Md Nazrul Islam Saddam

Md Nazrul Islam Saddam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Nazrul Islam Saddam, Digital creator, Dhaka.

নির্বাচনের ফলাফলের ব্যাখ্যা নিয়ে এ পর্যন্ত বাজারে তিনটা থিওরি পেলাম। বলে রাখি, একটাও আমার নিজস্ব থিওরি না। বা আমি কোনোটা...
14/02/2026

নির্বাচনের ফলাফলের ব্যাখ্যা নিয়ে এ পর্যন্ত বাজারে তিনটা থিওরি পেলাম। বলে রাখি, একটাও আমার নিজস্ব থিওরি না। বা আমি কোনোটাকে এন্ডর্সও করছি না। জাস্ট বাজারে প্রচলিত থিওরি আপনাদের সামনে তুলে ধরছি।

১। ডাম্ব থিওরি

দিনভর সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেনাবাহিনী সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, কিন্তু ভোটগ্রহণ শেষেই সেনাবাহিনী হঠাৎ পল্টি মেরেছে।

জামাত জোট প্রায় জিতেই যাচ্ছিল। কিন্তু এরপর ডিজিএফআই সব মিডিয়ায় ব্ল্যাক আউট দিয়ে সবাইকে আসল সংবাদ চেপে যেতে বাধ্য করেছে।

এরপর কয়েক ডজন কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদেরকে দিয়ে রেজাল্ট শিটে কাটাকাটি করিয়ে ফলাফল পাল্টে দিয়েছে এবং জামাত জোটকে হারিয়ে বিএনপি জোটকে জিতিয়ে দিয়েছে।

২। স্মার্ট থিওরি

পুরো নির্বাচনটাই ছিল ডীপস্টেটের একটা সাজানো নাটক। বাস্তবে সবকিছু আগেই সমঝোতার মাধ্যমে ঠিকঠাক করা ছিল।

তারেক রহমান দেশে ফেরার পরপরই তার সাথে শফিকুর রহমান, ড. ইউনুস এবং জেনারেল ওয়াকারের একটা সমঝোতা হয়ে যায়।

এই সমঝোতা অনুযায়ী সিদ্ধান্ত হয়, বিএনপিকে ২১০-২২০ টা এবং জামাতকে ৮০-৯০ টা সিট ধরিয়ে দেওয়া হবে।

বিনিময়ে ভারত এবং লীগকে আউট করে দেওয়া হবে, জামাতকে কোনো ধরনের পার্সিকিউশন ছাড়া শান্তিতে বিরোধী দলীয় রাজনীতি করতে দেওয়া হবে এবং সবশেষে ড. ইউনুসকে প্রেসিডেন্ট বানানো হবে।

অতঃপর সবাই মিলে সুখেশান্তিতে দেশ চালাতে থাকবে।

৩। এপিক থিওরি

এই থিওরি অনুযায়ী প্রথমে কোনো সমঝোতাও হয়নি, কোনো ইঞ্জিনিয়ারিংও হয়নি। সবকিছুই ঠিকঠাক চলছিল।

কিন্তু সমস্যা বাধে যখন দেখা যায় ঢাকা ১৫ আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হেরে যাচ্ছেন। এটা দেখে শফিক ডাক্তার চিন্তায় পড়ে যান।

কারণ পরোয়ার সাহেব আগেই হেরে গেছেন, এখন শফিক ডাক্তারও যদি হেরে যান, তাহলে সিনিয়রিটি এবং সম্মানী ব্যক্তি হিসেবে বিরোধী দলীয় নেতা হয়ে যাবেন মাওলানা মামুনুল হক। সেক্ষেত্রে জামাতের রাজনীতিই নাই হয়ে যাবে।

শফিক ডাক্তার তখন বিএনপির সাথে সমঝোতায় যান এবং মামুনুল হক আর নাসির পাটোয়ারির জেতা আসন দুটোতে বিএনপিকে জিতিয়ে দিয়ে নিজে ঢাকা ১৫ আসনে জয়ী হওয়ার নাটক করেন।

এই কারণেই এই তিন আসনের ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছিল।

===

এই তিন থিওরির মধ্যে আপনার ফেভারিট কোনটা, বা আপনার কাছে যদি অন্য কোনো থিওরি থেকে থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন।

আমরা তো পালনোর সুযোগ পেয়েছি, বিএনপি তাও পাবে না!- ওবায়দুল কাদের
31/01/2026

আমরা তো পালনোর সুযোগ পেয়েছি, বিএনপি তাও পাবে না!
- ওবায়দুল কাদের

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের ট্রাকের বিপরীতে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করবে বিএনপির...
22/01/2026

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের ট্রাকের বিপরীতে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করবে বিএনপির হাসান মামুন। এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন জামাতের মুহম্মদ শাহ আলম।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে রাশেদ খানের ধানের শীষের বিপরীতে কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির সাইফুল ইসলাম ফিরোজ। এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন জামাতের আবু তালেব।

নূর-রাশেদ নির্বাচনে জিতবেন না মোটামুটি নিশ্চিত। যদি না জিতেন, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে?

28/12/2025



ডা তাসনীম জারা নাকি এনসিপি থেকে প্রতিষ্ঠিত হয়ে এখন এনসিপি থেকে পদত্যাগ করছে।।।
তাসনীম জারার মতো মানুষ এনসিপিতে আসায় মানুষের কাছে এনসিপির গ্রহন যোগ্যতা বাড়ছে,
তাসনীম জারা এবং হাসনাত আবদুল্লাহ না থাকলে এনসিপি কে গনায় ধরবে না।।। এসব আজে বাজে কথা না বলে জনগণ কি চায়, সেই অনুযায়ী কথা বলা এবং কাজ করা দরকার এনপিপির।।।

27/12/2025

রংপুর রাইডার্সের সাথে আমাদের দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিঃ স্পন্সর যুক্ত হলো পুরো বিপিএল সিজনের জন্য।

23/12/2025

উত্তরা আজমপুরে মোবাইল চোর কে ধরে পুলিশের সামনে গনপিঠুনি।।।

এই হলো আমাদের প্রথম আলু পত্রিকার অবস্থা
22/12/2025

এই হলো আমাদের প্রথম আলু পত্রিকার অবস্থা

20/12/2025

আলহামদুলিল্লাহ।। শরীফ উসমান হাদির জানাযায় অংশগ্রহণ করতে পেরেছি।।। আল্লাহ হাদিকে জান্নাতুল ফেরদৌস দান করুক।।।

  মোস্তাফিজ ৯ কোটি ২০ লাক্ষ। অভিনন্দন।। #কোলকাতা
16/12/2025

মোস্তাফিজ ৯ কোটি ২০ লাক্ষ। অভিনন্দন।। #কোলকাতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ শে ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও সেটি এখন শঙ্কায় পরিণত হয়েছে। বর্তমানে চ...
16/12/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ শে ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও সেটি এখন শঙ্কায় পরিণত হয়েছে। বর্তমানে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে নিজেকে কোনোভাবেই নিরাপদ মনে করছেন না তিনি। উসমান হাদির উপর অতর্কিত হামলার পর গোয়েন্দাদের বিভিন্ন সতর্কতামূলক এ্যালার্টের কারণে দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সুতরাং ২৫ তারিখে দেশে ফিরবেন কিনা এটা এখনো নিশ্চিত নয়।

কিছু মহলের সোর্স থেকে জানতে পেরেছি, বিএনপি যদি নির্বাচনে জয়ী হতে পারে তাহলে আনন্দ মিছিলে তিনি যোগ দিবেন। আর না হয় দেশে ফেরার সম্ভাবনা নেই।।

15/12/2025

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ‌ প্রশ্ন করা হলে তিনি বলেন দলটির প্রধান মানবতা বিরোধী অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত ও আইনের আওতা থেকে পলাতক এক ব্যক্তি, যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন । এ ধরনের ভয়ংকর অপরাধী ব্যক্তির নেতৃত্বাধীন কোন সংগঠনকে বিশ্বের কোন গণতন্ত্রমনা দেশ কোন ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না, নির্বাচন তো দূরের কথা।

11/12/2025

আমাদের এলাকায় মসজিদ কমিটি ও যুবসমাজের উদ্যোগে ছোট একটি মাদ্রাসা কর্যক্রম শুরু হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। সবাই পারিশ্রমিক ছাড়া কাজ করতেছে মাদ্রাসার জন্য।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Md Nazrul Islam Saddam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nazrul Islam Saddam:

Shortcuts

Share