28/07/2026
ঢাকা, ২৮ জুলাই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর বঙ্গভবনে প্রথম অফিস। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।