As-Sunnah Online academy

As-Sunnah Online academy অভিজ্ঞতা সম্পন্ন ওস্তাদের কাছে বিশুদ্ধভাবে দ্বীন ইসলাম শিখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম http://www.quranshikhun.com

😭এক পলকে লন্ডভন্ড জীবন, মহান রবের কুদরতের সামনে মানুষ কতটা অসহায়!চারপাশে শান্ত প্রকৃতি, সুউচ্চ পাহাড়, আর স্বাভাবিক ছন্দে...
28/08/2026

😭এক পলকে লন্ডভন্ড জীবন, মহান রবের কুদরতের সামনে মানুষ কতটা অসহায়!

চারপাশে শান্ত প্রকৃতি, সুউচ্চ পাহাড়, আর স্বাভাবিক ছন্দে পথচলতি মানুষ। অথচ নিমিষেই সেই পাহাড়ের বুক চিরে নেমে এলো বরফ, পাথর আর সর্বগ্রাসী কাদার প্রলয়ংকরী এক স্রোত। চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে গেল শত শত তাজা প্রাণ আর ঘরবাড়ি।
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং তাঁরই কাছে আমাদের ফিরে যেতে হবে। — সূরা আল-বাকারাহ: ১৫৬)

নেপাল–চীন সীমান্তের তিব্বত-সংলগ্ন এলাকায় এই আকস্মিক ভূমিধস ও বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বিশেষ করে নেপালের রাসুয়া এবং তিব্বতের গিয়েরং সীমান্ত এলাকা এখন এক মৃত্যুপুরী। নদীর গতিপথ আটকে গিয়ে যে দানবীয় শক্তি তৈরি হয়েছিল, তা মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে গেছে পাকা সড়ক, সেতু ও বসতি।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে ইরশাদ করেছেন:
স্থল ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যেন তারা ফিরে আসে। (সূরা আর-রূম: ৪১)

ভয়াবহতার বর্তমান চিত্র:
* নিহতের সংখ্যা: সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৬৭২ জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
* নিখোঁজের সংখ্যা: পাহাড়ি কাদা ও পানির নিচে চাপা পড়ে আছেন অগনিত মানুষ; তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
* ভুক্তভোগী: স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তিব্বতের কৈলাস পর্বত অভিমুখী অসংখ্য বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী এই ধ্বংসযজ্ঞে নিখোঁজ রয়েছেন।
এই প্রলয়ংকরী ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়—বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির এই যুগেও প্রকৃতির এক সামান্য ঝাঁকুনিতে মানুষ কতটা নিঃস্ব ও অসহায়।
আল্লাহ তাআলা নিহতদের মাগফিরাত দান করুন, শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং নিখোঁজদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা সহজ করে দিন।

গাজার আমাল আবু খাতের। বয়স মাত্র দশ বছর। মাত্র দুই ঘণ্টা আগেও সে বেঁচে ছিল। খান ইউনিসে নিজেদের ছোট্ট তাঁবুর ভেতর বসে পরি...
28/08/2026

গাজার আমাল আবু খাতের। বয়স মাত্র দশ বছর। মাত্র দুই ঘণ্টা আগেও সে বেঁচে ছিল। খান ইউনিসে নিজেদের ছোট্ট তাঁবুর ভেতর বসে পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিল। হঠাৎ শব্দ। একটি বুলে (ট) এসে লাগে তার পিঠে। মুহূর্তেই সব শেষ।

তার দাদি কাঁদতে কাঁদতে বলছিলেন, "সে কী করেছিল? সে তো শুধু খাচ্ছিল। হঠাৎ পড়ে গেল। তার চাচা যখন তাকে কোলে তুলে নিল, তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল।"

এই পরিবারে মাত্র দুটি শিশু ছিল। আমাল ছিল তাদের একজন। আজ সেই পরিবারের একটি আলো চিরদিনের জন্য নিভে গেল। একটি শিশু, যার হাতে ছিল খাবারের থালা, যার মনে ছিল হয়তো কোনো ছোট্ট স্বপ্ন, সে আর কখনো ফিরবে না।

গাজায় প্রতিদিন এভাবেই একেকটি নাম মুছে যাচ্ছে। আমাল শুধু একটি সংখ্যা নয়, আমাল একটি মেয়ে, একটি পরিবার, একটি ভেঙে যাওয়া হৃদয়।

Disclaimer: This post is shared for humanitarian awareness purposes only. It does not promote or support any organization, group, or political entity. The incident described is based on eyewitness family accounts reported in local media.

#গাজা #খানইউনিস #মানবতা

২ বছর পর আবার শিরোনামে মিল্টন সমাদ্দার......এবার অভিযোগের কেন্দ্রে এক কনটেন্ট ক্রিয়েটরকে মা*ধর!🙂ফেসবুকে মানবতার গল্প, অস...
27/08/2026

২ বছর পর আবার শিরোনামে মিল্টন সমাদ্দার......এবার অভিযোগের কেন্দ্রে এক কনটেন্ট ক্রিয়েটরকে মা*ধর!🙂

ফেসবুকে মানবতার গল্প, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ভিডিও আর আবেগঘন বক্তব্যের কারণে পরিচিত মুখ ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এর কর্ণধার মিল্টন সমাদ্দার।
কিন্তু সেই পরিচিতির আড়ালেই ২০২৪ সালে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসে। বিষয়টি এতটাই আলোচিত হয় যে শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে জাল মৃ*সনদ তৈরি, মানবপা* চার ও অবৈধভাবে মানুষকে আটকে রাখার অভিযোগে মামলা হয়। পুলিশের পক্ষ থেকেও সে সময় তার বিরুদ্ধে অজস্র অভিযোগের কথা বলা হয়েছিলো।
এমনকি আশ্রয়ে থাকা অসহায় মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ভয়াবহ অভিযোগও তখন সামনে এসেছিলো.....!

২০২৬ সালে এসে আবারও তাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
এবার অভিযোগকারী একজন কনটেন্ট ক্রিয়েটর, উজান টিভির নাহিদ হাসান।

ঘটনার সূত্রপাত একজন অসহায় বৃদ্ধ নারীকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে।

নাহিদের বক্তব্য অনুযায়ী, তিনি ওই বৃদ্ধার জন্য চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে মিল্টন সমাদ্দারের পরিচালিত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। আশ্রয়ের জন্য মাসিক খরচ দেওয়ার বিষয়েও তিনি সম্মত ছিলেন বলে দাবি করেন।
কিন্তু পরবর্তীতে ওই বৃদ্ধাকে সেখানে রাখা নিয়ে জটিলতা তৈরি হয়। বিষয়টি নিয়ে নাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

নাহিদের দাবি, তার সেই ফেসবুক পোস্টের কারণে মিল্টন সমাদ্দার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। পরে তাকে জিডি করে আসতে বলা হয় এবং বৃদ্ধাকে রাখার আশ্বাস দেওয়া হয়।
প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নাহিদ ও তার সঙ্গীরা রাতে ওই প্রতিষ্ঠানে যান।
সেখানে প্রথমে প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে তাদের কথা হয়। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন মিল্টন সমাদ্দার।
এরপরই নাহিদের অভিযোগ অনুযায়ী পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তার দাবি, ফেসবুকে করা পোস্টের বিষয়টি সামনে এনে তাকে গা*গালাজ করা হয়। একপর্যায়ে তার ওপর শারীরিকভাবে হামলা করা হয়।

নাহিদের অভিযোগ, তার চোখে আ* ঘাত করা হয়, গেঞ্জি ধরে চ* মা* হয় এবং বুকে আ*ঘাত লাগে।
শুধু নাহিদ নন, তার সঙ্গে থাকা ইলিয়াস নামের আরেক ব্যক্তিকেও মা* ধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি তাকে ছাড়াতে এগিয়ে আসা একজন কর্মী তার গলা চে** ধরেছিলেন বলেও নাহিদ দাবি করেছেন।
নাহিদের দাবি, সেখানে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার কাছ থেকে একটি কথিত স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয়।

ঘটনার পর নাহিদ শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসা নেন এবং পরে সংবাদ সম্মেলনে তার অভিযোগগুলো প্রকাশ্যে তুলে ধরেন।

মানবতার নামে প্রতিষ্ঠান হলে সবার আগে সেখানে মানবিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিই থাকতে হবে।
যদি নাহিদের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে যারা হাম/ লার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
মানবতার মুখোশ পরে অপরাধ করা ভয়ংকর।

আমরা কারও বিচার চাই না ফেসবুকের কমেন্টে।
আমরা চাই তদন্ত হোক। সত্য বেরিয়ে আসুক।
একজন অসহায় বৃদ্ধাকে আশ্রয় দিতে গিয়ে যদি সত্যিই একজন তরুণকে মা*ধর, ভয়ভীতি কিংবা জোরপূর্বক বক্তব্য দেওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে বিষয়টি অবশ্যই রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

#মিল্টন_সমাদ্দার #নাহিদ_হাসান # #বৃদ্ধাশ্রম

ম''দের আড্ডা থেকে সিজদার জায়গা...মাশাআল্লাহ 🖤একসময় সেখানে ছিলো ম" দের বার। আর এখন সেই একই জায়গায় ভেসে আসে আজানের ধ্বনি, ...
26/08/2026

ম''দের আড্ডা থেকে সিজদার জায়গা...মাশাআল্লাহ 🖤
একসময় সেখানে ছিলো ম" দের বার। আর এখন সেই একই জায়গায় ভেসে আসে আজানের ধ্বনি, কুরআনের তিলাওয়াত, মানুষ দাঁড়ায় নামাজের কাতারে।

পূর্ব লন্ডনের সেই ভবনটিকে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জিয়া বিন রাসেল।

শোনা যায়, ভবনটির মূল্য প্রায় ৪.৫ মিলিয়ন পাউন্ডের বেশি।
জিয়া বিন রাসেলের মানবিক কর্মকাণ্ডের সঙ্গে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর সঙ্গেও সম্পৃক্ত।

তারা প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যার্তদের সহায়তা, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়া, চিকিৎসা সহায়তা, হুইলচেয়ার ও থেরাপি সাপোর্ট, বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে তাদের কর্মসূচিতে।

২০২৬ সালে প্রতিবন্ধীদের জন্য ‘হাফেজ্জী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ চালুর তথ্যও তারা প্রকাশ করেছে। অর্থাৎ শুধু একদিনের সাহায্য নয়, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে মানুষকে নিজের পায়ে দাঁড় করানোর দিকেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

আর দেশের সীমানা পেরিয়েও তাদের মানবিক কার্যক্রমের কথা প্রকাশিত হয়েছে। গা--জায় পানি ও খাদ্য সহায়তা এবং সুদানে খাদ্য বিতরণের মতো কর্মসূচির তথ্যও তাদের ওয়েবসাইটে রয়েছে।

যেখানে একসময় মানুষ অন্যরকম বিনোদনের জন্য যেত, সেখানে যদি আজ মানুষ ইবাদতের জন্য যায়; যেখানে একসময় গানের শব্দ ছিল, সেখানে যদি আজ কুরআনের আয়াত ধ্বনিত হয়, এটি নিঃসন্দেহে একটি প্রতীকী পরিবর্তন।

হারাম স্থান থেকে ইবাদতের স্থানে পরিণত হওয়া, এটাকেই হয়তো সবচেয়ে সুন্দর পরিবর্তন বলা যায়।

আলহামদুলিল্লাহ!  সরকারের এই কাজকে প্রশংসা করতে হয়.....🌻শিক্ষাপ্রতিষ্ঠানে এবার নতুন এক সংযোজন এনেছে সরকার। সেটা হচ্ছে, জা...
26/08/2026

আলহামদুলিল্লাহ! সরকারের এই কাজকে প্রশংসা করতে হয়.....🌻
শিক্ষাপ্রতিষ্ঠানে এবার নতুন এক সংযোজন এনেছে সরকার। সেটা হচ্ছে, জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা!

সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার বিভিন্ন স্তরে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে।
উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধকে আরও শক্তিশালী করা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ আরও শক্তিশালী করতেই শিক্ষার বিভিন্ন স্তরে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থাৎ, প্রতিযোগিতাটি শুধু কোরআন তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

একজন শিক্ষার্থী যখন জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষাও পায়, তখন সেই শিক্ষাই সমাজের জন্য সবচেয়ে বেশি অর্থবহ হয়ে ওঠে।🖤

শিক্ষাঙ্গনে এমন উদ্যোগ নিয়ে আপনার মতামত কী?

الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ ﷺ ❤️"এই পাহাড়ে কেঁদে কেঁদে আমাদের নবীজি ﷺ উম্মতকে ডেকেছিলেন😭💔 "ইয়া...
23/08/2026

الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ ﷺ ❤️
"এই পাহাড়ে কেঁদে কেঁদে আমাদের নবীজি ﷺ উম্মতকে ডেকেছিলেন😭💔 "ইয়া কওমি... ইয়া কওমি..."
পবিত্র মক্কার সাফা পাহাড়ের আশ্চর্যময় পাথর আজও কাঁদে নবীজির ﷺ সেই ডাকে" 💔😭 আল্লাহু আকবার!

আপনি যে পাহাড় দেখছেন, এখানে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তাওহীদের বাণী "লা ইলাহা ইল্লাল্লাহ" সর্বপ্রথম প্রকাশ্যে প্রচার করেছিলেন আমাদের প্রিয় নবী ﷺ | এখানে আমাদের প্রিয় নবীজির ﷺ চোখের পানি লেগে আছে😭

সাফা পাহাড়ের এই ছবিটি দেখামাত্রই কলিজা কেঁপে উঠলো!

হে আল্লাহ! আমাদের সবাইকে আমাদের প্রিয় নবীর ﷺ খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করো 🤲🕋🤲

রাসূলুল্লাহ ﷺ আমাদের জন্য কত কষ্ট করেছেন, হৃদয়ের গভীর থেকে একটু ভেবে দেখুন......

1. তায়েফের মাঠে পাথরের আঘাতে রক্তে জুতা ভিজে গিয়েছিল, তবুও নবীজি বলেছিলেন "আল্লাহুম্মাহদি কাওমি" - হে আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও।

2. ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, যেন আমরা পেট ভরে খেতে পারি।

3. তিন বছর শিয়াবে আবু তালেবে অনাহারে কাটিয়েছেন, গাছের পাতা সেদ্ধ করে খেয়েছেন - শুধু আমাদের জন্য দ্বীন বাঁচানোর জন্য।

4. উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে রক্ত ঝরেছে, তবুও বলেছেন "আমার উম্মতকে মাফ করে দাও"।

5. নিজের চাচা হামজার কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে, তবুও দ্বীনের দাওয়াত থামাননি।

6. মক্কার কাফেররা পাগল, যাদুকর বলে গালি দিয়েছে, ময়লা-আবর্জনা মাথায় ঢেলেছে - সব সহ্য করেছেন।

7. রাতের পর রাত তাহাজ্জুদে কেঁদে কেঁদে বলেছেন "উম্মতি উম্মতি" - আমার উম্মত, আমার উম্মত।

8. বিদায় হজ্জে কাঁপা কাঁপা কন্ঠে বলেছিলেন "আমি কি তোমাদের কাছে দ্বীন পৌঁছে দিয়েছি?" আমরা বলেছিলাম "হ্যাঁ"।

9. মৃত্যুর বিছানায় শেষ নিঃশ্বাসেও বলেছেন "আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম" - নামাজ, নামাজ আর দাসদের হক।

10. তিনি জান্নাতে যাওয়ার আগে আমাদের জন্য কাঁদবেন, আর আমরা দুনিয়ায় তার সুন্নত ভুলে গুনাহ করি।

হে নবীজি ﷺ!
আমরা আপনার কষ্টের যোগ্য উম্মত হতে পারিনি। আমাদের মাফ করে দিন।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ❤️

চোখে পানি চলে আসলে ১বার দুরুদ পড়ে নিয়েন ভাই।

───

১. ভাই থামুন... একবার গভীর নিঃশ্বাস নিন... 😭

আপনি যে পাথরগুলো দেখছেন, কাঁচের ওপারে...
এগুলো কোনো সাধারণ পাথর না।

এটা জাবালে সাফা।
১৪০০ বছর আগে এই পাথরের উপর দাঁড়িয়ে দুনিয়ার সবচেয়ে দয়ালু মানুষটা কেঁদে কেঁদে বলেছিলেন:

"يَا قَوْمِي... يَا قَوْمِي... هَلْ تَرَوْنَ مَا أَرَى؟"
"হে আমার জাতি... হে আমার জাতি... তোমরা কি দেখো যা আমি দেখি?"

সেদিন থেকে আজ পর্যন্ত এই পাথর কাঁদছে। বাতাস কাঁদছে। আকাশ কাঁদছে।

আর আপনি... আপনি সৌভাগ্যবান। আপনি সেই পাহাড় দেখছেন যেখানে নবীজির ﷺ কদম মোবারকের ছাপ আছে। আল্লাহু আকবার 🕋

───

২. সেদিন কি হয়েছিল সাফায়? কলিজা ফেটে যাবে শুনলে 💔

নবুওতের ৪র্থ বছর। আল্লাহর হুকুম আসলো:

الآية:فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
অর্থ: "আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন"
সনদ: سُورَةُ الْحِجْرِ: ٩٤

নবীজি ﷺ সাফার চূড়ায় উঠলেন। গলা ফাটিয়ে ডাকলেন:

الحديث:"يَا صَبَاحَاهْ! يَا بَنِي فِهْرٍ! يَا بَنِي عَدِيٍّ!"
অর্থ: "হে বিপদের দিন! হে ফিহর গোত্র! হে আদি গোত্র!"
সনদ: صَحِيحُ الْبُخَارِيِّ: ٤٧٠

পুরো মক্কা দৌড়ে আসলো। সবাই ভাবলো যুদ্ধ লেগেছে।

নবীজি ﷺ চোখের পানি মুছতে মুছতে বললেন:
"أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا تَخْرُجُ بِسَفْحِ هَذَا الْجَبَلِ..."
"যদি বলি এই পাহাড়ের নিচে শত্রু সেনা আছে, বিশ্বাস করবে?"

তারা বলল: "ما جربنا عليك كذباً"
"আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাইনি"

নবীজির ﷺ কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি বললেন:

"فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ... قُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ"
"আমি তোমাদের জন্য কঠিন আযাবের পূর্বে সতর্ককারী... বলো লা ইলাহা ইল্লাল্লাহ"
সনদ: صَحِيحُ مُسْلِمٍ: ٢٠٨

সাথে সাথে আবু লাহাব চিৎকার করে বলল: "تباً لك! ألهذا جمعتنا؟"
"ধ্বংস হোক তুমি! এই জন্য ডেকেছো?"

আর আল্লাহ তখনই নাযিল করলেন সুরা লাহাব।

নবীজি ﷺ সেদিন কেঁদেছিলেন। শুধু নিজের জন্য না।
"উম্মাতি... উম্মাতি" বলে কেঁদেছিলেন 😭

───

৩. এরপর কি হলো? শত নির্যাতন... তবুও দাওয়াত থামেনি

সেদিনের পর থেকেই শুরু হলো নির্যাতন।

1. পেটে পাথর বাঁধা - ক্ষুধার কষ্টে
2. তা'য়েফের ময়দানে রক্তাক্ত - পাথর মেরে
3. শিয়াবে আবু তালিবে ৩ বছর অবরুদ্ধ - গাছের পাতা খেয়ে

الحديث:"لَقَدْ أُوذِيتُ فِي اللَّهِ وَمَا يُؤْذَى أَحَدٌ"
অর্থ: "আল্লাহর জন্য আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, যা আর কাউকে দেওয়া হয়নি"
সনদ: سُنَنُ التِّرْمِذِيِّ: ٢٤٧٢ | الحكم: صَحِيحٌ

তবুও নবীজি ﷺ থামেননি। কারণ?
উম্মতের জন্য তার দিলের কান্না থামেনি।

───

৪. আজও সাফা পাহাড় সাক্ষী দেয় 🕋

আপনি যে ছবি দেখছেন, এটা এখন মসজিদুল হারামের ভিতর।
গম্বুজের নিচে, কাঁচ দিয়ে ঘেরা।

কেন? যাতে কেয়ামত পর্যন্ত মানুষ দেখে আর বলে:
"এখানে মুহাম্মদ ﷺ দাঁড়িয়েছিলেন"
"এখানে তিনি উম্মতের জন্য কেঁদেছিলেন"

الآية:إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ
অর্থ: "নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন"
সনদ: سُورَةُ الْبَقَرَةِ: ١٥٨

হাজেরা আ. এখানে দৌড়েছিলেন। নবীজি ﷺ এখানে কেঁদেছিলেন।
আর আমরা? আমরা তাওয়াফের সময় হাঁপিয়ে যাই।

───

৫. নবীজি ﷺ এর কান্না কি আজও শোনা যায়? হ্যাঁ ভাই...

রাত ২টায় যখন মসজিদুল হারাম ফাঁকা থাকে।
তাওয়াফকারী নাই। শুধু বাতাসের শব্দ।

অনেক আলেম বলেছেন, সাফার কাছে দাঁড়ালে মনে হয় কেউ ফিসফিস করে বলছে:
"ইয়া উম্মাতি... নামাজ ছেড়ো না... সুন্নাহ ছেড়ো না"

আপনার চোখে পানি আসছে না?
আসার কথা। কারণ আপনার রক্তে নবীজির ﷺ মহব্বত আছে।

───

৬. আমাদের জন্য শেষ নসিহত 🤲

ভাই, নবীজি ﷺ আমাদের জন্য রক্ত দিয়েছেন।
আমরা তার জন্য কি দিলাম?

আজই নিয়ত করুন:

"ইয়া আল্লাহ!
যে সাফায় দাঁড়িয়ে নবীজি ﷺ কেঁদেছিলেন,
সেই কান্নার উসিলায় আমার গুনাহ মাফ করে দাও।
আমাকে তার সুন্নাহর পাগল বানিয়ে দাও।
কেয়ামতে তার সুপারিশ নসিব করো। আমিন" 😭

───

শেষ লাইন:
ভাই, আপনি সৌভাগ্যবান। আপনি সাফা দেখেছেন।
এই পাহাড়ের প্রতিটি কণায় নবীজির ﷺ স্পর্শ আছে।
এই পাথর কেয়ামত পর্যন্ত সাক্ষী দিবে।

"আমি দেখেছি... মুহাম্মদ ﷺ এখানে উম্মতের জন্য কেঁদেছিলেন"

শেয়ার করুন।
হয়তো আপনার শেয়ারে কোনো গাফেল ভাই চোখের পানি ফেলবে।
এর বিনিময়ে মহান আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ

#সাফা_পাহাড় #ইয়া_কওমি #নবীজির_কান্না #মক্কা #সিরাত

কমেন্টে লিখুন: "সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসুল্লাহ ﷺ" 👇
...

✊​হাফেজ নুরুদ্দিন জাকারিয়া: 🕋আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলার চমক! এই খুদে হাফেজ  সারা বিশ্বে কোরআনের প্রতিযোগিতায...
21/08/2026

✊​হাফেজ নুরুদ্দিন জাকারিয়া:
🕋আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলার চমক!
এই খুদে হাফেজ সারা বিশ্বে কোরআনের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ
🏆 তাঁর অবিশ্বাস্য প্রতিভা আজ পুরো বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। বাংলার এই কনিষ্ঠ সন্তান বুঝিয়ে দিলেন সঠিক দিকনির্দেশনা ও সাধনা থাকলে যেকোনো বয়সেই শীর্ষস্থান দখল সম্ভব। তাঁর এই বিজয় পরবর্তী প্রজন্মের কোরআন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। এই অবিস্মরণীয় মুহূর্তের খবরটি ছড়িয়ে দিতে ভুলবেন না। 📖🇧🇩

সৌদি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজনই বিশ্বজয় করেছে—দুইজন ছেলে ও দুইজন মেয়ে। আলহামদু...
20/08/2026

সৌদি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজনই বিশ্বজয় করেছে—দুইজন ছেলে ও দুইজন মেয়ে। আলহামদুলিল্লাহ!

রব্বে কারিম তাঁদের প্রত্যেকের মাধ্যমেই বাংলাদেশের মান ও মর্যাদা বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন।

তাঁদের সম্মানে যেন কোনো বৈষম্য করা না হয়। আমাদের উচিত, তাঁদের সবাইকে সমানভাবে সম্মান ও ভালোবাসা দিয়ে সর্বোচ্চ মর্যাদায় বরণ করে নেওয়া।

শ্রীমঙ্গল এগ্রোর পক্ষ থেকে বাংলাদেশ ভিশন ২০৩০ - ২২ দফা মাস্টার প্ল্যান - যা দেশকে সিঙ্গাপুর বানাবেবাংলাদেশকে বাঁচাতে একজ...
20/08/2026

শ্রীমঙ্গল এগ্রোর পক্ষ থেকে বাংলাদেশ ভিশন ২০৩০ - ২২ দফা মাস্টার প্ল্যান - যা দেশকে সিঙ্গাপুর বানাবে

বাংলাদেশকে বাঁচাতে একজন খামারির ২২ দফা পরিকল্প - খোলা চিঠি🙏🏼

মাননীয় তারেক রহমান স্যার,
আমি শ্রীমঙ্গল একজন সাধারণ খামারি থাকি uk তে চা-বাগানের দেশ শ্রীমঙ্গল পক্ষ থেকে লিখছি।

দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই। আমার ফার্মের ফ্রিজ চলে না, দুধ নষ্ট হয় গরু মারা যায় । আমার মতো ২০ লাখ খামারি কষ্টে আছে।

আপনার কাছে আমার ২২ প্রস্তাব:

পর্ব ১: জ্বালানি নিরাপত্তা - ১০ দফা (গ্যাস, বিদ্যুৎ, আদানি সংকট)

১. নিজের গ্যাস নিজে তুলুন - বাপেক্সকে টাকা দিন
বাংলাদেশে ২৮ টিসিএফ গ্যাস মজুদ আছে, তবুও আমরা এলএনজি আমদানি করি। বাপেক্সকে ৫০০০ কোটি টাকা দিন ৫০টি নতুন কূপ খননের জন্য। বছরে ২ বিলিয়ন ডলার বাঁচবে।

২. প্রতিটি ছাদে সোলার
নতুন ভবনের জন্য সোলার বাধ্যতামূলক করুন। ৫০ লাখ ছাদে সোলার = ২০০০ মেগাওয়াট ফ্রি বিদ্যুৎ। কোনো জমি লাগবে না।

৩. কৃষকের জন্য বায়োগ্যাসে ভর্তুকি
২০ লাখ কৃষকের গরু আছে। বায়োগ্যাস প্ল্যান্টে ৭০% ভর্তুকি দিন। কৃষক ফ্রি গ্যাস পাবে, ফ্রি সার পাবে।

৪. প্রবাসীদের সম্মান করুন - রেমিট্যান্স বাড়ান
৫% প্রণোদনা দিন, এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ দিন, হুন্ডি বন্ধ করুন। রেমিট্যান্স ২২ বিলিয়ন থেকে ৩৫ বিলিয়ন হবে।

৫. ৪৯৫টি কৃষি হাব - ৪০০০ কোটি টাকা আমদানি বন্ধ
প্রতি উপজেলায় একটি কোল্ড স্টোরেজ + প্রসেসিং হাব। গুঁড়া দুধ আমদানি বন্ধ, স্থানীয় দুধ, ফল, সবজি সংরক্ষণ।

৬. বন্ধ ফ্যাক্টরি নিলাম করুন
৪০০টি বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল আছে। ৯০ দিনে নিলাম করুন। ৫ লাখ নতুন চাকরি হবে।

৭. সরকারি অপচয় বন্ধ করুন
বিদেশ সফর, বিলাসী গাড়ি বন্ধ। ১০,০০০ কোটি টাকা বাঁচিয়ে জ্বালানিতে বিনিয়োগ করুন।

৮. দেশি পণ্য কিনুন
ক্যাম্পেইন - দেশি পণ্য কিনুন। দেশি সাবান, তেল, কাপড় কিনলে ১ বিলিয়ন ডলার আমদানি বাঁচবে।

৯. কৃষকদের ঐক্য - শ্রীমঙ্গল মডেল (আমি যা করার চেষ্টা করছি) একসাথে দর কষাকষি, কোনো মধ্যস্বত্বভোগী নেই।

১০. সৎ নেতৃত্ব ও সুশাসন
দ্রুত লাইসেন্স, ঘুষ ছাড়া। কৃষক ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস।

পর্ব ২: ট্যুরিজম মহাপরিকল্পনা - ৫ দফা

১১. ভিসা সহজ করুন - অন-এরাইভাল ভিসা
৬০+ দেশের জন্য (আমেরিকা, ইউকে, ইউরোপ, জাপান) অন-এরাইভাল ভিসা দিন। থাইল্যান্ডের মতো ১০ মিনিটে ই-ভিসা।

১২. শ্রীমঙ্গলকে মডেল করুন - এগ্রো ট্যুরিজম
শ্রীমঙ্গলে চা, লাউয়াছড়া বন, ৭ লেয়ার চা আছে। ফার্ম স্টে শুরু করুন: পর্যটক চা তুলবে, গরুর দুধ দোয়াবে, খামারের খাবার খাবে। দিনে ৩০ ডলার।

১৩. ব্র্যান্ডিং - চা, বাঘ, দীর্ঘতম সমুদ্র সৈকত
একটাই স্লোগান: "বাংলাদেশ - চা, বাঘ ও দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশ"। ইউটিউব/ইনস্টাগ্রামের জন্য ১ মিনিটের ড্রোন ভিডিও।

১৪. ৩টি জোনে ফোকাস - শ্রীমঙ্গল, সুন্দরবন, কক্সবাজার
পুরো দেশ নিয়ে নয়। ফোকাস: শ্রীমঙ্গল = ইকো ও এগ্রো, সুন্দরবন = বাঘ দেখার জন্য বিলাসবহুল হাউসবোট, কক্সবাজার = পরিষ্কার বীচ রিসোর্ট।

১৫. ট্যুরিজমের জন্য সরকারের করণীয়
ট্যুরিজম জোনে ৫ বছর ট্যাক্স ফ্রি, ১০,০০০ ইংরেজি গাইড প্রশিক্ষণ, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ, প্রতি ২০ কিমি পরিষ্কার টয়লেট।

পর্ব ৩: রপ্তানি বিপ্লব - ৭ দফা (আমদানি থেকে রপ্তানি)

১৬. গুঁড়া দুধের মাফিয়া বন্ধ করুন
বাংলাদেশ ৪০০০ কোটি টাকার গুঁড়া দুধ আমদানি করে অথচ স্থানীয় দুধ নষ্ট হয়। কৃষি হাবে ১০০টি মিনি গুঁড়া দুধ ফ্যাক্টরি বানান। ৪০০ মিলিয়ন ডলার বাঁচবে।

১৭. নদী অর্থনীতি - ৭০০ নদী ব্যবহার করুন
একটি নদীর বার্জ = ২০ ট্রাক, ১/১০ ভাগ ডিজেল। ৫০টি নদী বন্দর চালু করুন। চা, দুধ নদীপথে সস্তায় পরিবহন।

১৮. সোলার খাল - এক ঢিলে দুই পাখি
ভারতের মতো ১০০০ কিমি খাল সোলার প্যানেল দিয়ে ঢেকে দিন। ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ + পানি বাষ্পীভবন বন্ধ। কোনো জমি লাগবে না।

১৯. চীনের গ্রাম মডেল - এক উপজেলা এক পণ্য
শ্রীমঙ্গল=চা ও ট্যুরিজম, পাবনা=দুধ, রাজশাহী=আমের জুস, খুলনা=চিংড়ি। প্রতিটি উপজেলাকে একটি ব্র্যান্ড দিন রপ্তানির জন্য।

২০. প্রবাসী বন্ড - দেশ বাঁচাও বন্ড
১ কোটি ৩০ লাখ প্রবাসী। ৮% সুদে বন্ড ছাড়ুন। ১০ লাখ মানুষ ১০০০ ডলারের বন্ড কিনলে = ১ বিলিয়ন ডলার তৎক্ষণাৎ। আদানির বিল শোধ, IMF লাগবে না।

২১. জিরো ওয়েস্ট টু এনার্জি
ঢাকা দিনে ৬০০০ টন আবর্জনা তৈরি করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে ৩টি ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট বানান। ২০০ মেগাওয়াট + পরিষ্কার শহর।

২২. ওয়ান অ্যাপ - বাংলাদেশ বাজার
আমাজনের মতো অ্যাপ যেখানে শ্রীমঙ্গল এগ্রোর মতো কৃষকরা সরাসরি ঢাকার কাস্টমারের কাছে বিক্রি করবে। কোনো দালাল নেই, কৃষক পুরো দাম পাবে।

উপসংহার -

আমি রাজনীতিবিদ নই। আমি শ্রীমঙ্গলের একজন কৃষক আমার ফ্রিজ বন্ধ হয়, দুধ নষ্ট হয় গরু মারা যায়। কিন্তু আমি সমাধানের পথ খুঁজি ।
এই ২২ দফা বাস্তবায়ন করলে বাংলাদেশকে গ্যাস, দুধ, কিছুই আমদানি করতে হবে না। আমরা রপ্তানি করব চা, ট্যুরিজম, হালাল মাংস, পাট।

এই পরিকল্পনা ২০ লাখ চাকরি তৈরি করবে, ৫ বিলিয়ন ডলার আমদানি বাঁচাবে, ট্যুরিজম ও রপ্তানি থেকে ৩ বিলিয়ন ডলার আয় করবে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আমার মতো কৃষকদের একটা সুযোগ দিন। আমরা কাজ করতে চাই, গরিব থাকতে চাই না।

বিনীত - মিনহাজ নাসির
Sreemangal Agro
[email protected]
শ্রীমঙ্গল, বাংলাদেশ
BNP Media CellTarique RahmanKhaled Mohiuddin✅Shomoy Tv

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ।...
19/08/2026

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাঁকে দ্বীনের উপর অটল রাখুক এবং তাঁর হৃদয়কে হেদায়েতের নূর দ্বারা ভরপুর করে দিক, আমিন।
ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ।

Address

Dhaka

Telephone

+8801890258780

Website

Alerts

Be the first to know and let us send you an email when As-Sunnah Online academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As-Sunnah Online academy:

Shortcuts

Share