Aysha Kanchi's Kitchen & Vlog

Aysha Kanchi's Kitchen & Vlog this is a cooking & vlog channel page

যখন নিজের কাছে মনে হবে, “আমি ঠিক আছি”, তখন অন্য মানুষ তোমাকে কীভাবে দেখছে-সেই চিন্তার বোঝা আর মাথায় নেওয়ার প্রয়োজন নেই। ...
04/09/2026

যখন নিজের কাছে মনে হবে, “আমি ঠিক আছি”, তখন অন্য মানুষ তোমাকে কীভাবে দেখছে-সেই চিন্তার বোঝা আর মাথায় নেওয়ার প্রয়োজন নেই। কারণ নিজের কাছে যদি তুমি পরিষ্কার থাকো, নিজের বিবেকের কাছে যদি কোনো অপরাধবোধ না থাকে, তাহলে পৃথিবীর প্রতিটি মানুষের স্বীকৃতি পাওয়ার দরকার পড়ে না। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার সিদ্ধান্তকে মেনে নেবে না-এটাই স্বাভাবিক।

মানুষের মতামত প্রতিদিন বদলাতে পারে। আজ যে তোমাকে ভালো বলছে, কাল সে-ই হয়তো তোমার সমালোচনা করবে। তাই মানুষের কথাকে নিজের সত্যের মাপকাঠি বানিয়ে ফেলো না। নিজের কাছে সৎ থাকো, নিজের ভুল হলে স্বীকার করো, আর ঠিক থাকলে অযথা নিজেকে প্রমাণ করতে যেও না। কারণ মানুষ বদলাতে থাকে, মানুষের দৃষ্টিভঙ্গিও বদলায়-কিন্তু সত্য কখনো কারো মতামতের ওপর নির্ভর করে বদলে যায় না।🩶

আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন ।
04/09/2026

আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন ।

30/08/2026

জীবন খুবই সুন্দর-শুধু একবার অন্যের ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজের মতো করে বাঁচতে শিখে দেখুন।
সম্পর্ক থাকবে, আত্মীয়তা থাকবে, ভালোবাসার মানুষও থাকবে; কিন্তু জীবনের শান্তিটা যেন কখনো অন্য কারও আচরণ, উপস্থিতি কিংবা ভালোবাসার ওপর পুরোপুরি নির্ভর না করে। কারণ মানুষ বদলায়, সম্পর্কের সমীকরণ বদলায়, আর অনেক সময় খুব কাছের মানুষও অচেনা হয়ে যায়।

যে মিষ্টি কথাগুলো একসময় সত্যি মনে হয়, সময়ের সঙ্গে সেগুলোর অনেক কিছুই শুধু কথায় পরিণত হতে পারে। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে, ভালোবাসুন কিন্তু নিজের অস্তিত্বটাকেও ধরে রাখুন।

একা থাকা মানে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়; একা থাকা মানে নিজের মূল্য বুঝতে শেখা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখা এবং অন্য কেউ পাশে না থাকলেও নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া।

মানুষ থাকলে ভালো, কিন্তু নিজের ভালো থাকার জন্য সবসময় মানুষের ওপর নির্ভর করতে হয় না। কারণ শেষ পর্যন্ত নিজের জীবনটা নিজেরই বাঁচতে হয়।🩵

মানুষরে ঠকায়েন না! আজ হোক ' কাল হোক'  বছর দশেক পরে হোক' কোথাও না কোথাও গিয়ে আটকাবেনই! দিনের পর দিন মিথ্যা বলে যাবেন' নিজ...
22/08/2026

মানুষরে ঠকায়েন না! আজ হোক ' কাল হোক' বছর দশেক পরে হোক' কোথাও না কোথাও গিয়ে আটকাবেনই! দিনের পর দিন মিথ্যা বলে যাবেন' নিজের মতো করে গল্প বানাবেন' সেই গল্পে আপনি ভিক্টিম' আপনিই মহান! তারপর! গল্পের পেছনের গল্প একদিন বের হয়ে যাবেই!

কাউকে দুই টাকা ঠকায়ে দুই কোটি টাকা বানাবেন! সেই দুই কোটি টাকা হাসপাতালের ক্যাশে ঢেলেও শেষমেশ বাঁচতে পারবেন না! আশেপাশের সবার কাছে আপনি ভালো সেজে থাকতে পারবেন চাইলেই!

আপনিই সবচেয়ে ভালো বন্ধু' ভালো সহকর্মী' ভালো আত্মীয়' আদর্শ বাবা-মা' শ্রেষ্ঠ সন্তান! সবাইকে বুঝ দেওয়া যায়! কিন্তু খোদাকে বুঝ দেওয়া যায় না! সবকিছু থেকে পালানো যায়' প্রায়শ্চিত্ত থেকে পালানো যায় না! ❤️

আপনি পরিপাটি থাকলে কারও সমস্যা, আবার সাদামাটা থাকলেও কারও সমস্যা। বেশি সাজলে "দেখনদারি" কম সাজলে "অগোছালো" মানুষের মন্তব...
21/08/2026

আপনি পরিপাটি থাকলে কারও সমস্যা, আবার সাদামাটা থাকলেও কারও সমস্যা। বেশি সাজলে "দেখনদারি" কম সাজলে "অগোছালো" মানুষের মন্তব্যের তো শেষ নেই!

সমালোচনা তো হবেই। আপনি কী করছেন, কী পরছেন, কীভাবে থাকছেন কোনো না কোনো বিষয় নিয়ে মন্তব্য করার মানুষ থাকবেই। কিছু মানুষ তাদের একঘেয়ে জীবনে অন্যের জীবন নিয়ে মন্তব্য করেই সামান্য আনন্দ খুঁজে নেয়। তাদের সেই আনন্দটুকু উপভোগ করতে দিন।

সত্য হলো, মানুষকে সন্তুষ্ট করা অসম্ভব। আপনি যেভাবেই থাকুন, কেউ না কেউ মন্তব্য করবেই। তাই সবার পছন্দের মানুষ হওয়ার চেয়ে নিজের কাছে স্বস্তির মানুষ হওয়াটাই বেশি জরুরি। এমনভাবে বাঁচুন, যেন দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছেই অস্বস্তি না হয়।

🌸 মায়ের “না” কোনো অহংকার নয়—এটা তার সন্তানের সুরক্ষা। ❤️“ওকে মিষ্টি দিও না।”“মুখে চুমু দিও না।”“ঘুমের সময় বিরক্ত কোরো...
17/08/2026

🌸 মায়ের “না” কোনো অহংকার নয়—এটা তার সন্তানের সুরক্ষা। ❤️

“ওকে মিষ্টি দিও না।”
“মুখে চুমু দিও না।”
“ঘুমের সময় বিরক্ত কোরো না।”

অন্যদের কাছে হয়তো এগুলো খুব ছোট ছোট বিষয়।
কিন্তু একজন মা তার সন্তানের অভ্যাস, চাহিদা, অস্বস্তি ও সীমাবদ্ধতা অন্য সবার চেয়ে কাছ থেকে বোঝেন। 🥰

তাই মায়ের বলা—
“না” মানে না।
এটা কাউকে অপমান করা নয়, কাউকে নিয়ন্ত্রণ করাও নয়।
এটা তার সন্তানের জন্য তৈরি করা একটি সীমারেখা। 🤍

“একটু দিলে কী হবে?”
“আমরা তো আগেও এমন করতাম!”
“এত কিছু মানলে বাচ্চা বড় হবে কীভাবে?”

—এই কথাগুলো দিয়ে একজন মায়ের সিদ্ধান্তকে ছোট করবেন না।

কারণ সময় বদলেছে, জ্ঞান বেড়েছে, সচেতনতা বেড়েছে।
আগে যা স্বাভাবিক মনে করা হতো, আজকের জ্ঞান ও সচেতনতার আলোকে তার সবকিছু সঠিক নাও হতে পারে।

একজন মা তার সন্তানকে নিয়ে “বেশি বাড়াবাড়ি” করছেন না—
সে শুধু তার সন্তানের জন্য যেটা ভালো ও নিরাপদ মনে করেন, সেটাই করতে চাইছেন। 🌷

তাই কোনো মায়ের “না”-কে ব্যক্তিগতভাবে নেবেন না।
তার সীমারেখাকে সম্মান করুন।
কারণ সেই “না”-এর পেছনে অনেক সময় থাকে—
ভালোবাসা, দায়িত্ব আর সন্তানের নিরাপত্তা। 🫶🏻

❤️ মায়ের “না”কে প্রশ্ন নয়, সম্মান করুন।

— Esraat'sstories🌸

কাউকে বোকা বানিয়ে রাখা যায় কেবল ততক্ষণই, যতক্ষণ সে আপনার আসল চেহারাটা বুঝতে না পারে। কিন্তু যেদিন মানুষ বুঝে ফেলে যে আপন...
05/08/2026

কাউকে বোকা বানিয়ে রাখা যায় কেবল ততক্ষণই, যতক্ষণ সে আপনার আসল চেহারাটা বুঝতে না পারে। কিন্তু যেদিন মানুষ বুঝে ফেলে যে আপনার মুখের মিষ্টি কথা আর কাজের মধ্যে দিন-রাতের তফাত, ঠিক সেদিনই আপনার ওপর থেকে সব বিশ্বাস চিরতরে উঠে যায়। আর একবার যদি এই বিশ্বাস ভেঙে যায়, তবে আপনি যতই ফন্দি আঁটুন বা কৌশল বানান না কেন-কোনো কাজ হবে না। মানুষের ভেতরের জমে থাকা নীরব রাগ আর কষ্ট যখন একদিন জেগে ওঠে, তখন এমন এক পরিবর্তন আসে যা কোনোভাবেই আর রোখা যায় না।

মিথ্যা আর চালাকি দিয়ে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু মানুষের মন বা বিশ্বাস কখনো জেতা যায় না। সত্য যখন সামনে চলে আসে, তখন সব নাটক এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Kanchi's Kitchen & Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aysha Kanchi's Kitchen & Vlog:

Shortcuts

Share