29/12/2025
আসসালামু আলাইকুম।
আমরা সকলেই হয়তো অবগত, বাংলাদেশের বাইকিং কমিউনিটি আরোও একজন আপন মানুষকে হারিয়েছে।
ফাহিম হোসেন রনি শুধু একজন বাইকার নন, তিনি ছিলেন বাইকারদের অনুপ্রেরণা এবং পরোপকারী একজন মানুষ।
নিজের ৬৪ জেলা ভ্রমণ এর পাশাপাশি পরিবারকে সঙ্গে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ করেছেন। বাইকিংকে জীবনের অংশ করে নেওয়া, নতুন বাইকারদের উৎসাহ দেওয়া, বাইকারদের বিপদে পাশে থাকা, এই কমিউনিটির জন্য তার অবদান কখনো ভুলবার নয়।
দুঃখজনকভাবে রোড এক্সিডেন্টে তিনি আজ আমাদের মাঝে নেই। পেছনে রেখে গেছেন তার ছোট ছোট দুইটি বাচ্চাসহ পরিবার।
আমরা, তার বাইকিং কমিউনিটি, আজ একটি সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো হেল্প নয়, এটি তার প্রতি আমাদের সম্মান। তার অবদানের প্রতি কৃতজ্ঞতা।
তার বাচ্চাদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য আমরা একটি ফান্ড রাইজিং ক্যাম্পেইন শুরু করছি। এই অর্থ সরাসরি তার বাচ্চাদের নামে FDR করা হবে, যেন তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকে।
রনি ভাই হয়তো আর রাস্তায় নেই, কিন্তু তার দায়িত্ব আমরা বহন করবো। একজন বাইকার চলে গেলে তার পরিবার যেন একা না থাকে এটাই হোক বাইকিং কমিউনিটির শক্তি।
আমরা ফিউরিয়াস নিজ উদ্যোগে রনি ভাইয়ের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে সহায়তা করতে ছোট প্রচেষ্টা করছি মাত্র।
আল্লাহ্ সর্বোচ্চ সহায়তাকারী আর আমরা সকলে তো মাত্র প্রচেষ্টাকারী।
ফান্ড রাইজিংয়ের সকল আপডেট প্রতিদিন করা হবে ইনশাআল্লাহ্।
বিকাশ/নগত: #01836-585258
ব্যাংক:
Dutch Bangla Bank
Ac No: 1941510061660
Ac Name: Mainul Hasan
Branch: Jhawtala
Routing Number: 090191161
Swift Code: DBBLBDDH