EKS Engineering & Construction

EKS Engineering & Construction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EKS Engineering & Construction, Wari.

➤ EKS Engineering & Construction is your trusted partner in delivering durable, innovative, and precision-engineered construction solutions across residential, commercial, and structural projects of Bangladesh. 🇧🇩

বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:-১। সীমানা নির্ধারন২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক৩। পাইলিং ক) পাইল পয়েন্...
20/05/2026

বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:-
১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায়
৯। সাটারিং রড বাধায় সহ আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায় (ছাদের ঢালাইয়ের সময় ইলেকট্রিক পাইপ লাইন গুলো চেক) জ) ছাদে পানি বেধে দেওয়া ১৯। চিলাকুটার কলাম
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
ঙ) ঢালায় চ) ছাদে পানি বেধে দেওয়া ২১। জলছাদ
ক) ছাদ চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) চুন ফোটানো
ঘ) চুন চালা
ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে
শুকনা অবস্থায় কাটা
চ) রসুন, তেতুল, চিটাগুড়
মেশানো পানি দিয়ে
ভেজানো
ছ) কম পক্ষে সাতটা কাটা
দেওয়া
জ) ভাল ভাবে পচানো
ঝ) রেইন ওয়াটার পাইপের
দিকে ঢাল দিয়ে বিছানো
ঞ) ভাল ভাবে পিটানো
ট) হালোট দেওয়া
ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে
ফিনিশিং দেওয়া
ড) খড়, কচুরী পানা চট দিয়ে
পানি দিয়ে ছাদ ঠান্ডা
রাখা
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং
ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা
খ) পাইপ জ্যাম
গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার
ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো
খ) বালি চালা ও ধৌয়া
গ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঘ) সিলিং, বীম, কলাম চিপিং
ঙ) প্লাষ্টার
চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং
খ) পেসার চেক
গ) ভাটিক্যাল পাইপ
ঘ) টাইলস ফিটিং
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস
ক) চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া
ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং
ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা
খ) পরিষ্কার
গ) সিলার
ঘ) পুটি
ঙ) ঘোষা
চ) ফাস্ট কোট
ছ) সেকেন্ড কোট
জ) ফাইনাল কোট
৩৫। পলিশিং
ক) ভাল ভাবে ঘোষা
খ) আস্তর দেওয়া
গ) পুটি কাটা
ঘ) পলিশ করা
৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো
খ) গ্লাস পাল্লা ফিটিং
গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া

কোনো কিছু বাদ পরলে কমেন্টে জানিয়ে দিন।

যারা ফ্ল্যাট কিনতে চান, আপনাদের জন্য আফতাবনগরে আমরা নির্মাণ করছি এক নতুন প্রজেক্ট।

ফ্ল্যাট সাইজ :১৬২০ স্কয়ার ফিট।

EKS Engineering & Construction

সাধারণত সিসি ঢালাইয়ের নিচে পলিথিন ব্যবহার করা উচিত নয়।⚠️​কেন ব্যবহার করা যাবে না বা এর অসুবিধাগুলো কী, তা নিচে সহজভাবে ব...
11/05/2026

সাধারণত সিসি ঢালাইয়ের নিচে পলিথিন ব্যবহার করা উচিত নয়।⚠️
​কেন ব্যবহার করা যাবে না বা এর অসুবিধাগুলো কী, তা নিচে সহজভাবে বুঝিয়ে বলা হলো:
​১. বন্ড বা বন্ধন তৈরিতে বাধা (Bonding Issues)
​ফুটিং বা ফাউন্ডেশনের মূল কাজ হলো ভবনের ওজন মাটির গভীরে ছড়িয়ে দেওয়া। সিসি ঢালাই সরাসরি মাটির উপরে থাকলে এটি মাটির সাথে একটি ভালো প্রাকৃতিক বন্ধন (Interlocking) তৈরি করে। কিন্তু নিচে পলিথিন দিলে মাটি এবং কনক্রিটের মাঝে একটি পিচ্ছিল স্তর তৈরি হয়, যা ফাউন্ডেশনের ঘর্ষণজনিত প্রতিরোধ ক্ষমতা (Frictional resistance) কমিয়ে দেয়।
​২. কনক্রিটের পানি শোষণ ও সেটিং (Hydration Process)
​অনেকে মনে করেন পলিথিন দিলে কনক্রিটের পানি মাটিতে চুষে নেবে না। কিন্তু বাস্তবে, সিসি ঢালাইয়ের নিচে মাটি যদি পর্যাপ্ত ভেজা (Moist) থাকে, তবে মাটি কনক্রিটের পানি চুষে নিতে পারে না। উল্টো পলিথিন দিলে কনক্রিটের অতিরিক্ত পানি নিচে জমতে পারে (Bleeding), যা কনক্রিটের নিচের অংশকে দুর্বল করে দেয়।
​৩. স্লাইডিং বা পিছলে যাওয়ার ঝুঁকি (Sliding Risk)
​ভূমিকম্প বা মাটির পার্শ্বচাপের (Lateral load) সময় পলিথিন একটি "Slip surface" বা পিছল পথ হিসেবে কাজ করতে পারে। যেহেতু পলিথিন মাটির সাথে কনক্রিটের ঘর্ষণ কমিয়ে দেয়, তাই বড় কোনো কম্পনে ফাউন্ডেশন সামান্য সরে যাওয়ার ঝুঁকি থাকে।
​তাহলে সঠিক পদ্ধতি কী?
​পলিথিন ব্যবহারের চেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নিচের পদ্ধতিগুলো বেশি কার্যকরী ও নিরাপদ ধরা হয়:
​মাটি ভেজানো (Moistening the soil): সিসি ঢালাইয়ের আগে নিচের মাটিকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে (কিন্তু কাদা না করে) নিতে হয়। এতে মাটি কনক্রিট থেকে পানি চুষে নেয় না।
​স্যান্ড ফিলিং (Sand Filling): সিসির নিচে ভালোভাবে বালু ভরাট করে তা কম্প্যাকশন (Compaction) করতে হবে। বালুর স্তর পানি ধরে রাখতে এবং লোড সমানভাবে ছড়াতে সাহায্য করে।
​ইট বিছানো (Flat Soling): গ্রাম বা শহরের অনেক ছোট স্থাপনায় সিসির নিচে এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং দেওয়া হয়, যা মাটির সাথে সিসির বন্ধন আরও দৃঢ় করে।
​পলিথিন কখন দেওয়া হয়?
​সাধারণত ভবনের ভেতরের ফ্লোর বা Floor Hardening-এর ক্ষেত্রে পলিথিন বা ড্যাম্প প্রুফ মেমব্রেন ব্যবহার করা হয় যাতে নিচ থেকে নোনা (Dampness) উপরে না আসতে পারে। কিন্তু ফাউন্ডেশন বা লোড বিয়ারিং ফুটিংয়ের নিচে এটি এড়িয়ে চলাই ভালো।

প্রকৌশলী কনক শিকদার
EKS Engineering & Construction

​শেষকথা: ফাউন্ডেশনের স্থায়িত্ব ও মাটির সাথে এর সুদৃঢ় সংযোগের স্বার্থে সিসি ঢালাইয়ের নিচে পলিথিন না দেওয়াই উত্তম। এর পরিবর্তে মাটি বা বালুর স্তরকে সঠিকভাবে প্রস্তুত করাই ইঞ্জিনিয়ারিং নিয়ম।

This infographic provides a comprehensive technical breakdown of a **Cantilever Steel Roof Structure**, detailing everyt...
11/05/2026

This infographic provides a comprehensive technical breakdown of a **Cantilever Steel Roof Structure**, detailing everything from load analysis to material properties. It is an excellent resource for civil engineering students and professionals looking to understand the mechanics of large-span structures.

# # **Structural Breakdown**

1. Engineering Specifications**
The structure features a **Steel Truss System** supported by a single main column. Key design elements include:
* **Cantilever Length:** 2200 mm
* **Total Height:** 5400 mm
* **Material:** ASTM A572 Gr.50 Steel with a Yield Strength (F_y) of 345 MPa.
* **Base:** Reinforced concrete foundation (2700 \times 2500 mm) secured with high-strength anchors.

2. Load & Analysis Formulas**
The diagram illustrates how forces act upon the cantilever, specifically highlighting the **Maximum Negative Moment** at the main support. The structural analysis is governed by the following standard beam equations:
* **Maximum Moment:**
* **Maximum Shear:**
* **Maximum Deflection:**

3. Key Design Features**
* **Connection Details:** Focuses on the "Critical Connection Detail" using gusset plates and bolted connections to manage the high stress at the column-truss junction.
* **Applications:** Ideal for industrial sheds, airport terminals, stadiums, and bus stations where clear, unobstructed open space is required.
* **Stability Checks:** The design confirms "OK" status for bending strength, shear strength, deflection limits, and buckling stability.
Engr. Kanok Shikder
B.Sc in civil (IEB), APM (DCE-BUET)
EKS Engineering & Construction


একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?========================================একটা বিল্ডিং প...
04/05/2026

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?
========================================
একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন
Engr. Kanok Shikder
BS.c in Civil (IEB), APM (dce-BUET)
বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (মোট অংশের ২% )

✔️PLAMBING & SANITARY : 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (মোট অংশের ৭% )

✔️PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (মোট অংশের ১০% )

✔️PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️Utility connection = 15%
- Utility = 30%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

এ থেকে সহজেই একটা প্রজেক্টের প্রোগ্রেস কত % বলতে পারবেন।
EKS Engineering & Construction

কাগজের ড্রয়িং ততক্ষণই মূল্যহীন, যতক্ষণ না দক্ষ হাত সেটিকে পূর্ণতা দেয়। আমাদের প্রতিটি প্রজেক্টের সাফল্যের মূলে রয়েছে আপন...
01/05/2026

কাগজের ড্রয়িং ততক্ষণই মূল্যহীন, যতক্ষণ না দক্ষ হাত সেটিকে পূর্ণতা দেয়। আমাদের প্রতিটি প্রজেক্টের সাফল্যের মূলে রয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম। জাতির বিনির্মাণে আপনাদের অবদান অবিস্মরণীয়।
​সকল শ্রমজীবী মানুষকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

EKS Engineering & Construction

30’x50’ 2 & half story residential building with 7 master bedrooms in 40’x60’ land.*************************************...
30/04/2026

30’x50’ 2 & half story residential building with 7 master bedrooms in 40’x60’ land.
*********************************************

Ground floor – generator at corner, car room, living room with front terrace, kitchen, dining room, 1 master bedroom with W.C., maid room, common W.C.

First floor – family room with front verandah, 4 master bedrooms with W.C.

Second floor – shrine room, 2 master bedrooms with W.C., wide verandah with external stair to roof floor.

Roof floor – laundry and cloth sun drying area, overhead water tank, solar panels on roof slabs.

Total floor area – 4000 sq.ft. approx..

🦺 Engr. Kanok Shikder
📘 BS.c. in Civil (IEB), APM (dce-BUET)
☎️ 01740629620
📌 EKS Engineering & Construction

Subscribe our Youtube Chanel:
Engr. Kanok, IEB

বাড়ি নির্মানের কথা ভাবছেন !
কিভাবে কি করবেন বুঝতে পারছেন না !
তাহলে আমাদের পেজটি ফলো করুন, নিয়মিত নির্মান বিষয়ে টিপস পাবেন। ধন্যবাদ 🇧🇩
EKS Engineering & Construction

Understanding Road Camber In Civil Engineering by Engr. kanok Shikder, IEB​Road Camber Is The Transverse Slope Provided ...
30/04/2026

Understanding Road Camber In Civil Engineering by Engr. kanok Shikder, IEB

​Road Camber Is The Transverse Slope Provided To Road Surfaces By Raising The Middle Portion Relative To The Edges. This Essential Design Feature Ensures Efficient Rainwater Drainage, Prevents Water Stagnation, And Reduces Hydroplaning To Improve Safety. The Image Illustrates Slope As Rise Over Run And Details Three Main Types: Sloped, Parabolic, And Composite Camber.
EKS Engineering & Construction

🏗️ ইট শুধু ইট না—এটাই আপনার বাড়ির ভবিষ্যৎ!আপনি লাখ লাখ টাকা খরচ করে স্বপ্নের বাড়ি তৈরি করছেন,কিন্তু একটা ছোট ভুল—ভুল ইট ...
30/04/2026

🏗️ ইট শুধু ইট না—এটাই আপনার বাড়ির ভবিষ্যৎ!

আপনি লাখ লাখ টাকা খরচ করে স্বপ্নের বাড়ি তৈরি করছেন,
কিন্তু একটা ছোট ভুল—ভুল ইট নির্বাচন—আপনার পুরো ভবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে!

👉 তাই ইট কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই জানুন—

🔴 ১ম শ্রেণীর ইট (সেরা পছন্দ)
✔ মজবুত ও টেকসই
✔ সঠিক মাপ ও আকৃতি
✔ ভালোভাবে পোড়ানো
👉 সব ধরনের স্থায়ী নির্মাণের জন্য উপযুক্ত

🟠 ২য় শ্রেণীর ইট
✔ দেখতে ভালো
✔ ভিতরে কিছু দুর্বলতা থাকতে পারে
👉 অস্থায়ী কাজে ব্যবহারযোগ্য

⚫ ঝামা / পিকেট ইট
❌ অতিরিক্ত পোড়ানো
❌ আকার এলোমেলো
❌ গাঁথুনির জন্য উপযুক্ত নয়
👉 খোয়া বা ভরাট কাজে ব্যবহার করুন

💡 ভালো ইট চেনার সহজ টিপস—
✔ দুইটা ইট ঠুকলে পরিষ্কার ধাতব শব্দ হবে
✔ সহজে ভাঙবে না
✔ রঙ হবে সমান ও উজ্জ্বল লাল
✔ পানিতে কম পানি শোষণ করবে

⚠️ সতর্ক থাকুন!
অনেক সময় ১ম শ্রেণীর ইটের নামে ২য় বা ৩য় শ্রেণীর ইট ধরিয়ে দেওয়া হয়!
👉 তাই নিজে যাচাই করুন বা অভিজ্ঞ কারো সাহায্য নিন

🛠️ ইট ব্যবহারের আগে করণীয়—
✔ কমপক্ষে ১২–২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন
✔ ব্যবহারের ১–২ ঘণ্টা আগে পানি থেকে তুলে নিন
👉 এতে গাঁথুনি হবে আরও শক্ত ও দীর্ঘস্থায়ী

✅ সঠিক ইট নির্বাচন করুন, নিরাপদ ও মজবুত ভবিষ্যৎ নিশ্চিত করুন।

📞 নির্মাণ বিষয়ক যেকোনো পরামর্শের জন্য—
Engr. Kanok Shikder
Civil Engineer
📱 01740629620
📍 Nilkhet, Dhaka
EKS Engineering & Construction

👇 এই পোস্টটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন!

#ইট #নির্মাণ #বাড়িনির্মাণ #সিভিলইঞ্জিনিয়ার

🏗️ Road Protection: When Engineering Becomes a Shield of SafetyA scene that merges reality with engineering design, show...
30/04/2026

🏗️ Road Protection: When Engineering Becomes a Shield of Safety

A scene that merges reality with engineering design, showcasing a reinforced concrete retaining wall as a fundamental solution for protecting roads from landslides and erosion.

Through a precise cross-sectional view, the key elements come together:
deep foundations, an efficient drainage system, and well-designed reinforcement — all working in harmony to resist soil pressure and ensure long-term stability.

💡 Engineering is not just construction… it is an integrated system for protecting and sustaining infrastructure.
EKS Engineering & Construction

সিভিল ইঞ্জিনিয়ারিং মানেই শুধু বড় বড় দালান নয়, বরং প্রতিটি কাজের সঠিক মান নিয়ন্ত্রণ! 🏗️👷‍♂️কংক্রিটের কাজ কি ঠিকঠাক হচ্ছে?...
30/04/2026

সিভিল ইঞ্জিনিয়ারিং মানেই শুধু বড় বড় দালান নয়, বরং প্রতিটি কাজের সঠিক মান নিয়ন্ত্রণ! 🏗️👷‍♂️

কংক্রিটের কাজ কি ঠিকঠাক হচ্ছে? তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো 'Slump Test'। কংক্রিটের সঠিক ঘনত্ব ও কাজের উপযোগিতা (Workability) নিশ্চিত করতে এই টেস্টের বিকল্প নেই।

Address

Wari
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when EKS Engineering & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EKS Engineering & Construction:

Share