17/09/2026
সেবার গেলাম আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে। বাইরে দালালরা ঘুরঘুর করছে। ওসব পাত্তা না দিয়ে ভেতরের সিরিয়ালে বসে আছি। বেশ ভালো পরিমাণ মানুষ সিরিয়ালে।
এরমধ্যে এক আনসার এসে বললো - যাদের অরিজিনাল স্মার্ট কার্ড নাই তারা কাগজ জমা দিতে পারবেন না। অনলাইন থেকে নামানো কোনো কপি ,ফটোকপি গ্রহনযোগ্য হবেনা। অরিজিনাল স্মার্ট কার্ড লাগবে।
কয়েকবার বলার পর দেখলাম অনেকেই গালি দিতে দিতে লাইন ছেড়ে বের হয়ে গেলেন। তবে আমারও অরিজিনাল স্মার্ট কার্ড নাই। কিন্তু আমি লাইন ছেড়ে গেলাম না।
সিরিয়াল শেষে কাউন্টারে গিয়ে সব কাগজ এগিয়ে দিতেই বললো অরিজিনাল স্মার্ট কার্ড লাগবে। অনলাইন থেকে নামানো লেমেনেটিং করা এই কার্ডে হবেনা।
জিজ্ঞেস করলাম- কেন হবেনা? এইটাতে সমস্যা কোথায়?
সে কোনো উত্তর দিতে পারলোনা।
বল্লামঃ আপনার দায়িত্ব NID ক্রস চেক দেয়া। আমার আবেদন ফর্মে দেয়া NID র সাথে আমার দেয়া NID মিলে কিনা সেটা চেক করা।
যদি আমি ভূয়া NID দেই তাহলে ত সেটা এখানেই ক্রস চেকের সময় ধরা পরে যাবে। সিম্পল জিনিস। সো , সমস্যা টা কই??
কাউন্টারে বসে থাকা মুরুব্বি আমতা আমতা শুরু করলেন। কি বলবেন বুঝতে পারছেন না
এরপর বললামঃ- এছাড়াও লাস্ট পাসপোর্টে ব্যক্তিগত নং বলতেও একটা ইনফরমেশন দেয়া আছে। সেখানেও NID নাম্বার দেয়া থাকে। আপনি সেটা মিলালেও ত হয়ে যায়।
অবশেষে মুরুব্বী খুব দুঃখী দুঃখী ভাব নিয়ে কাগজে সাইন দিয়ে দিলেন।