26/06/2026
🕌 জুমা মোবারক 🕊️
আজকের এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহর দরবারে অন্তরের গভীরতা থেকে একটি দোয়া করি—
হে আল্লাহ, আমাদের সকলের অন্তরে শহীহ (সঠিক) বুঝ, হিদায়াত, তাকওয়া ও সত্যকে গ্রহণ করার তাওফীক দান করুন। আমাদের হৃদয়কে অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র করুন। গুনাহগুলো ক্ষমা করে দিন, দুশ্চিন্তাকে স্বস্তিতে, কষ্টকে রহমতে এবং অশান্তিকে প্রশান্তিতে বদলে দিন।
যাদের মন ভারাক্রান্ত, তাদের মনে শান্তি দিন। যারা অসুস্থ, তাদের শিফা দিন। যারা রিজিকের সংকটে আছেন, তাদের জন্য হালাল ও বরকতময় রিজিকের দরজা খুলে দিন। আমাদের সবাইকে ঈমানের ওপর অটল রেখে আপনার সন্তুষ্টির পথে চলার তাওফীক দান করুন।
আল্লাহুম্মা আমীন। 🤲🌿
🕋 জুমা মোবারক।
আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। ❤️