21/09/2026
নোটিশ::--21/09/2026
সম্মানিত অভিভাবকবৃন্দ,আদাব/নমস্কার/আসসালামু আলাইকুম।
সম্প্রতি জ্বালানি তেল ও পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে শিক্ষকদের যাতায়াত খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমাদের অধিকাংশ টিউটরই শিক্ষার্থী এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের জন্য টিউশন কার্যক্রম চালিয়ে যাওয়া কিছুটা ব্যয়বহুল হয়ে উঠেছে এবং বর্তমান ব্যয়ভার সামাল দিতে অনেক টিউটরকেই অতিরিক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
তাই, Elite Tuition Media, Bangladesh-এর পক্ষ থেকে আপনাদের নিকট একটি বিনীত অনুরোধ থাকলো—সামর্থ্য অনুযায়ী আপনার সন্তানের টিউটরের সম্মানী কিছুটা বৃদ্ধি করার বিষয়টি বিবেচনা করবেন।
⚠️⚠️তবে সরকারি চাকরিজীবীদের মতো হয়তো সবার আয় বা সম্মানী সমানভাবে বৃদ্ধি পায়নি। তাই বিষয়টি সম্পূর্ণরূপে আমাদের পক্ষ থেকে একটি বিনীত অনুরোধ হিসেবে বিবেচনা করার জন্য অনুরোধ রইল। 🙏🙏
আমরা বিশ্বাস করি, একজন আন্তরিক ও দায়িত্বশীল টিউটর আপনার সন্তানের শিক্ষাজীবন ও একাডেমিক ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আপনাদের সামান্য সহযোগিতা তাদেরকে আরও উৎসাহ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে দায়িত্ব পালনে সহায়তা করবে।
🙏🙏কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন🙏🙏
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
Elite Tuition Media, Bangladesh
Contact : 01989-562718