Aparadh Anusondhan

Aparadh Anusondhan Stay informed with the latest news!

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগমেঘনায় ছাত্রদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখমকুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার মেঘনায় পাঁচ লাখ টাকা...
23/08/2026

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
মেঘনায় ছাত্রদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় সাবেক ছাত্রদল নেতা ও ব্যবসায়ী হাসাইন মোহাম্মদ মহসিন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুধু হামলাই নয়, এ সময় তার কাছ থেকে নগদ ৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আজ রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা থানার চন্দনপুর ইউনিয়নের তুলাতলী বাজারের অটোস্ট্যান্ডের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে বলে মেঘনা থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কাদির (৫৫), ফারুক (৩৫), মো. কবির (৩৫) ও দেলোয়ার (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তিরা একই উপজেলার টিটিরচর গ্রামের বাসিন্দা বলে জানা যায়। অভিযোগকারী মহসিন রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা এবং মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, রামপ্রসাদের চর এলাকায় সানরাইজ শিপিং কর্পোরেশন লিমিটেডের জায়গায় বালু ভরাটের কাজকে কেন্দ্র করে অভিযুক্তরা মহসিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৫ আগস্ট বিকেল ৩টার দিকে কাদির ও ফারুক তার বাড়িতে গিয়ে সরাসরি পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

মহসিন ওই প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তুলাতলী বাজারে মহসিনের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ। কাদির ও ফারুকসহ অজ্ঞাতনামা কয়েকজন ধারালো ছুরি, হকিস্টিক ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায় বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আবারও পূর্বের দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা দিতে চাপ দেন। এতে মহসিন প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। একপর্যায়ে কাদির ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। এতে পেটের ডান পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ফারুক তার শার্টের বুক পকেট থেকে জোরপূর্বক ৯ হাজার ৭০০ টাকা নিয়ে নেন বলেও অভিযোগ করেছেন মহসিন। হামলার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি মেঘনা থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী হাসাইন মোহাম্মদ মহসিন মিয়া বলেন, চাঁদা দাবির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত এবং তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, তুলাতলী থেকে রামপ্রসাদের চর এলাকায় যাতায়াতের জন্য নির্মাণাধীন কেদারী ব্রিজের কাজও চাঁদা দাবির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় পাঁচ বছর আগে ব্রিজটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও চাঁদা দাবিকে কেন্দ্র করে কাজ শুরুতে বিলম্ব হচ্ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রকাশ্য বাজারে অস্ত্র নিয়ে হামলা, চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

23.08.2026  ❤️সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক "অপরাধ অনুসন্ধান" পত্রিকা বাজারে আপনার কপির জন্য হকারকে ব...
23/08/2026

23.08.2026 ❤️
সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক "অপরাধ অনুসন্ধান" পত্রিকা বাজারে আপনার কপির জন্য হকারকে বলুন।

23..08.2026  ❤️সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক "অপরাধ অনুসন্ধান" পত্রিকা বাজারে আপনার কপির জন্য হকারকে ...
23/08/2026

23..08.2026 ❤️
সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক "অপরাধ অনুসন্ধান" পত্রিকা বাজারে আপনার কপির জন্য হকারকে বলুন।

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীরঢাকা রবিবার  ২৩ আগস্ট ২০২৬নিজস্ব...
23/08/2026

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

ঢাকা রবিবার ২৩ আগস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক
সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীনস্ত দপ্তর-সংস্থার
প্রধানদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।

তথ্য মন্ত্রণালয় সচিব মাহবুবা ফারজানা সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন

তথ্যমন্ত্রী বলেন, জনগণের জানার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার কী করছে, জনগণের স্বার্থে কী উদ্যোগ নেওয়া হচ্ছে - এসব তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের একটি কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের স্বার্থ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

আন্দালিভ রহমান বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতীতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণমূলক পরিবেশ ছিল, তা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যমব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের অভিজ্ঞতা সরকারের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে সমন্বিতভাবে কাজ করে জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।

নবনিযুক্ত মন্ত্রী আন্দালিভ রহমানকে স্বাগত জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিভ রহমান সবার কাছেই পরিচিত। তিনি সুসংগঠক, ডায়নামিক মানুষ।’

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একই মন্ত্রণালয়ে এখন আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তিনি এ সুযোগকে মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

15/08/2026

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহ শনিবার ১৫ আগস্ট ২০২৬
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৪ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।
শনিবার দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬১/১২ আর সংলগ্ন গেইট ব্যবহার করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে ২ জন পুরুষ, ১ জন নারী ও ১ শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়
বিজিবির নিয়মিত টহল দলের নজরে বিষয়টি আসার পর সদস্যরা তীব্র বাধা ও শক্ত অবস্থান নিলে বিএসফ তাদের বাংলাদেশে ঠেলে দিতে ব্যর্থ হয়।
বর্তমানে ওই ৪ ব্যক্তি শূন্য রেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে আনুষ্ঠানিকভাবে অবগত করেছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

ঝিনাইদহে নাশকতা মামলায় সাবেক এমপিসহ গ্রেফতার ৫ঝিনাইদহ,শনিবার  ১৫ আগস্ট ২০২৬:                           ঝিনাইদহ প্রতিনিধি...
15/08/2026

ঝিনাইদহে নাশকতা মামলায় সাবেক এমপিসহ গ্রেফতার ৫

ঝিনাইদহ,শনিবার ১৫ আগস্ট ২০২৬:

ঝিনাইদহ প্রতিনিধি
নাশকতার পরিকল্পনা এবং ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। পরে ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দার (৭২), শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলাটি শৈলকুপা থানার মামলা নং-৫, তারিখ ০৫/০৮/২০২৬।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধারঝিনাইদহ, শনিবার ১৫ আগস্ট ২০২৬ঝিনাইদহ প্রতিনিধি:...
15/08/2026

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ, শনিবার ১৫ আগস্ট ২০২৬
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত করেন।

পরিবারের দাবি, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

ঝিনাইদহ সদর থানার এসআই টিপু সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহটি তাদের স্বজনের বলে নিশ্চিত করেছেন।

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিবনিজস্ব প্রতিবেদক কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্ত...
15/08/2026

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।
আজ(শনিবার) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহী বিভাগেও বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার পাশাপাশি সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের দুর্ভোগে ফেলতে চাইলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কৃষক যাতে সময়মতো ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সেলিম খান আরও বলেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সারাদেশে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার রাজশাহীর মোহনপুর উপজেলায় মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হয় এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
কৃষকদের সারপ্রাপ্তির সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সার ডিলার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রীনিজস্ব প্রতিবেদক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-...
15/08/2026

মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আজ শনিবার নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে মেধাবী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব মো. এনামুল কাদির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।
এর আগে তিন দিনের সরকারি সফরের শেষ দিনে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান।
পরে প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথের রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা পর্যন্ত আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

15..08.2026  ❤️সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক "অপরাধ অনুসন্ধান" পত্রিকা বাজারে আপনার কপির জন্য হকারকে ...
15/08/2026

15..08.2026 ❤️
সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক "অপরাধ অনুসন্ধান" পত্রিকা বাজারে আপনার কপির জন্য হকারকে বলুন।

Address

Dhaka

Telephone

+8801711187127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aparadh Anusondhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category