ABUL HASAN RBK

ABUL HASAN RBK I make videos out of love. I try to put something instructive in my videos because I know your time is valuable.

সত্যি বলতে, পজিটিভ এনার্জি ছাড়া হাই ইমপ্যাক্ট ফেলা সম্ভব নয়
13/04/2026

সত্যি বলতে, পজিটিভ এনার্জি ছাড়া হাই ইমপ্যাক্ট ফেলা সম্ভব নয়

22/03/2026

স্ত্রীর সাথে ভালো ব্যবহার…
এটা শুধু ভদ্রতা না… এটা ইবাদত।

রাসূল ﷺ বলেছেন—
তোমাদের মধ্যে উত্তম সেই,
যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে।

আপনার একটি হাসি…
একটি কোমল কথা…

আল্লাহর কাছে আমল হিসেবে লেখা হয়।

আজ…
আপনি কি একটি সুন্দর কথা বলবেন না… ?

বিবাহিত প্রতিটি নারী-পুরুষই চায় একটি সুন্দর সুখময় দাম্পত্য জীবন। গড়তে চায় ভালোবাসাপূর্ণ একটি প্রেমময় সংসার। অবশ্য এর জন্...
22/03/2026

বিবাহিত প্রতিটি নারী-পুরুষই চায় একটি সুন্দর সুখময় দাম্পত্য জীবন। গড়তে চায় ভালোবাসাপূর্ণ একটি প্রেমময় সংসার। অবশ্য এর জন্য স্বামী-স্ত্রী দুজনকেই কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রেখে চলতে হয়। ভালোবাসার ঘর বাঁধতে দুজনকেই উদার মননশীল ও গুণবতী হতে হয়। পরিহার করতে হয় রাগ-ক্ষোভ, জেদ, অহংকার, সন্দেহ, দোষারোপের মতো সম্পর্ক অবনতি ঘটানোর যাবতীয় মন্দ গুণাবলী। তবেই দেখা মিলে দাম্পত্য জীবনের পরম সুখ আর প্রশান্তির।

রাসুল (ﷺ‎) যখন সবার মাঝে বসে থাকতেন, তাঁকে আলাদা করে চেনা যেতো না। তাঁর জন্য সবার থেকে আলাদা কোন উঁচু আসন বা চেয়ারও থাকত...
21/03/2026

রাসুল (ﷺ‎) যখন সবার মাঝে বসে থাকতেন, তাঁকে আলাদা করে চেনা যেতো না। তাঁর জন্য সবার থেকে আলাদা কোন উঁচু আসন বা চেয়ারও থাকতো না। অপরিচিত কেউ এলে তাকে জিজ্ঞেস করতে হত, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? সাহাবীদেরকে নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন হলে, তিনি থাকতেন সবার পেছনে। এমন ভাবে সবার সাথে মিশে যেতেন, প্রয়োজন পড়তো তাঁকে খুঁজে নেয়ার।

তিনি যখন কারো সাথে মুসাফাহা করতেন, ততক্ষণ পর্যন্ত নিজের হাত সরিয়ে নিতেন না, যতক্ষণ না মুসাফাহাকারী নিজের হাত সরিয়ে নেন। কারো সাথে যখন কথা বলতেন, তাঁর দিকে ফিরে কথা বলতেন। বাঁকা চোখে অন্য দিকে তাকিয়ে থাকতেন না। অধিকাংশ সময়ই তাঁর ঠোটে লেগে থাকতো মুচকি হাসি।

দূর থেকে কেউ তাঁকে দেখলে তাঁর ব্যক্তিত্ত্বের কারনে ভয় পেতো। কিন্তু তাঁর সাথে মিশতে শুরু করলেই তিনি হয়ে উঠতেন সবচেয়ে প্রিয়।

তিনি ছিলেন সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ। সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রভাবশালী। তিনি ছিলেন আল্লাহর রাসুল, তিনি হবেন সর্বপ্রথম সুপারিশকারী। পৃথিবীতে যদি কারো জন্য অহংকার করা জায়েজ থাকতো, তাহলে অহংকার করার সবচেয়ে বড় হকদার ছিলেন আল্লাহর রাসুল। অথচ এই মানুষটিই ছিলেন সবচেয়ে বেশি নিরহঙ্কারী, সবচেয়ে বেশি বিনয়ী।

সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম!
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিইয়্যিনা মুহাম্মাদ!

— রিজওয়ানুল কবির (হাফি.)

18/01/2026

অনেকে ভাবে,
আমি তো চেষ্টা করছি, কাজ করছি, পরিশ্রম করছি—তবু কেন টানাটানি?
হয়তো উত্তরটা খুব সাধারণ।
হয়তো আল্লাহ বলছেন,
“আমার আনুগত্যটা আরেকটু বাড়াও।”
আপনি আল্লাহর আনুগত্য করবেন, আর আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন না—
এটা হতেই পারে না।

আর সেই পুরস্কার অনেক সময় আসে রিজিক হয়ে।
পরিমাণে, কিংবা বরকতে।
কখনো দুটোই।

রিজিক বাড়াতে চাইলে—
কোনো শর্টকাট নেই।
আনুগত্যের তথা ইবাদতের পরিমান বাড়াতেই হবে আমাদেরকে

03/01/2026

তুমি নিজে হ[ত্যা হয়েছে

Address

Konok Vila Road 6 Shikder Realstate Tale Office Rayer Bazaar Dhanmondi
Dhaka
1205

Telephone

+8801580340280

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABUL HASAN RBK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABUL HASAN RBK:

Shortcuts

Share