Corruption Leaked

Corruption Leaked Anti-Corruption News

25/08/2026

গ্যাস ও বিদ্যুৎতের সংকটের কারণে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বিটিএমএর রাসেলের

24/08/2026

ফ্রান্সে টাকা পাচার করেছেন ড.ইউনুস!

দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় থাকা চার সিটি করপোরেশন কর্মকর্তা গোপনে দেশ ছেড়ে যেতে পারেন—এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে ...
05/08/2026

দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় থাকা চার সিটি করপোরেশন কর্মকর্তা গোপনে দেশ ছেড়ে যেতে পারেন—এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই চার কর্মকর্তা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংযুক্ত যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, সংস্থাটির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলি হওয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা।

মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তাঁরা দুজন স্বামী–স্ত্রী। এই দুজনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও কমিশন বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার মালিক হওয়ার অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই এ-সংক্রান্ত একটি ‘গোপনীয়’ চিঠি পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, পুলিশের ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়। দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টকে বিষয়টি জানাতে বলা হয়েছে চিঠিতে।

চিঠিতে চার কর্মকর্তার দেশত্যাগ ঠেকানোর কারণ উল্লেখ করে বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তাগণ গোপনে দেশ ত্যাগ করতে পারেন মর্মে গোপনসূত্রে জানা যায়। সে প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় তাদের দেশ ত্যাগ না করার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাগণ আবেদন করেন। দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান থাকায় বর্ণিত কর্মকর্তাদের দেশ ত্যাগ না করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

চিঠিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উপরে বর্ণিত ০৪ (চার) জন কর্মকর্তা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নথিতে বলা হয়েছে, চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চিঠির সঙ্গে চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা ও পাসপোর্ট-সংক্রান্ত তথ্যের তালিকা এবং তাঁদের পাসপোর্টের অনুলিপি সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিকভাবে তাঁরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ‘পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

01/08/2026

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের যত কুর্কীতি

দেশের সেবা খাতে বিভাগভেদে দুর্নীতির চিত্র বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলা...
14/07/2026

দেশের সেবা খাতে বিভাগভেদে দুর্নীতির চিত্র বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির ‘সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৫’ এর ফলাফলে দেখা গেছে, সেবা নিতে গিয়ে দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছেন ময়মনসিংহ বিভাগের মানুষ। অন্যদিকে, সেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন খুলনা বিভাগের সাধারণ নাগরিকেরা।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, জাতীয়ভাবে দেশের ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ দুর্নীতির শিকার এবং ৬৩.৬ শতাংশ মানুষ বিভিন্ন সেবার বিনিময়ে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন।

বিভাগভিত্তিক দুর্নীতি ও ঘুষের হারের তুলনামূলক চিত্র:
প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৮টি বিভাগে দুর্নীতি এবং ঘুষের শিকার পরিবারের শতকরা হার নিম্নরূপ-

ময়মনসিংহ: বিভাগে সবচেয়ে বেশি ৮৮ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছেন এবং এখানে ঘুষের শিকার হয়েছেন ৬৬ দশমিক ৬ শতাংশ মানুষ।

খুলনা: এই বিভাগে দুর্নীতির হার ৮৮ দশমিক ০ শতাংশ এবং দেশের সর্বোচ্চ ৭৩ দশমিক ৬ শতাংশ মানুষ এখানে ঘুষের শিকার হয়েছেন।

বরিশাল: বরিশাল বিভাগে দুর্নীতির শিকার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষের শিকার ৬৯ দশমিক ১ শতাংশ সেবাগ্রহীতা।

রংপুর: এই বিভাগে দুর্নীতির শিকার ৮৫ দশমিক ৭ শতাংশ ও ঘুষের শিকার ৬২ দশমিক ৮ শতাংশ মানুষ।

ঢাকা: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুর্নীতির হার ৮০ দশমিক ১ শতাংশ এবং ঘুষের শিকার হয়েছেন ৬৩ দশমিক ৯ শতাংশ বাসিন্দা।

চট্টগ্রাম: বন্দরনগরী বিভাগে দুর্নীতির শিকার ৭৯ দশমিক ৪ শতাংশ এবং ঘুষের শিকার ৫৯ দশমিক ৪ শতাংশ মানুষ।

সিলেট: এই বিভাগে দুর্নীতির হার ৭৯ দশমিক ৩ শতাংশ এবং ঘুষের শিকারের হার ৫৮ দশমিক ৯ শতাংশ।

রাজশাহী: তুলনামূলক কম হলেও রাজশাহী বিভাগে দুর্নীতির শিকার ৭২ দশমিক ৯ শতাংশ এবং ঘুষের শিকার হয়েছেন ৫৮ দশমিক ৮ শতাংশ সাধারণ মানুষ।

সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, সেবা খাতের এই চিত্র প্রমাণ করে যে এখনো দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি।

10/07/2026

মোস্তফা কামাল অনিয়মের মুকুটহীন সম্রাট

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে ভূমি স...
07/07/2026

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি (খারিজ), খাজনা আদায় ও অন্যান্য কার্যক্রমে সেবাগ্রহীতাদের কাছ থেকে দেদারসে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নগদ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

Address

Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Corruption Leaked posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share