14/09/2026
"নেই ডাক্তার, নেই নার্স, আয়া দিয়ে চলছে" পদ্মা জেনারেল হাসপাতালের এনআইসিইউ | জনতা মেইল ডিজিটাল
#পদ্মাজেনারেলহাসপাতাল #হাসপাতালেশিশুমৃত্যু #চিকিৎসায়অবহেলা #লাইফসাপোর্টবাণিজ্য #জনতামেইলডিজিটাল
রাজধানীর সোনারগাঁওয়ে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যু ও কয়েকজন শিশু গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে।
মারা যাওয়া শিশুর স্বজন আসিফ হাসান ফেসবুক লাইভে অভিযোগ করে বলেন, সকাল থেকে তার বাচ্চা মরে পড়ে আছে, কিন্তু দিন ফুরিয়ে গেলেও কোনো চিকিৎসক হাসপাতালে আসেননি। মৃত শিশুকে লাইফ সাপোর্টে রাখতে হবে বলেও জানান দায়িত্বরত হাসপাতাল কর্মকর্তা। স্বজনেরা মৃত শিশুকে নিয়ে লাইফ সাপোর্ট 'বাণিজ্য' করার অভিযোগ তুলেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন আসিফ।
আসিফ আরও অভিযোগ করেন, "হসপিটাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব গুণ্ডাবাহিনী শতাধিক বাইক নিয়ে এসে উল্টা আমাদের খোঁজ করতেছে চুপ হয়ে যাওয়ার জন্য, আমাদেরকে মারতে আসতেছে। হসপিটালে একটা ডাক্তারও নাই গুন্ডা দিয়ে ভরে রেখেছে।"