IBCB News

IBCB News “Welcome to the official IBCB NEWS page. Stay connected with us for the latest news, updates, and important stories.

Don’t forget to follow our page.” Islamic Broadcasting Corporation Of Bangladesh (IBCB) News.

31/03/2026

IBCB News

05/03/2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর যাচাইয়ে এমপি রাশেদের বাজার পরিদর্শন

আজ ৫ মার্চ ২০২৬ তারিখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর যাচাইয়ের জন্য শেরপুরে বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন শেরপুর-১ (শেরপুর সদর) আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান দাম ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার আহ্বান জানান এবং রমজান মাসে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে অতিরিক্ত দাম না নেওয়ার জন্য অনুরোধ করেন।

এছাড়া তিনি বলেন, পবিত্র রমজান মাসে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে বিষয়ে সরকার এবং স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নজরদারি রাখছে।

বাজার পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেরপুর-১ আসনের নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে ঢাকাস্থ শেরপুর ফোরামের সংবর্ধনামাজহারুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ...
01/03/2026

শেরপুর-১ আসনের নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে ঢাকাস্থ শেরপুর ফোরামের সংবর্ধনা

মাজহারুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাফেজ রাশেদুল ইসলাম রাশেদকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ শেরপুর ফোরাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার শেরপুরবাসী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী। সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কলাবাগান পশ্চিমের ভারপ্রাপ্ত থানা আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরীর সাবেক সভাপতি ডা. মোখলেসুর রহমান, বাংলাদেশ কৃষিবিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডা. শহীদুল্লাহ্ শরীফ এবং অ্যাডভোকেট সুলতান মাহমুদ হোসাইনী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াদ হোসাইন, শেরপুর জেলার সাবেক সভাপতি এম এ সাদি, শামছুর রহমান সাজু, শফিকুল ইসলাম, জাকারিয়া মোল্লা, হাফেজ আল আমিন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, জয়নুল আবেদীন, জোবায়দুল ইসলাম সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদনা সহকারী সাংবাদিক মো. মাজহারুল ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত শেরপুরবাসী জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে আলোচনা করেন।
এ সময় হাফেজ রাশেদুল ইসলাম বলেন, শেরপুর জেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত জেলায় রূপান্তরের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, শেরপুর-১ আসনের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচনে বিজয় জনগণের। আমি শেরপুরবাসীর প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। উন্নয়নই হবে আমার রাজনীতির প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ঢাকাস্থ শেরপুর ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

21/02/2026

এতিমদের সম্মানে ইফতার মাহফিল
‎আয়োজনে
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান অতিথি শেরপুর সদর আসনে এমপি হাফেজ রাশেদুল ইসলাম

Welcome to the page of IBCB News.Islamic Broadcasting Corporation Of Bangladesh (IBCB) News.
04/02/2026

Welcome to the page of IBCB News.
Islamic Broadcasting Corporation Of Bangladesh (IBCB) News.

09/12/2025

সংখ্যা নয় আল্লাহ তাআলাই ক্ষমতা দেওয়ার মালিক

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when IBCB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IBCB News:

Shortcuts

Share