Shibli Ahmed

Shibli Ahmed Carpediem! Since any change is too

26/07/2026

একজন মানুষের একক জীবনে অর্জনের এই দীর্ঘ ও অবিশ্বাস্য তালিকা সত্যি বিস্ময়কর! যাকে কেন্দ্র করে কথাগুলো বলছেন—বাংলাদেশি রাজনীতি ও ক্রীড়াঙ্গনের কিংবদন্তি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর বর্ণাঢ্য জীবন।

🇧🇩

এক জীবনে একজন মানুষের পক্ষে কী কী সম্ভব?
একটি জীবনকে কত বিশাল, রঙিন এবং সফলভাবে যাপন করা যায়, তার এক অনন্য জীবন্ত দলিল তিনি। সৈনিক থেকে বীর মুক্তিযোদ্ধা, দূরন্ত ক্রীড়াবিদ থেকে জাতীয় ক্রীড়া সংগঠক, আর সেখান থেকে সফল রাজনীতিবিদ—জীবনের প্রতিটি অঙ্গনে যিনি রেখে গেছেন অসামান্য ও ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর।
এক নজরে তাঁর অভূতপূর্ব অর্জন ও পথচলা-

রণাঙ্গনের বীরত্ব ও নেতৃত্ব:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যশোর ক্যান্টনমেন্টে ঐতিহাসিক বিদ্রোহের নেতৃত্ব প্রদান এবং একাধিক সম্মুখযুদ্ধে বীরত্বপূর্ণ অধিনায়কত্ব।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য রাষ্ট্রীয় ‘বীর বিক্রম’ খেতাব লাভ।
দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন।
রাজনীতি ও সংসদীয় জীবন-
ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হিসেবে দায়িত্ব পালন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন।
জননেতা হিসেবে ৭ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া (বর্জন ও ভোটের সমীকরণ বাদ দিলে যা হতে পারতো ১০ বার!)।
বাণিজ্য প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে দেশের সেবা।

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ও আন্তর্জাতিক খ্যাতি-
১৯৬৪–১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব এবং ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন।
১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সভাপতি হিসেবে সফলভাবে ২ মেয়াদে দায়িত্ব পালন।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা (FIFA)-র আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন।

🏅 স্বীকৃতি ও সম্মাননা-
ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার (১৯৮০) লাভ।
ফুটবলে বিশ্বমানের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক FIFA Order of Merit (২০০৪) অর্জন।

🎓 শিক্ষা ও সাহিত্য:
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান (অনার্স) ও স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন।
রক্তে ভেজা একাত্তর’, ‘গণতন্ত্র রিমাণ্ডে’, ‘সৈনিক জীবন’ এবং ‘গৌরাঙ্গনে’ সহ একাধিক জনপ্রিয় গ্রন্থ রচয়িতা।
একজন মানুষের জীবনে এতগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শীর্ষে পৌঁছানো শুধু বিরলই নয়, প্রায় অসম্ভব এক ইতিহাস। দেশপ্রেম, সততা, সাহসিকতা ও মেধার এক অনন্য সংমিশ্রণ তিনি।
স্বদেশপ্রেম ও সাফল্যের এই পথপ্রদর্শককে জানাই আন্তরিক অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা। আপনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি! ❤️🇧🇩

19/07/2026

জুলাইয়ে আরেক স্বৈরাচার এর শোচনীয় পরাজয়
🔥

13/07/2026

যেকোনো মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড;
সংসদে বিল পাস।

আমাদের নীলফামারী জেলার গর্ব,  নীলফামারী  সরকারি উচ্চ বিদ্যালয় Nilphamari Govt High School এর  এসএসসি ব্যাচ -১৯৯৮ । মো: ...
01/06/2026

আমাদের নীলফামারী জেলার গর্ব,
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়
Nilphamari Govt High School এর এসএসসি ব্যাচ -১৯৯৮ ।
মো: আব্দুল মুহিত Md Abdul Muhit ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University - এর
ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন
৩০/০৫/২০২৬ইং

অভিনন্দন ও শুভকামনা ভাই ,,,,

27/05/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

ঢাকার বাইরে একটি পাবলিক বাসে একজন বাবাকে দেখা যায় তিনি কোথাও যাচ্ছে এবং তার পরনে যে শার্ট সে শার্ট দেখে বুঝা যাচ্ছে অনে...
24/05/2026

ঢাকার বাইরে একটি পাবলিক বাসে একজন বাবাকে দেখা যায় তিনি কোথাও যাচ্ছে এবং তার পরনে যে শার্ট সে শার্ট দেখে বুঝা যাচ্ছে অনেক দিন ধরে শার্ট তিনি পড়ছেন হয়তো নিজের জন্য একটা নতুন শার্ট কিনছেন না। অথচ বিষয়টি পরিষ্কার পরিবারের জন্য নিজে অনেক কিছু ত্যাগ করছেন। নিজেকে শান্তি দেবার সুখে রাখার চেয়ে পরিবারকে আনন্দে রাখা উনার কাছে নিশ্চয় অনেক গুরুত্বপূর্ণ এবং এভাবেই প্রতিটি বাবা তার পরিবারের মুখে হাসি ফুটিয়ে থাকে। বাসের মধ্যে এই বাবার ছবিটা প্রমাণ করে বাবা কতটা সন্তানদের জন্য বা পরিবারের জন্য ডেডিকেটেড হয়।

রামিসা বোন, তোমার বাবাকে বলে দিও "প্রধানমন্ত্রী  তোমাকে ভুল প্রমাণ করবে ইনশাআল্লাহ"
21/05/2026

রামিসা বোন, তোমার বাবাকে বলে দিও "প্রধানমন্ত্রী তোমাকে ভুল প্রমাণ করবে ইনশাআল্লাহ"

দিনে-দিনে দেখছি প্যান্ডোরার বক্স খুলে যাচ্ছে! 🤪আব্দুল কাদেরের (Abdul Kader) পর এবার মুখ খুললেন উমামা ফাতেমা (Umama Fatem...
24/04/2026

দিনে-দিনে দেখছি প্যান্ডোরার বক্স খুলে যাচ্ছে! 🤪

আব্দুল কাদেরের (Abdul Kader) পর এবার মুখ খুললেন উমামা ফাতেমা (Umama Fatema)। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ভেতরের গোপন সমীকরণ, ছাত্র প্রতিনিধি নির্বাচনের নামে "ছাত্রশিবির"-এর কৌশল এবং নেপথ্যের রাজনীতি নিয়ে একের পর এক ভয়াবহ তথ্য সামনে আসছে।
আমরা এতদিন যা দেখে এসেছি, তার পেছনে যে কত বড় সুপরিকল্পিত পরিকল্পনা ছিল, তা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষমতার পালাবদলে মুখে "নিরপেক্ষতার" মুখোশ পরে কীভাবে পুরো ক্যাম্পাসকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে, তা সত্যিই চিন্তার বিষয়।
বিস্তারিত জানতে উমামা ফাতেমার পোস্টটি অবশ্যই পড়বেন। সত্য দিন দিন বেরিয়ে আসছে, এখন দেখার বিষয় এর শেষ কোথায়!

বুকের ভেতরটা দুমড়েমুচড়ে গেল এই নিষ্পাপ শিশুটির চিঠি পড়ে। মা নেই পাশে, এতিমখানার চার দেয়ালের মাঝে বড় হওয়া এই "গুলুমুলু" ব...
16/03/2026

বুকের ভেতরটা দুমড়েমুচড়ে গেল এই নিষ্পাপ শিশুটির চিঠি পড়ে। মা নেই পাশে, এতিমখানার চার দেয়ালের মাঝে বড় হওয়া এই "গুলুমুলু" বাচ্চাটা তার মায়ের কাছে কী চেয়েছে জানেন? মাত্র এক টুকরো সাবান, কারণ তিন দিন ধরে তার সাবান শেষ। তার শরীরভেজা কান্নার নোনা জল মুছিয়ে দেওয়ার মতো কেউ নেই সেখানে।

বয়স কতই বা তার? অথচ এইটুকু বয়সেই তাকে সহ্য করতে হচ্ছে ছেঁড়া পাঞ্জাবির অপমান। মায়ের কাছে তার করুণ মিনতি—'একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়া গেছে।' ইফতারে শুধু বুট-মুড়ি জোটে, রাতে পেটে দানাপানি পড়ে না। ক্ষুধার্ত পেটে যখন সে রাতে ঘুমানোর চেষ্টা করে, তখন একঝাঁক মশা তাকে ছিঁড়ে খায়।

মায়ের কাছে তার আবদারগুলো কতই না ছোট, অথচ কত গভীর যন্ত্রণার! একটা মশারি আর একটু ভালো খাবারের জন্য অবুঝ শিশুটির এই হাহাকার আমাদের এই সভ্য সমাজের মুখে এক চরম চপেটাঘাত। মা ছাড়া রাতে যে শিশুটি ঠিকমতো ঘুমাতেও পারে না, তার এই নিঃসঙ্গ লড়াই দেখার কি কেউ নেই?

চেহারায় কী অপরূপ মায়া, অথচ কপালে কী নির্মম নিয়তি! আমাদের বিলাসিতার ভিড়ে এই এতিম শিশুগুলোর ক্ষুধার্ত আর্তনাদ কি পৌঁছাবে না কারো কানে? এই এতিম বাচ্চাটির চোখের পানি আমাদের বিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে। আর কতদিন অবহেলায় কাটবে এই মা-হারা শৈশব?

Happy Valentine’s Day.
14/02/2026

Happy Valentine’s Day.

Address

Dhaka

Telephone

+8801717552864

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shibli Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shibli Ahmed:

Shortcuts

Share