Qaumi News

Qaumi News সত্যের পক্ষে অবিরব।

দুর্গাপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ত্রাণ বিতরণ রাজশাহীর দুর্গাপুরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সং...
13/08/2026

দুর্গাপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ত্রাণ বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগিদের মাঝে অনুদান এবং ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ আগস্ট) বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে প্রধানন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি ঐচ্ছিক তহবিলের অর্থ থেকে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহায়তার জন্য উপকারভোগীদের মধ্যে , অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময়, দুর্গাপুর থানান অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, জেলা বিএনপি'র সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু,
দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোরতুজা, যুবদল নেতা মাহাবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত।দেশের অন্যতম বৃহৎ রপ্তান...
13/08/2026

কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত।

দেশের অন্যতম বৃহৎ রপ্তানি শিল্পাঞ্চল গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটে ১০ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাতে গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ, সেখানে ২৪ ঘণ্টায় মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ মিলছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও পিডিবি সূত্রে জানা গেছে, উপজেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ২০০ মেগাওয়াট। এর মধ্যে মৌচাক, তেলিরচালা ও চন্দ্রা এলাকার হরতকিতলা বিভিন্ন গার্মেন্টস-টেক্সটাইল কারখানার চাহিদাই ১২০ মেগাওয়াটের বেশি। তবে জাতীয় গ্রিডে ঘাটতি ও গ্যাস সংকটের কারণে মাত্র ৬০ থেকে ৭০ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। এতে শিল্প, কৃষি, স্বাস্থ্য ও নির্মাণ খাতসহ দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। কালিয়াকৈর পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, চাহিদার মাত্র ৫০ শতাংশ বিদ্যুৎ মেলায় রেশনিং করে সংযোগ সচল রাখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় করুণ চিত্র। বিদ্যুৎ না থাকায় ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনরা তীব্র গরমে হাতপাখা বা ফাইল দিয়ে বাতাস করছেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদিয়া তানসিম আক্তার মুনমুন জানান, লোডশেডিংয়ের কারণে জরুরি বিভাগ অচল হয়ে পড়েছে। গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন, রোগীদের নেবুলাইজার, আইসিইউর অক্সিজেন কনসেনট্রেটর, এক্স-রে ও প্যাথলজি পরীক্ষা ব্যাহত হচ্ছে। প্রাক্কলিত জ্বালানির অভাবে জেনারেটরও সীমিত সময়ের বেশি চালানো যাচ্ছে না।

এদিকে বিদ্যুৎ সংকটে মৌচাক ও চন্দ্রার হরতকিতলা বিভিন্ন গার্মেন্টসে শতাধিক তৈরি পোশাক কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বিজিএমইএর স্থানীয় নেতারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে লাখ লাখ ডলারের রপ্তানি আদেশ বাতিল হবে এবং শ্রমিক ছাঁটাইয়ের পরিস্থিতি তৈরি হবে। এ ছাড়া গভীর নলকূপ ও পাম্প বন্ধ থাকায় সেচ দিতে পারছেন না আমন চাষিরা, বাসাবাড়িতে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। ব্যবসাপ্রতিষ্ঠান ও কম্পিউটার ল্যাব বন্ধ থাকার পাশাপাশি রাতে অন্ধকারে চুরি-ছিনতাই বেড়ে গেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিদ্যুতের এমন চরম ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে কালিয়াকৈর উপজেলা নাগরিক কমিটি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। তারা সতর্ক করে জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন। গাজীপুর কালিয়াকৈরে একপাশে ময়লার স্তুপ, অন...
06/08/2026

কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন।

গাজীপুর কালিয়াকৈরে একপাশে ময়লার স্তুপ, অন্যদিকে ছিল সুন্দর আগামীর স্বপ্ন। আমরা "বিডি ক্লিন কালিয়াকৈর" বিশ্বাস করি, যেখানে ময়লা ফেলার মানসিকতা থাকবে না, সেই দিনটিই হবে আমাদের আসল স্বাধীনতা।
​তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে আমরা ময়লার সেই ডাম্পিং জোনটিকে আজ একটি নয়নকাড়া ফুলের বাগানে রূপান্তর করেছি। একসময় যেখানে দাঁড়ানোই কষ্টকর ছিল, এখন সেখানে সবুজের সমারোহ এবং নতুন প্রাণের স্পন্দন।
​এটি শুধু একটি পরিচ্ছন্ন অভিযান নয়, বরং একটি পরিষ্কার ও পরিবেশবান্ধব বাংলাদেশের স্বপ্ন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের অনুপ্রেরণা যোগায়, তবেই আমাদের সার্থকতা। আসুন, আমরা শপথ নিই- নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব এবং নিজেদের শহর ও পরিবেশকে ভালোবাসব।
​এই রূপান্তরের নেপথ্যের কারিগর, সকল সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

টাঙ্গাইলে হাসপাতাল এলাকায় ভ্রা"ম্য"মা"ণ আদালতের অ"ভি"যা"নে ৩ চো"র ও ১ মা"দ"ক"সে"বী আ"ট"ক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড..​টাঙ্...
06/08/2026

টাঙ্গাইলে হাসপাতাল এলাকায় ভ্রা"ম্য"মা"ণ আদালতের অ"ভি"যা"নে ৩ চো"র ও ১ মা"দ"ক"সে"বী আ"ট"ক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড..

​টাঙ্গাইলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ"প"রা"ধ"মূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা রোধে বিশেষ অ"ভি"যা"ন পরিচালনা করে ভ্রা"ম্য"মা"ণ আদালত। উক্ত অ"ভি"যা"নে ৩ জন চো"র এবং ১ জন মা"দ"ক"সে"বী"কে গ্রে"প্তা"র করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কা"রা"দ"ণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
​অ"ভি"যা"ন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মালামাল চুরি এবং মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পেয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়। বিশেষ অভিযান চালিয়ে অ"ভি"যু"ক্ত"দে"র আ"ট"ক করা হয়।
​পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করেন এবং আইনানুযায়ী বিভিন্ন মেয়াদে বি"না"শ্র"ম কা"রা"দ"ণ্ডে"র আদেশ দেন। সা"জা পরোয়ানা জারির পর আসামিদের কড়া নিরাপত্তায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
​হাসপাতাল চত্বরে রোগীদের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং অ"প"রা"ধী"দে"র দমনে এ ধরনের অ"ভি"যা"ন নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

18/07/2026

ভবানীপুর, কাতুলী ইউনিয়ন, টাঙ্গাইল সদর ২০০ মিটার ব্রিজ ও ১ কি.মি রাস্তার দাবিতে চলছে অনশণ কর্মসূচি। অনশণ কর্মসূচিতে এনসিপি'র পক্ষ থেকে আমরা সমর্থন জানিয়ে আসি। আশাকরি সদর উপজেলার এমপি ও মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

17/07/2026

█▒▒▒ তারিখ ▒▒▒█
আজ শুক্রবার 2 সফর
1448 হিজরী 17 জুলাই
2026 ঈসাব্দ 2 শ্রাবণ 1433বঙ্গাব্দ।

কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংল...
16/07/2026

কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক চারটি অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিজিবি জানায়, টেকনাফের মেরিন ড্রাইভে সী-বীচ বিওপি চেকপোস্টে একটি করোলা ক্রস প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে টেকনাফ ডেইলপাড়া এলাকার ইমন হোছাইন (২৮)-কে আটক করা হয়।
একই দিন উখিয়ার পালংখালী বিওপির অভিযানে নদীপথে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার বালুখালী এফডিএমএস ই-১৮ এলাকার হাফিজ উল্লাহ (২১)-কে আটক করা হয়।
এছাড়া পালংখালী সীমান্তে পৃথক অভিযানে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়। অপরদিকে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির মাদক শনাক্তকারী কুকুর 'রকি'-র সহায়তায় একটি সিএনজি থেকে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করে চালক ছৈয়দ করিম (৩৪)-কে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁওয়ে একাই ৫২ হাজার তালগাছ লাগিয়েছেন খোরশেদ আলী দেশব্যাপী বজ্রপাতে প্রাণহানি কমাতে কয়েক বছর আগে তালগাছ রোপণকে কেন্...
11/07/2026

ঠাকুরগাঁওয়ে একাই ৫২ হাজার তালগাছ লাগিয়েছেন খোরশেদ আলী দেশব্যাপী বজ্রপাতে প্রাণহানি কমাতে কয়েক বছর আগে তালগাছ রোপণকে কেন্দ্র করে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকারের বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোও তালগাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেয়। কারণ উঁচু আকৃতির এ গাছ বজ্রপাতের আঘাত নিজের ওপর নিয়ে আশপাশের মানুষের ঝুঁকি কমাতে সহায়ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে অধিকাংশ স্থানে সেই উদ্যোগ স্থায়ী হয়নি।

পরিচর্যার অভাব, তদারকির ঘাটতি, গবাদিপশুর আক্রমণ ও স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণের অভাবে রোপণ করা অসংখ্য তালগাছের চারা এখন আর খুঁজে পাওয়া যায় না।

একই চিত্র দেখা গেছে ঠাকুরগাঁওয়েও। জেলার বিস্তীর্ণ কৃষিপ্রধান এলাকায় প্রতি বছর বজ্রপাতের ঝুঁকি থাকলেও দীর্ঘদিন ধরে কার্যকর সরকারি সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। কোথাও পর্যাপ্ত বজ্রপাত নিরোধক দণ্ড নেই, আবার কোথাও আশ্রয়কেন্দ্রেরও অভাব রয়েছে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কাজ করা কৃষক ও সাধারণ মানুষ এখনো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে অতীতে বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণ কিংবা বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের বড় কোনো সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়নি। তবে গত ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাত প্রতিরোধ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ দুই উপজেলার জন্য মোট ৮ লাখ ৪০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং খোলা ফসলি মাঠের পাশে কৃষকদের জন্য আশ্রয়ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ এবং খোলা জায়গায় প্রায় এক হাজার তালগাছের চারা রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের আশা ছিল, কয়েক বছরের মধ্যেই এসব গাছ বড় হয়ে বজ্রপাতের ঝুঁকি কিছুটা হলেও কমাতে ভূমিকা রাখবে। কিন্তু বাস্তবে অধিকাংশ চারাই আর টিকে নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, তালগাছ লাগানোর পর সেগুলোর কোনো নিয়মিত পরিচর্যা বা তদারকি হয়নি। কোথাও গরু-ছাগল খেয়ে ফেলেছে, কোথাও আগাছার মধ্যে চাপা পড়ে নষ্ট হয়েছে। অনেক জায়গায় মানুষ জানতেই পারেন না কোথায় তালগাছ লাগানো হয়েছিল। ফলে কোটি মানুষের নিরাপত্তার কথা ভেবে নেওয়া উদ্যোগগুলো মাঠপর্যায়ে স্থায়ী কোনো সুফল দিতে পারেনি।

এ অবস্থায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী। ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রায় ৫২ হাজারের বেশি তালবীজ ও চারা রোপণ করেছেন এবং দীর্ঘদিন ধরে সেগুলোর পরিচর্যা করে আসছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, খোরশেদ আলীর লাগানো গাছগুলোই বর্তমানে সবচেয়ে দৃশ্যমান ও টিকে থাকা তালগাছের উদাহরণ। অন্যদিকে বিভিন্ন সময়ে রোপণ করা অধিকাংশ গাছই এখন বিলুপ্তপ্রায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানের লাগানো অধিকাংশ তালগাছ এখন আর চোখে পড়ে না। কিন্তু খোরশেদ আলীর লাগানো গাছগুলো এখনো দৃশ্যমান। ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে তালগাছ রোপণ ও সংরক্ষণের এমন দৃষ্টান্ত জেলায় বিরল।

খোরশেদ আলী বলেন, শুধু তালগাছ লাগালেই হবে না, গাছগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা করতে হবে। অনেক জায়গায় চারা লাগানোর পর আর কেউ খোঁজ রাখে না। তাই সেগুলো নষ্ট হয়ে যায়। আমি নিজের উদ্যোগে বছরের পর বছর ধরে তালবীজ সংগ্রহ করে রোপণ করছি এবং যতটা সম্ভব পরিচর্যা করছি। আমার বিশ্বাস, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে কিছু তালগাছ লাগিয়ে সেগুলোর যত্ন নেয়, তাহলে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও কিছুটা কমানো সম্ভব হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন বলেন, জেলা পরিষদের উদ্যোগে হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং ফসলি মাঠের আশপাশে আশ্রয়ঘর নির্মাণের কাজ চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কর্মরত কৃষকরা যাতে নিরাপদ আশ্রয় নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, গত দুই বছরে বজ্রপাত নিরোধক বা তালগাছ রোপণ-সংক্রান্ত কোনো সরকারি প্রকল্প কিংবা বরাদ্দ আমাদের দপ্তরে আসেনি।

তবে কৃষি বিভাগ নিজস্ব উদ্যোগে কিছু কার্যক্রম পরিচালনা করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম জানান, গত বছর কৃষি বিভাগের নিজস্ব উদ্যোগে ৪৫০টি তালগাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার তালগাছ লাগানো হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাদী চত্বর থেকে টিএসসির দিকে ছাত্র মজলিসের জুলাই পদযাত্রা...
03/07/2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাদী চত্বর থেকে টিএসসির দিকে ছাত্র মজলিসের জুলাই পদযাত্রা...

স্বর্ণ স্বর্ণ ও টাকা লু/ টে/ র উদ্দেশ্যেই নারী হ/ ত্যামানুষ কতটা বিশ্বাসঘাতক হতে পারে, এই ঘটনাই তার নি র্ম ম উদাহরণ। প্র...
30/06/2026

স্বর্ণ স্বর্ণ ও টাকা লু/ টে/ র উদ্দেশ্যেই নারী হ/ ত্যা
মানুষ কতটা বিশ্বাসঘাতক হতে পারে, এই ঘটনাই তার নি র্ম ম উদাহরণ। প্রায় ১৮ বছর ধরে ওই বাড়িতেই তিন বেলা খাবার খেতেন তিনি। হ/ ত্যা/ কা/ ণ্ডে/ র আগমুহূর্তেও নি হ ত নারী নিজের হাতে তাকে চা বানিয়ে দেন। অথচ ঋণ পরিশোধের
লো/ ভে, সেই বিশ্বাসেরই নির্মম প্রতিদান দিলেন তিনি—নারীকে হ/ ত্যা করে লু/ ট ক* রে* ন নগদ টাকা ও স্বর্ণালংকার।
পরে লু/ ট করা স্বর্ণ স্থানীয় এক কর্মকারের কাছে বিক্রি করেন। অবশেষে পুলিশ অভিযানে মূল অ/ ভি/ যু/ ক্তের পাশাপাশি কর্মকারকেও গ্রে/ প্তা/ র করা হয়েছে।
বিশ্বাস বেতকার আলোচিত হ/ ত্যা মা ম লা য় বেতকা চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জিন মোশারফ গ্রে/ প্তা/ র।

Address

Dhaka
DHAKA1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaumi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share