29/09/2026
জীবন বড় অদ্ভুত! যার কাছে শান্তি মিলে তার কাছে ঠাঁই মিলে না..!🥀💔
অবশেষে সেই মানুষটাও বদলে গেলো, যে মানুষটা সবসময় বলতো- "বিশ্বাস করো।" একটা সময় তার কথাগুলোই ছিল আমার ভরসার জায়গা। সে বলতো, পাশে আছে-আমি নির্দ্বিধায় বিশ্বাস করতাম।
কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে গেলো। কথার ভেতর থেকে আন্তরিকতা হারিয়ে গেলো, আচরণে এসে গেলো অচেনা দূরত্ব। যে মানুষটা একসময় বিশ্বাসের কথা বলতো, সেই মানুষটাই একদিন বিশ্বাস ভাঙার কারণ হয়ে দাঁড়ালো।
তখন বুঝলাম-সবাই একই রকম থাকে না, সময় আর পরিস্থিতি মানুষকেও বদলে দেয়।
তবুও একটা শিক্ষা রয়ে গেলো-বিশ্বাস খুব মূল্যবান, আর সেটা সবার হাতে তুলে দেওয়া ঠিক না। 😰🥀💔
আমার অন্তর ভিটা শূন্য করে,
দেহ খাঁচা একলা করে,
কোন সো দূরে গেলো হারাইয়া।
আমার এক জনমের ভালোবার জ্বালা বাড়াইয়া। 💔🥀
তারে কি আর এই জনমে পাবো?! 💔😰
Md Saiful Islam.
29-09-2026.