, মার্জিন অন্যের হাতে।
২০২৫ এর নভেম্বরে তারা নিজেদের মডেল Composer এনে হিসাবটা বদলানোর চেষ্টা করে। কিন্তু নিজের মডেল চালাতে লাগে নিজের GPU।
আর পৃথিবীতে সবচেয়ে বড় GPU এর মালিক কে? ইলন মাস্ক।
এখন আসি আপনার আমার অংশে।
আপনি যদি আজকে কোনো AI টুল, SaaS বা সার্ভিস দাঁড় করাচ্ছেন যেটা পুরোপুরি অন্যের API এর উপর চলে, আপনার বিজনেসটাও ঠিক একই ফাঁদে আছে।
তারা দাম বাড়ালে আপনার লাভ কমবে। তারা ফিচার বন্ধ করলে আপনার প্রোডাক্ট বন্ধ হবে।
Cursor এর অন্তত ৬০ বিলিয়নের একটা এক্সিট ছিল।
আরেকটা জিনিস জানলে ভালো লাগবে।
Cursor বানিয়েছিল MIT এর চার বন্ধু, ২০২২ সালে।
তাদের প্রথম আইডিয়া ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের CAD সফটওয়্যারের জন্য AI অটোকমপ্লিট। সেটা ফেল করে।
সিইও Michael Truell নিজেই ওই সময়টাকে বলেছেন - "wandering in the desert" (মরুভূমিতে ঘুরে বেড়ানো)।
প্রায় একটা বছর।
আর এখন Forbes এর হিসাবে ওই চারজনের প্রত্যেকের সম্পদ প্রায় ২.৭ বিলিয়ন ডলার।
তবে এখানে একটা কথা আছে।
ডিলটা কিন্তু নিশ্চিত জয় না। CNBC এর রিপোর্ট বলছে, AI কোডিং টুলের বাজারে Cursor এর শেয়ার ২০২৫ এর জুনে ছিল ৪১%, এই বছরের মে তে নেমে এসেছে প্রায় ২৬% এ।
মানে সবচেয়ে বড় দামটা পড়ল ঠিক তখনই, যখন প্রতিযোগিতা সবচেয়ে কঠিন।
মজার ব্যাপার আরেকটা আছে।
SpaceX এই ডিল করেছে Anthropic আর OpenAI কে ধরার জন্য। অথচ Anthropic নিজেই SpaceX এর কম্পিউট ভাড়া নেয়।
প্রতিযোগী আর কাস্টমার, একই লোক।
আমার তো মনে হয় আমরা একটা যুগ বদলের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি। ছোটবেলায় রকেট মানে বুঝতাম NASA, নভোচারী, চাঁদে পা রাখা।
আর আজকে একটা রকেট কোম্পানির সিইও কর্মীদের বলছেন, সেপ্টেম্বরের মধ্যেই AI থেকে আয় রকেট থেকে আয়কে ছাড়িয়ে যাবে।
রকেট কোম্পানি এখন সফটওয়্যার কোম্পানি। কি অদ্ভুত সময়।
সেইভ + শেয়ার :)
সোর্স লিঙ্কগুলো প্রথম কমেন্টে 👇