Thoughts of Mimi

Thoughts of Mimi একসময় গল্প, উপন্যাস লিখতাম
এখন রান্নাবান্না করি লগে বিলাই পালি!🙂☺️

💝❣️
22/01/2026

💝❣️

20/01/2026

দোলনা ভাঙ্গা নিয়ে জরুরী মিটিং বসেছে😁😁

এই সমাজ, মানসিকতা ও ভাষা সবই যে নারী বিদ্বেষী, তার একটা জলজ্যান্ত প্রমাণ Rafiath Rashid Mithila ও Shakib Khan দুজনেই মিড...
20/01/2026

এই সমাজ, মানসিকতা ও ভাষা সবই যে নারী বিদ্বেষী, তার একটা জলজ্যান্ত প্রমাণ Rafiath Rashid Mithila ও Shakib Khan

দুজনেই মিডিয়ার মানুষ। তবে তাহসানকে ডিভোর্সের আগ পর্যন্ত মিথিলা ছিল কিউটি বা কুইন ইমেজের নারী। আমার মনে আছে, ছাত্রজীবনে ছেলে বন্ধুরা মিথিলার ব্যাপারে এভাবে বলত- "মিথিলা হলো ডল। ওরে দেখলে আদর আদর লাগে। কোন ইরোটিক ভাবনা আসে না।"
অর্থাৎ একটা শ্রদ্ধা মাখানো প্রেমময় ইমেজে ছিলেন তিনি।

অথচ তাহসানকে ডিভোর্সের পর যখন মিথিলার থার্ড ক্লাস প্রেমিক তাদের পার্সোনাল কিছু রোমান্টিক ছবি ভাইরাল করে দিল, এরপর থেকে শুরু হলো স্লাট শেমিং! কি নোংরা ও স্থায়ী আক্রমণ!!
মিথিলা মানেই– মা\গী, টুয়েলভ ভাতারি, বে\শ্যা,,,, ব্লা ব্লা

অথচ তার উচ্চশিক্ষা, স্ট্যাটাস, জব, পূর্বের ইমেজ বা অভিনয় ক্ষমতা,,,, কিছুই যেন আর বিচার্য না! মিথিলা এই সমাজের সংখ্যাগরিষ্ঠ হাবাদের কাছে কেবলই যৌন বস্তু হিসাবে মূল্যায়িত। যে বস্তু তাদের দেয়া লাইসেন্স ছাড়া সিঙ্গেল থাকা অবস্থায় প্রেম করছে। সুতরাং ওর আর জাত নাই।

অন্যদিকে, শাকিব যার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বলতে উল্লেখযোগ্য কিছুই নাই। ইমেজ বলতে এখনও শাকিবের দেয়া ডায়লগ "এটাই সাইন্স" খুব ট্রল হয়। মেকাপ ও গেটাপ নেয়া শিখেছে কয়েক বছর হলো। সেই শাকিব এক নায়িকাকে বিয়ে করে তা গোপন রেখেছে আট বছর। গর্ভপাত করিয়েছে অনেকবার। স্ত্রীর গর্ভবতী অবস্থায় পরকীয়া করেছে। বাচ্চা হবার পর স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২য় বিয়ে (!) করে একই ঘটনার রিপিট করেছে। যার নামে ধর্ষণের মামলাও আছে। সেই শাকিব কিন্তু গালি না। শাকিব এখন মা\গী\বা\জ বা লু\চ্চার সমার্থক না।
শাকিব মানে মেগাস্টার, স্টারডম, জনপ্রিয়তার বন্যা,,,,,

এই দুজন আমাদের সমাজিক মূল্যায়ন ও মানসিকতার একটা টাটকা নমুনা। সেইসাথে বাংলা ভাষারও।

খেয়াল করেছেন, নারীর যৌনতাকে আক্রমণ করে হরেক রকম গালি থাকলেও পুরুষকে কেবল লু\চ্চা ছাড়া আর কোন গালিই দেয়া যায় না, যাতে কেবল পুরুষই থাকবে, নারী নয়।



19/01/2026

এলাকার সাংবাদিক সব খবর তার জানা😆😆

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Mimi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share