10/05/2026
[বাংলাদেশ সরকারের Prime Minister Fellowship নিয়ে Complete Guideline]
অনেকেই Prime Minister Fellowship নিয়ে জানতে চান। কীভাবে apply করতে হয়, কারা eligible, কী documents লাগে, IELTS লাগবে কিনা, offer letter লাগবে কিনা - এইসব বিষয় সহজভাবে লিখলাম।
Official PM Fellowship Portal:
https://pmfellowship.cao.gov.bd/
Eligibility Test Link:
https://pmfellowship.cao.gov.bd/app/eligibility/
Governance Innovation Unit (GIU):
https://giupmo.gov.bd/
১. Prime Minister Fellowship কী?
এটি বাংলাদেশ সরকারের একটি prestigious fellowship programme, যেটার মাধ্যমে selected candidates বিশ্বের top-ranked universities এ Masters বা PhD করতে যেতে পারে। Fellowship টি মূলত দেশের human resource development এবং future leadership তৈরির জন্য দেওয়া হয়।
২. কারা apply করতে পারবে?
সরকারি চাকরিজীবী
বেসরকারি চাকরিজীবী
Academician
Researcher
Qualified Bangladeshi citizens
Masters এর জন্য minimum Bachelor degree থাকতে হবে।
PhD এর জন্য minimum Masters degree থাকতে হবে।
৩. কোন university তে apply করা যায়?
সাধারণত বিশ্বের top-ranked universities target করা হয়।
অনেক circular এ বলা হয়েছে:
Masters এর জন্য university ranking Times Higher Education ranking অনুযায়ী top 200 এর মধ্যে হতে হবে।
PhD এর জন্য university ranking top 100 এর মধ্যে হতে হবে।
৪. IELTS/TOEFL লাগে?
হ্যাঁ, সাধারণত লাগে।
অনেক circular অনুযায়ী:
IELTS minimum 6.5
TOEFL minimum 88
PTE minimum 59
৫. সবচেয়ে important জিনিস কী?
সবচেয়ে important বিষয় হলো university offer letter।
সাধারণত applicant কে আগে নিজের যোগ্যতায় foreign university থেকে admission/offer letter আনতে হয়। তারপর PM Fellowship এর জন্য apply করতে হয়।
৬. কী কী documents লাগে?
সাধারণত নিচের documents লাগে:
National ID
Passport
CV
Certificates
Transcripts
IELTS/TOEFL/PTE Score
Statement of Purpose (SOP)
Research Proposal (PhD হলে)
Experience Certificate
Offer Letter from University
Recommendation Letter
Passport size photo
অনেক ক্ষেত্রে MS Word এবং PDF দুই format এ document upload করতে বলা হয়।
৭. Application Process Step by Step
Step 1: আগে Eligibility Test দিন।
Eligibility Test Link:
https://pmfellowship.cao.gov.bd/app/eligibility/
Step 2: Eligible হলে account create করুন।
Step 3: Foreign university তে apply করুন।
Step 4: Offer letter সংগ্রহ করুন।
Step 5: IELTS/TOEFL complete করুন।
Step 6: সব documents scan করে upload করুন।
Step 7: SOP এবং research plan carefully লিখুন।
Step 8: Final submission দিন।
Official Portal:
https://pmfellowship.cao.gov.bd/
৮. Fellowship এ কী কী সুবিধা পাওয়া যায়?
Tuition fee
Monthly stipend/living allowance
Health insurance
Settlement allowance
Education materials support
Seminar/conference support
অনেক circular এ Masters এর জন্য সর্বোচ্চ ২ বছর এবং PhD এর জন্য সর্বোচ্চ ৩ বছর funding এর কথা বলা হয়েছে।
৯. Important বিষয়
যারা already full scholarship পেয়েছেন, তারা অনেক সময় এই fellowship এর জন্য eligible নাও হতে পারেন।
অনেক circular অনুযায়ী fellowship চলাকালীন PR/Green Card apply করা যায় না।
১০. আমার personal suggestion
এই fellowship এর সবচেয়ে difficult part হলো:
Top university তে admission পাওয়া
Strong SOP লেখা
Research profile build করা
IELTS score ভালো করা
তাই undergraduate level থেকেই publication, research experience, networking, SOP writing এবং English preparation এর উপর focus করা উচিত।
লিখেছেন: Manjurul Ahsan