21/07/2026
নগর ও নাগরিক সভ্যতা (ধারাবাহিক কলাম)
বৃষ্টির পানিতে ঢাকাসহ বিভিন্ন শহরে নগরবাসীদের দুর্ভোগের কারণ কি ?
আমরা যারা নগরে বসবাস করি প্রকৃত পক্ষে আমরা কতটা নাগরিক জীবনে সামাজিক শিষ্টাচার মেনে চলি ? আমরা স্ব স্ব ক্ষেত্রে যতটুকু শিক্ষিত হই না কেন, ন্যূনতম সামাজিক শিষ্টাচার সমুন্নত রেখে চলিনা বলে প্রতিনিয়ত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে জীবন চালাচ্ছি। নিজের প্রয়োজনে, সামাজিক পারিপার্শ্বিক প্রয়োজনে, নাগরিক শিষ্টাচার সমুন্নত রাখার প্রয়োজনে পরিবর্তন হওয়া জরুরীভাবে আবশ্যক।
আমি বাড়ীওয়ালা বাড়ির ভাড়াটিয়াদের থেকে মাসোহারা বিভিন্ন ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য) বিল নিচ্ছি এবং ভাড়াটিয়া যথাযথ সময়ে বাসা ভাড়া পরিশোধ করে আসছে। পানির বাবদ পৃথক টাকা নিচ্ছে কিন্তু ভাড়াটিয়াকে প্রয়োজনীয় ও সময় মতো পানি দিচ্ছেনা, বিষয়টি কতটা অমানবিক ও গ্রহণযোগ্য ? অথচ বাড়ীওয়ালা ভাড়াটিয়ার টাকা দিয়ে তার গৃহ নির্মান লোনের টাকা পরিশোধ ও পরিবারের ব্যয় নির্বাহ করছে। ভাড়াটিয়া তার যুক্তিসঙত উল্লেখ করে প্রতিবাদ করলেই বাসা ছাড়ার হুমকি ইত্যাদি ইত্যাদি অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা।
আপনার বাসার এসির পানি বাইরে পথচারী/ নগরবাসীর শরীরে পড়ছে, যা কিনা ঠিক নয়। প্রতিবেশী বড়লোকের (হোক বাড়ীওয়ালা বা ভাড়াটিয়া) ছেলে বিকট আওয়াজ করে হোন্ডা বা মটর সাইকেল চালিয়ে শব্দ দূষণ করে নিরীহ নাগরিকের জীবন যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এসব কি নাগরিক সভ্যতা ? এধরনের অনেক অন্যায় ও অমানবিক আচরণ কেন ? এজাতীয় মনোবৃত্তি সামাজিক স্বার্থে জরুরীভাবে পরিহার করা আবশ্যক।
রাজধানী ঢাকাসহ দেশের সিটি করপোরেশন কর্তৃপক্ষ কি তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে ? যদি করতো তাহলে বন্যার পানিতে নগরবাসীকে দীর্ঘসময় দুর্ভোগ পোহাতে হতোনা। ঢাকার বিভিন্ন এলাকা যেভাবে ডুবে গিয়েছিল তা বর্ণনা করার মতো নয়। এর মূল কারণ ড্রেনের অব্যবস্হাপনা এবং দায়িত্ব পালনকারীদের দায়িত্ব ও কর্তব্যহীনতা। ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতে একিই অবস্থা লক্ষ্য করা গিয়েছে। কেন যেন মনে হচ্ছে- সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্তরা, অযোগ্য, অনভিজ্ঞ বা তাদের কর্তব্য পালনে স্বেচ্ছাচারিতা রয়েছে। তারা দায়িত্ব পালনে ব্যর্থতার প্রমাণ দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
রাজধানীবাসী দুই সিটি করপোরেশন থেকে তাদের প্রাপ্য সেবা সঠিকভাবে পাচ্ছেনা। ভাবতে অবাক লাগে নগরবাসীকে তাদের বাসার ময়লা ফেলার জন্য মাসোয়ারা টাকা দিতে হয়। অথচ সঠিকভাবে ময়লা নিচ্ছেনা, এজন্য নগর প্রধানকে (সিটি কর্পোরেশন প্রশাসক) গণমাধ্যমের সাহায্য নিতে হয়। সিটি করপোরেশনের সুইপার/ক্লিনারদের রাখা হয়েছে কেন ? সিটি করপোরেশনের ড্রেন/নর্দমাগুলো পরিস্কার রাখলে বৃষ্টির সময় এতোটা জলাবদ্ধতা হবেনা। সিটি করপোরেশনকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বি: দ্র: ছবি গণমাধ্যম থেকে সংগৃহীত।