Janakalyan Barta

Janakalyan Barta
জনকল্যাণ বার্তা
দেশ-মাটি-মানুষ ও জনকল্যাণের কথা বলে..

"মাদক কেনা-বেচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, সংসদে বিল পাশ" #জনকল্যাণবার্তা  #জাতীয়সংসদ  #মাদকবিরোধী
14/07/2026

"মাদক কেনা-বেচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, সংসদে বিল পাশ"

#জনকল্যাণবার্তা #জাতীয়সংসদ #মাদকবিরোধী

পিরোজপুরের মঠবাড়িয়ার সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন সঞ্জীব কুমার হালদার।...
14/07/2026

পিরোজপুরের মঠবাড়িয়ার সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন সঞ্জীব কুমার হালদার। গত রবিবার (১২ জুলাই ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সঞ্জীব কুমার হালদার মঠবাড়িয়ার কৃতি সন্তান এবং মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এর আগে তিনি ভান্ডারিয়া, দৌলতখানসহ বিভিন্ন সরকারি বিদ্যালয়ে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

#জনকল্যাণবার্তা #মঠবাড়িয়া #পিরোজপুর

জমে উঠেছে ঝালকাঠির পেয়ারা বাজার।
13/07/2026

জমে উঠেছে ঝালকাঠির পেয়ারা বাজার।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক কেনা বা রেজিস্ট্রেশন এখন সম্পূর্ণ নিষিদ্ধ! ⚠️​আপনি কি নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন?...
13/07/2026

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক কেনা বা রেজিস্ট্রেশন এখন সম্পূর্ণ নিষিদ্ধ! ⚠️

​আপনি কি নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন? তবে বিআরটিএ (BRTA) তে যাওয়ার আগে বা শোরুমে যাওয়ার আগে এই নিয়মটি অবশ্যই জেনে নিন।
​সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, বাইকের রেজিস্ট্রেশন নাম্বার পেতে হলে আবেদনের সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়া বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কোনোভাবেই আপনার নতুন বাইকটির রেজিস্ট্রেশন করতে পারবেন না। এমনকি লাইসেন্স না থাকলে শোরুম থেকে বাইক ডেলিভারি নেওয়াও এখন কঠিন হতে পারে।
​আইন মেনে চলুন, নিরাপদ থাকুন। নিজে জানুন এবং অন্যকে জানাতে পোস্টটি শেয়ার করুন।
​

১২ জুলাই,২০২৬, রবিবার পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন চলমান ও সম্পন্ন হওয়া উন্নয়নমূলক কাজসমূহ সরজ...
12/07/2026

১২ জুলাই,২০২৬, রবিবার পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন চলমান ও সম্পন্ন হওয়া উন্নয়নমূলক কাজসমূহ সরজমিনে পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।
পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, টেকসই অবকাঠামো নির্মাণ এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে তার নিয়মিত তদারকি ও দিকনির্দেশনা সত্যিই প্রশংসনীয়। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
#জনকল্যাণবার্তা #ভান্ডারিরা #পিরোজপুর

সামান্য বৃষ্টিতেই ঝালকাঠি পৌর শহরের কয়েকটি সড়কে সম্প্রতি দেওয়া নতুন সিলকোট উঠে যেতে শুরু করেছে। অনেক স্থানে গর্তের সৃষ্ট...
11/07/2026

সামান্য বৃষ্টিতেই ঝালকাঠি পৌর শহরের কয়েকটি সড়কে সম্প্রতি দেওয়া নতুন সিলকোট উঠে যেতে শুরু করেছে। অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শহরের তিনটি সড়কে সিলকোটের কাজ করা হয়। এর মধ্যে ফায়ার সার্ভিস থেকে কলেজ মোড় সড়ক এবং কামারপট্টি থেকে কলেজ খেয়াঘাট সড়কের বিভিন্ন অংশে কয়েক দিনের মধ্যেই সিলকোট উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও পিচ উঠে গর্ত তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
#জনকল্যাণবার্তা #জনদূর্ভোগ #ঝালকাঠি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সেচ্ছাসেবক ও সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান।
11/07/2026

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সেচ্ছাসেবক ও সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান।

ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। চোরেরা দোকানের পেছনের বেড়া কেটে...
11/07/2026

ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। চোরেরা দোকানের পেছনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায়।ক্ষতিগ্রস্ত দোকানদার জাকারিয়া খান সিপন ও আব্দুল গাফফার খান লিটন জানান, দুপুরের কোনো একসময় দুর্বৃত্তরা দোকানের পেছনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে । পরে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন মোবাইল অপারেটরের রিচার্জ কার্ড নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, দুই দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার নগদ অর্থ ও রিচার্জ কার্ড চুরি হয়েছে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

#জনকল্যাণবার্তা #রাজাপুর #ঝালকাঠি

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে স্বপ্নের শাখা উদ্বোধন।
11/07/2026

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে স্বপ্নের শাখা উদ্বোধন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janakalyan Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share