Star Media Plus

Star Media Plus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Star Media Plus, Broadcasting & media production company, Dhaka.

আজ শিশু মারীয়ার পবিত্র পর্ব দিবস! 🌸মায়ের নিষ্পাপ শিশুরূপ আমাদের হৃদয়ে ভক্তি, পবিত্রতা ও নম্রতা ফিরিয়ে আনুক। পবিত্র শ...
08/09/2026

আজ শিশু মারীয়ার পবিত্র পর্ব দিবস! 🌸
মায়ের নিষ্পাপ শিশুরূপ আমাদের হৃদয়ে ভক্তি, পবিত্রতা ও নম্রতা ফিরিয়ে আনুক। পবিত্র শিশু মারীয়ার চরণে বিনীত শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি।

ফাদার শিপন পিটার রি‌বেরু কর্তৃক সম্পা‌দিত "খ্রীষ্টধ‌র্মের মৌ‌লিক শিক্ষা " বইটি জেরী প্রিন্টিং ‌থে‌কে মু‌দ্রিত হ‌য়ে আজ ৮...
08/09/2026

ফাদার শিপন পিটার রি‌বেরু কর্তৃক সম্পা‌দিত "খ্রীষ্টধ‌র্মের মৌ‌লিক শিক্ষা " বইটি জেরী প্রিন্টিং ‌থে‌কে মু‌দ্রিত হ‌য়ে আজ ৮ সে‌প্টেম্বর ২০২৬ খ্রিস্টা‌ব্দে প্রকা‌শিত হ‌য়ে‌ছে। বইয়ের মোড়ক উন্মোচন ক‌রেন পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, বিশপ সুব্রত বি, গ‌মেজ, বিশপ থিও‌টো‌নিয়াস গ‌মেজ, সিএস‌সি, ফাদার ড. শিপন পিটার রি‌বেরু এবং ফাদ‌ার স‌নি মাইকেল রোজা‌রিও। বইটির মূল‌্য ২০০ টাকা মাত্র। ছবি সংগৃহীত II

আজ আনন্দের সঙ্গে মণ্ডলী ধন্য কুমারী মারীয়ার জন্মোৎসব পালন করছে।মারীয়ার জীবন আমাদের নম্রতা, বিশ্বাস এবং ঈশ্বরের ইচ্ছার প্...
08/09/2026

আজ আনন্দের সঙ্গে মণ্ডলী ধন্য কুমারী মারীয়ার জন্মোৎসব পালন করছে।
মারীয়ার জীবন আমাদের নম্রতা, বিশ্বাস এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আস্থার এক সুন্দর উদাহরণ।

শিশু মারীয়া অর্থাৎ  Maria Bambina Sisters or Sisters of Charity সম্প্রদায়ের পর্ব মহা সমারোহে নবাই মিশনে উদযাপন করা হয়। এ...
08/09/2026

শিশু মারীয়া অর্থাৎ Maria Bambina Sisters or Sisters of Charity সম্প্রদায়ের পর্ব মহা সমারোহে নবাই মিশনে উদযাপন করা হয়। এতে ১২০ জন অংশগ্রহণ করেন। শিশু মারীয়ার মধ্যস্থতায় পিতা ঈশ্বরের নিকট আমাদের প্রার্থনা যেন আমরা পবিত্র, সরল, নম্র ও দায়িত্বশীল সেবক হতে পারি ৷ পর্ব উদযাপনের আধ্যাত্ত্বিক প্রস্তুতিস্বরাপ নয় দিনের নভেনা, গান ক্লাস ও পাপস্বীকারের আয়োজন করা হয়। খ্রিস্টযাগে শোভাযাত্রা, বিশেষ ভূমিকা, মারীয়ার নয়টি গুণ উচ্চারণসহ নয়টি প্রদীপ প্রজ্জ্বলন, ধূপারতি ও শিশু মারীয়ার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পালক ফাদার স্বপন পিউরীফিকেশন। তিনি তার সহভাগিতায় পর্ব দিনের চারটি শিক্ষা তুলে ধরেন- ১। নম্রতা ২। পবিত্রতা, আজ্ঞাবহতা ও ৪। নিজেকে সস্পূর্নরূপে পিতার চরণে সমপণ। সিস্টারদের ফুলেল শুভেচ্ছো ও টিফিনের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়।

গভীর শোকের সাথে জানাচ্ছি যে ,তুমিলিয়া ধর্ম পল্লীর পূর্ব ভাদার্ত্তী গ্ৰামের নির্মল পিউরীফিকেশন, অসুস্থ্যতাজনিত কারণে গতক...
08/09/2026

গভীর শোকের সাথে জানাচ্ছি যে ,তুমিলিয়া ধর্ম পল্লীর পূর্ব ভাদার্ত্তী গ্ৰামের নির্মল পিউরীফিকেশন, অসুস্থ্যতাজনিত কারণে গতকাল মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ও তাঁর শোকাহত পরিবারের সকলকে জানাই শোক সমবেদনা।

08/09/2026

স্টার মিডিয়ার ১ লাখ ফলোয়ার পূর্ণ হওয়ার আনন্দঘন মুহূর্তে বিশেষ সাক্ষাৎকার প্রদান করছেন II

07/09/2026

সিস্টারস অব দ্য হোলি ক্রস-এর শ্রদ্ধেয় সিস্টার লতিকা গমেজ-এর অন্ত্যেষ্টিক্রিয়া, পরম পিতা তাঁর আত্মাকে অনন্ত শান্তিতে রাখুন।

শ্রদ্ধেয় ফাদার ইমানুয়েল কাল্লারাকাল, সি.এস.সি.-এর অন্ত্যেষ্টিক্রিয়া আজ আগরতলায় তাঁর জীবন ও সেবার প্রতি প্রার্থনা, বি...
07/09/2026

শ্রদ্ধেয় ফাদার ইমানুয়েল কাল্লারাকাল, সি.এস.সি.-এর অন্ত্যেষ্টিক্রিয়া আজ আগরতলায় তাঁর জীবন ও সেবার প্রতি প্রার্থনা, বিশ্বাস এবং কৃতজ্ঞতার আবহে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান যাজক হিসেবে আগরতলার বিশপ, মোস্ট রেভ. লুমেন মন্তেইরো, সি.এস.সি., অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা পরিচালনা করেন। ঢাকা মহাধর্মপ্রচারক মণ্ডলীর আর্চবিশপ এমেরিটাস, প্যাট্রিক কার্ডিনাল ডি'রোজারিও, সি.এস.সি., ভারত থেকে আগত হলি ক্রস প্রভিন্সিয়ালগণ, ভারতের তিনটি প্রদেশের হলি ক্রস কনফ্রেয়ারগণ এবং বহু যাজক যৌথভাবে ইউক্যারিস্ট পরিচালনা করেন। হলি ক্রস মণ্ডলীর সুপিরিয়র জেনারেল, ব্রাদার পল বেডনারচিক, সি.এস.সি., ভারত ও বাংলাদেশ থেকে আগত হলি ক্রস ব্রাদারগণ, হলি ক্রস সিস্টারগণ, বিভিন্ন মণ্ডলীর ধর্মযাজকগণ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীগণ এবং হলি ক্রস স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ এই অনুষ্ঠানে যোগদান করেন এবং ফাদার ইমানুয়েলকে তাঁদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
চূড়ান্ত প্রশংসা ও বিদায় অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও।
প্রাদেশিক প্রধান ফাদার কে. জে. আব্রাহাম, সি.এস.সি.-এর নেতৃত্বে অন্তিম প্রার্থনার পর, ফাদার ইমানুয়েলের নশ্বর দেহকে হলি ক্রস কবরস্থানে সমাহিত করা হয়।
এই ছবিগুলোর দিকে তাকিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই ফাদার ইমানুয়েলকে মণ্ডলী, গির্জা, উত্তর-পূর্ব ভারতের জনগণ এবং তাঁর যাজকীয় সেবা, শিক্ষামূলক মিশন ও সহানুভূতিপূর্ণ পরিচর্যার মাধ্যমে স্পর্শ করা অসংখ্য জীবনের জন্য এক উপহার হিসেবে দেওয়ার জন্য। তাঁর স্মৃতি আশীর্বাদ হয়ে থাকুক এবং তিনি খ্রীষ্টের শান্তিতে চিরনিদ্রায়

07/09/2026

হলি ক্রস সিস্টারদের অন্যতম সদস্য প্রিয় সিস্টার লতিকা গমেজ, তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও পবিত্র খ্রিস্টযাগের শেষ মুহূর্তের কিছু দৃশ্য।

যে জীবন উৎসর্গিত অন্যের সেবায়, সে জীবন চিরকাল অমর।” 🕊️হলি ক্রস পরিবারের প্রিয় সদস্য সিস্টার লতিকা গমেজ-এর অন্ত্যেষ্টিক্...
07/09/2026

যে জীবন উৎসর্গিত অন্যের সেবায়, সে জীবন চিরকাল অমর।” 🕊️
হলি ক্রস পরিবারের প্রিয় সদস্য সিস্টার লতিকা গমেজ-এর অন্ত্যেষ্টিক্রিয়া ও খ্রিস্টযাগের শেষ মুহূর্ত। আপনার ভালোবাসা, সেবামূলক কাজ ও প্রার্থনা আমাদের হৃদয়ে সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। পরমেশ্বরের চরণে আপনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।

Address

Dhaka
1215

Telephone

+8801716544703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Media Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Media Plus:

Shortcuts

Share