Nur Mohammad

Nur Mohammad "শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে।"💫

_(সূরা আদ-দুহা:০৫)

01/08/2026

দিন শেষে তারাই সফল হয়, যারা নিজের পরিকল্পনা গোপন রেখেছিলো। আর, আল্লাহর উপর ভরসা করেছিলো।

26/04/2026

⚡ বজ্রপাত থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন? জেনে নিন!

1️⃣ বজ্রবৃষ্টির সময় খোলা জায়গায় থাকবেন না—যেমন মাঠ, ছাদ, নদীর পাড় বা আঙিনা।

2️⃣ বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না (বিশেষ করে তাল, নারকেল বা বটগাছ)।

3️⃣ বজ্রপাতের সময় মাঠে কাজ বা খেলাধুলা থেকে বিরত থাকুন।

4️⃣ গাড়িতে থাকলে জানালা বন্ধ রাখুন। তবে মোটরসাইকেলে খোলা জায়গায় থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

5️⃣ বাইরে থাকলে দ্রুত কোনো পাকা ভবনে আশ্রয় নিন এবং ধাতব বস্তু স্পর্শ এড়িয়ে চলুন।

6️⃣ ঘরের ভেতরে থাকলেও দরজা-জানালা ও রেলিং থেকে দূরে থাকুন। বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখা নিরাপদ।

7️⃣ বজ্রপাতের সময় ফোন চার্জে রেখে ব্যবহার করবেন না।

8️⃣ খোলা জায়গায় আটকে পড়লে মাটিতে শুয়ে পড়বেন না। শরীর যতটা সম্ভব মাটি থেকে দূরে রাখুন।

9️⃣ বিদ্যুৎ চমকানোর ৩০ সেকেন্ডের মধ্যে বজ্রধ্বনি শুনলে দ্রুত আশ্রয় নিন এবং শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন।

🔟 একাধিক ব্যক্তি একসাথে থাকলে গাদাগাদি না করে দূরত্ব বজায় রাখুন।

📢 নিজে সচেতন হোন, অন্যদেরও জানাতে পোস্টটি শেয়ার করুন।

15/03/2026

তরমুজের দাম জিগাইলাম। ৯০ টাকা কেজি চাইলো

বললাম, এত দাম কেন?

দোকানদার বলল, কিছুই দেখি জানেন না! ইরান তরমুজ প্রণালী বন্ধ কইরা দিছে। মালের সাপ্লাই নাই। সামনে আরও দাম বাড়বো। ২ দিন পর এই দামেও পাইবেন না।
#সংগৃহীত

10/01/2026

হিসাব তো ঠিকই আছে.... 😅😂

03/01/2026

যারা আগে বিয়ে করসে, তারা হতাশ, সংসারের ঘানি টেনে ক্যারিয়ার গড়তে পারেনাই।
যারা বিয়ে করেনাই, তারা হতাশ, ক্যারিয়ার গড়তে গিয়ে সংসার গড়তে পিছায় গেসে।
যারা প্রাইভেট জব করতেসে তারা হতাশ, ছুটি নাই, চাকরীর নিরাপত্তা নাই।
যারা সরকারী চাকরী করতেসে তারা হতাশ, গ্রামগঞ্জে থাকতে হয়, শহরের সুবিধা পায়না, সময় কাটেনা।
যারা দেশে থাকে তারা হতাশ, যোগ্যতানুযায়ী চাকরী নাই, এত জ্যাম, মূল্যবান সময়গুলা সব রাস্তাতেই দিতে হয়।
যারা বিদেশ থাকে, তারা হতাশ, সব সুবিধা আছে কিন্তু আত্মীয় স্বজন কেউ নাই।

25/12/2025

হাদি সাহারার ঊষর বালুতে আবে জমজম পানি
হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি
হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি
হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি।

হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার
হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার
আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্না এনে—
হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুধা টেনে।

হাদিই আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি
হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী
নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ
সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।

লেখক:- জিয়া হক
গায়ক:- Abu Ubayda

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nur Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share