AFRIN is Here

AFRIN is Here মুক্ত কর ভয়,
আপনা মাঝে শক্তি ধরো,
নিজেরে করো জয়!🖤
(13)

10/07/2026

জীবনে টাকার প্রয়োজন? হা অবশ্যই পদে পদে টাকার দরকার। মন খারাপ হলে অন্তত এক কাপ চা খেতে হলেও টাকা দরকার৷ শখের জামা ইন্সটান্ড কেনার জন্য হলেও টাকা দরকার।

টাকার জন্য মানুষ ছাড়ে,এসব কথা যারা বলে তাদের জুতা পেটা করবেন।যেটুকু প্রয়োজন সেটুকু টাকা সবার হোক।হালাল ভাবে হোক।

ভালোবাসি বলে ঘরে বসিয়ে রাখাকে ভালোবাসা বলে না।ভালোবাসার মানুষ এর শখ চাহিদা পুরন করার ক্ষমতা থাকতে হয়.

25/06/2026

"জীবনের একটা পর্যায়ে এসে রবীন্দ্রনাথের 'ছুটি' গল্পটার কথা মনে পড়ে। মনে পড়ে ফটিকের কথা। সহজ সুন্দর একটা জীবন ছিলো ফটিকের। হুট করে কলকাতা গিয়ে জীবনটা কেমন হয়ে গেলো।

বারবার মন জয় করার চেষ্টা করেও ফটিক কারো আপন হতে পারে নাই। অতটুকুন বয়সে সে টের পেয়েছিলো কারো স্নেহহীন চোখ কেমন হয়, অনাদর কেমন হয়, অবহেলা কেমন হয়।

যেদিন নিজের উপর ভীষণ অভিমান হলো, যেদিন হীনতা আর দৈন্যতা তাকে মাটির সাথে মিশিয়ে দিলো, ফটিক ঠিক সেদিন থেকে ছুটি হওয়ার অপেক্ষা করছিলো।

এক তীব্র জ্বরে ফটিক শেষমেশ ছুটি পেয়েছিলো। সব রকম অভিমান, অভিযোগ, আক্ষেপ, অপমান, অবহেলা, অনাদর আর নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়ার অনুভূতি থেকে তার ছুটি মিলেছিলো।

মাঝে মাঝে মনে হয়, অমন জ্বর কেন শুধু গল্পেই আসে। অমন ছুটি কেন গল্পেই মিলে? কেন সত্যিকারের জীবনে অমন দৈন্যতা বুকে নিয়ে বাঁচতে হয়? এখানটায় কেন ছুটি হয় না?

কোনো কোনো রাতে জ্বরের ঘোরে ভীষণ প্রলাপ বকতে ইচ্ছে হয়। বিড়বিড় করে বলতে ইচ্ছে হয়, "আমার ছুটি হয়েছে মা, আমি বাড়ি যাচ্ছি!"

তারপর মনে হয়, ফটিক ভীষণ ভাগ্যবান। শেষ বেলায় তার বাড়ি ফেরা হয়েছিলো, তার ছুটি মিলেছিলো। আমার যে ছুটি মিলে না, আমার যে বাড়ি ফেরা হয় না।"

আমরা আসলে কস্ট পেতে পেতে মানুষ হই, মানুষ বলা যায় না আমরা আসলে পাথর হই।আপনাকে প্রশ্ন করা হলো আপনার পার্টনার যদি চলে যায়? ...
15/06/2026

আমরা আসলে কস্ট পেতে পেতে মানুষ হই, মানুষ বলা যায় না আমরা আসলে পাথর হই।
আপনাকে প্রশ্ন করা হলো আপনার পার্টনার যদি চলে যায়? আপনি উত্তর দিলেন গেলে যাবে৷ যে যেতে চায় তাকে যেতে দাও৷আসলে এটা আমার কাছে একটা কাপুরুষের মতো উত্তর মনে হয়।
যে আপনাকে প্রচুর ভালোবাসে সে হটাৎ আপনাকে ছেড়ে চলে যাবে তার কারন কি নেই?আপনি তাকে আটকাবেন না?জানতে চাইবেন না কেনো চলে যাবে?এতো ঠুনকো ভালোবাসা নিয়ে কিভাবে থাকেন?

তিন দিন যে আপনাকে ছাড়া থাকতে পারবে সে সব সময় পারবে? এটা সহজে বলে দিলেন?এই তিন দিনে কি আপনার দায় নেই?তার সাথে কথা বলার? জিদ অভিমান শুধু আপনার আছে?অপজিট মানুষ এর নেই?

রিলেশন টিকিয়ে রাখার দায়িত্ব কেবল অপজিট মানুষ টার? আপনার দায়বদ্ধতা নেই?
টাকা, ঘুরতে যাওয়া এসব দিয়ে মানুষ আজীবন বাচে না, এসব এর বাইরে যখন বাসায় এসে দেখবেন আপনি একা তখন একদিনের জন্য হলেও আপনার মনে হবে পাশের মানুষ কে হয়তো আর একটু প্রায়রিটি দেয়া উচিৎ ছিলো।

যে আপনার জন্য ৪/৫/৬ বছর অপেক্ষা করতে পারে, সে তিন দিন কথা না বলে থাকলে আপনার তার রাগ ভাংগানোও জায়েজ হয়ে যায়।

একটা কথা আছে না? পুরুষ তুমি যদি প্রেমিকার রাগ ভাংগাতে না জানো, তাহলে তুমি ভালোবাসা পাবার যোগ্যতা রাখো না।

আবার আরেক টা কথা আছে, নিজের যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়.....

Address

Dhaka

Telephone

+8801314461852

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFRIN is Here posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share