13/06/2026
আপনার সন্তানের জীবন গড়ার জন্য মোবাইলে নয়, বই পড়ায় আসক্ত করুন।
ছোটদের জন্য হাদিস ভিত্তিক -রাইমস, stories, গল্প, কবিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষনীয় ও অনন্য পাঁচটি বইয়ের প্যাকেজ।
প্রকাশ করেছে আকাবা প্রকাশনী, ঢাকা। বড়দের জন্যেও রয়েছে গুরুত্বপূর্ণ পাঁচটি বইয়ের প্যাকেজ।এই বইগুলো অনন্য এই কারণে যে, এই ধরনের বই অন্যদের নাই।
(ছোটদের ৫টা বইয়ের প্যাকেজ ৬৫০/- বড়দের ৫টা বইয়ের প্যাকেজ ৫৫০/-)
ছোটদের ৫টি বই হলো-
১। ডিভাইন রাইমস: ৬০ টি মোরাল ও ইসলামিক রাইমস এর অনন্য বই- ডিভাইন রাইমস। এটিই সম্ভবত বিশ্বের সবচে সমৃদ্ধ এবং মান সম্মত মোরাল ও ইসলামিক রাইমস সংকলন।
এই বইয়ের ছোট বড় ৬০টি রাইমসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নৈতিকতা ও শিক্ষণীয় বিষয় বিধৃত হয়েছে । ছন্দবদ্ধ এ রাইমসগুলোর শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে আবৃত্তিও রয়েছে। যার মাধ্যমে আপনার সন্তান নৈতিক শিক্ষা এবং শুদ্ধ-সুন্দর ইংলিশ আবৃত্তি বা রিসাইটেশনও শিখবে।( যেমন-)
বইটি একখণ্ডেও রয়েছে এবং চারটি সিরিজ আকারেও রয়েছে। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বইটি পাঠ্য উপযোগী এবং ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে পাঠ্যভুক্ত হয়েছে।
২। "কাব্যে হাদিসের কাহিনি": এই বইয়ে ঘটনামূলক হাদিসগুলোকে কবিতায় রূপায়ন করা হয়েছে। একই সাথে কবিতাও পড়া হবে, হাদিসের ঘটনাও জানা হবে। যেমন- 'আরশের ছায়া' কবিতাটি পড়লে সেই সাত শ্রেণির জান্নাতি মানুষের পরিচয় পাওয়া যাবে যারা কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় থাকবে।
৩। "কবিতায় চল্লিশ হাদিস"
হাদিসে আছে- ৪০টি হাদিস যে হেফাজত করবে সে আখিরাতে ফকিহ হিসাবে উঠবে এবং আল্লাহর রাসূলের সুপারিশ পাবে।
ছোটদের উপযোগী নৈতিকতা ও শিক্ষামূলক ৪০টি হাদীস তিন ভাষায় মূল আরবীসহ বাংলা ও ইংরেজিতে ছন্দবদ্ধ অনুবাদ করা হয়েছে। যেমন:
"মানুষের মাঝে সেই শ্রেষ্ঠ সবার
যার দ্বারা মানবতা পায় উপকার। আবার ইংরেজিতেও ছন্দবদ্ধ :
"The best of men is certainly he
Who does good to humanity."
ছন্দবদ্ধ কবিতা মনে রাখা সহজ বিধায় ছোটদের জন্য হাদিসগুলো কবিতায় অনুবাদ করা হয়েছে।
৪। "Tales from hadith"
এই বইয়ে ঘটনামূলক হাদিসগুলোকে ইংরেজিতে গল্প আকারে রূপদান করা হয়েছে। বইয়ের ২৫টি গল্পের শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে আবৃত্তি বা recitation রয়েছে যার মাধ্যমে একই সাথে তিন কাজ হবে- ছোটদের গল্প পড়া হবে, শুদ্ধ ইংরেজি চর্চা হবে, আবার হাদিসের ঘটনাও জানবে।
৫। -"বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ।" এই বইয়ে শুদ্ধ বাংলায় কথা বলা ও পড়ানোর যাবতীয় নিয়ম-রীতি দেওয়া আছে। ৫০টি বাংলা বর্ণ থেকে শুরু করে বিভিন্ন শব্দ, নামতা, শতকিয়া ইত্যাদির শুদ্ধ উচ্চারণের নিয়ম রীতি ও বানানরীতি দেওয়া আছে যা অনেকেরই অজানা। যেমন- তালব্য-শ, মূর্ধন্য-ণ, আহ্বান ( আওভান) বিউভল, হৃদয় ইত্যাদি। প্রমিত ও শুদ্ধ বাংলায় কথা বলার জন্য বইটি ছোট এবং বড় সবার জন্য উপকারী।
বড়দের জন্য পাঁচটি বইয়ের প্যাকেজ-
১। "প্রফেসিস এন্ড দ্যা থার্ড ওয়ার্ল্ড ওয়ার":
মালয়েশিয়া থেকে প্রকাশিত বাংলাদেশি লেখকের ২৪৫ পৃষ্ঠার বই। এই বইয়ে
বিশ্বের অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী আলোচনা করা হয়েছে। বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই রয়েছে।
২। মানব জাতির শেষ্ঠ মানুষ কে?: অ্যামেরিকান লেখক মাইকেল এইচ হার্ট তার বিখ্যাত 'দি হানড্রেড' বইয়ে আল্লাহর রাসুল হজরত মুহাম্মাদ স. কে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হিসাবে বর্ণনা করছেন। সেই লেখার ভিত্তিতে আল্লাহর রাসুলের শ্রেষ্ঠত্বের আরও কিছু যুক্তি ও তথ্য এই বইয়ে উপস্থাপন করা হয়েছে।
৩। "সত্য কী?": এই বইয়ে ইসলাম ও কোরআনের সত্যতা এবং প্রকৃত সত্য কী তা যুক্তি ও তথ্যপ্রমাণসহ তুলে ধরা হয়েছে।
অধিকাংশ মানুষ সত্য বিমুখ। সত্য সম্পর্কে মানুষের বিভ্রান্তি চিরকালের। সত্যসন্ধানীদের জন্য এবং অমুসলিমদের প্রতি দাওয়াতি কাজের জন্য এই বইটি বিশেষভবে উপযোগী।
৪। গ্রাম জীবনের স্মৃতি কাব্য -
এই বইয়ে ছোটবেলার গ্রামজীবনের সুখ দু:খ, হাসি কান্নার স্মৃতিকথা কাব্যিকভাবে বিধৃত হয়েছে যা অনেকের সাথেই মিলে যাবে। মনে পড়ে যাবে ছেলেবেলার সুন্দর সোনালী দিনগুলোর কথা।
৫। 'আল কোরআনে অ্যামেরিকা প্রসঙ্গ':
এই বইয়ে কুরআন হাদিসের ভিত্তিতে অ্যামেরিকার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং শেষ পরিণতি বর্ণনা করা হয়েছে। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার অ্যামেরিকা তথা ইংরেজ জাতির কর্মকাণ্ডের কথা কুরআন হাদীসে রয়েছে যা অনেকেরই অজানা। আল কুরআনে আল্লাহ সবকিছুই বর্ণনা করেছেন। এই বই থেকে বর্তমান ও ভবিষ্যৎ বিশ্ব-পরিস্থিতি এবং আমাদের করণীয় সম্পর্কে অনেক কিছু জানা যাবে। বইটি একেবারেই আনকমন।