Rupa's Creation

Rupa's Creation Uploaded content is FULLY part of My Hobby
(4)

অনেক পছন্দের একটি গান,  গানটি শুনতে চান? তাহলে কমেন্টবক্স থেকে  লিংকটিতে ক্লিক করে উপভোগ করুন।  আশা করি ভালো লাগবে।     ...
01/05/2026

অনেক পছন্দের একটি গান, গানটি শুনতে চান? তাহলে কমেন্টবক্স থেকে লিংকটিতে ক্লিক করে উপভোগ করুন। আশা করি ভালো লাগবে।

ঐযে দেখা যাচ্ছে কি দারুণ  সচ্ছ পরিষ্কার নীল পানি! কিন্তু সত্যি হলো বাস্তবতা এমনটা নয়!!(এ ছবিটি আমি নিজেই ক্যাপচার করেছি)...
01/04/2026

ঐযে দেখা যাচ্ছে কি দারুণ সচ্ছ পরিষ্কার নীল পানি! কিন্তু সত্যি হলো বাস্তবতা এমনটা নয়!!
(এ ছবিটি আমি নিজেই ক্যাপচার করেছি)

জীবনে এমন কিছু জিনিস থাকে যেটা বাইরে থেকে খুব সুন্দর, পরিপূর্ণ এবং পরিপাটি মনে হয়, কিন্তু সবকিছুরই বিপরীত বলে একটা বিষয় থাকে।
একটা বইয়ে অনেকগুলো পাতা থাকে, সেখান থেকে কিছু পাতা পড়েই সবকিছু বোঝা সম্ভব নয়, কারণ বাকি পাতা গুলোতেও অনেক কিছু লেখা থাকে।

ঠিক তেমনই "অন্ধ বিশ্বাস/ অন্ধ প্রেম / অন্ধ ভালবাসা " হলো একটা বইয়ের কিছু পাতা পড়ার মত,, যার অন্য পাতা গুলোতে একটা মানুষের গুনের পাশাপাশি তাঁর দোষগুলোও লেখা থাকতে পারে।
তাই যেকোন বই পড়া শুরু করলে পুরো বইটা ভালোভাবে পড়া উচিত।

ধীরে ধীরে কোন একদিন  একটা মানুষের ইচ্ছেরা সব শেষ হয়ে যায়,, শখগুলো সব মলিন হয়ে যায়। সকল চাওয়া -পাওয়া, রাগ-অভিমানও শেষ হয়ে...
13/02/2026

ধীরে ধীরে কোন একদিন
একটা মানুষের ইচ্ছেরা সব শেষ হয়ে যায়,,
শখগুলো সব মলিন হয়ে যায়।
সকল চাওয়া -পাওয়া, রাগ-অভিমানও শেষ হয়ে যায়,
অপেক্ষা করতেও আর কোন ইচ্ছে থাকে না।
এভাবেই সকল কিছু শেষ হতে হতে
একদিন সে নিজেই শেষ হয়ে যায়!!!
#হারিয়ে

04/02/2026

এই লেখাটা পোস্ট করা মানুষটা গতকালই পৃথিবী থেকে বিদায় নিয়েছে!!খুব খারাপ লাগছে তাঁর জন্য! আল্লাহ যেন তাঁর ভুলগুলো ক্ষমা করে দেন🤲🤲

উপকারী হলেই যে প্রিয় হবে, বিষয়টি সবসময় তা নয়। জীবনবাঁচানো ওষুধ লোকে খায় বটে, কিন্তু ঐ ঔষধকে প্রিয় খাবার বলছে এরকম তো শুনিনি।"
Iftekhar Mahmud .... অসাধারণ একজন লেখক।
যিনি ব্রেইন ক্য্যান্সারে মারা গিয়েছেন রিসেন্টলি।

তার লেখা উপরের লাইন গুলো আমার খুব খুব নিজের জীবন ঘনিষ্ঠ বলে মনে হয়। তাই নিজের
Fb ডায়েরিতে লিখে রাখতে ইচ্ছে হল। যদিও অনেক কিছুই লিখতে ইচ্ছে হয় আবার দ্রুতই ইচ্ছে মরে যায়।

যায় হোক এই যে কথাটা..

"উপকারী হলেই যে প্রিয় হবে, বিষয়টি সবসময় তা নয়। জীবনবাঁচানো ওষুধ লোকে খায় বটে, কিন্তু ঐ ঔষধকে প্রিয় খাবার বলছে এরকম তো শুনিনি।"

জীবন চলার পথেও ঔষধের মত কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে যেটাকে সাথে রাখতে হবে পাশে রাখতে হবে, যত দিন আপনি ঔষধটি নিজে "পেমেন্ট" হ্যা ঠিকই শুনেছেন "পেমেন্ট" করে গ্রহণ করতে পারছেন।

"পেমেন্ট "ছাড়া এই পৃথিবীতে বেশিরভাগ জিনিসই (মানুষ ও বটে) গ্রহন করা সম্ভব না।

তবে life lesson এই যে, যেটি আপনার একান্ত ব্যক্তিগত(যদিও ব্যক্তিগত ভাবার সুযোগই দেওয়া হবে না কোনদিন) তা যদি পেমেন্ট না করলে (টাকা,শ্রম, যে কোন কিছু দিয়ে ) ধরে রাখতে হয় তা কিন্তু আর উপকারী থাকবেনা ,প্রিয়ও থাকবে না। কারন তা শুরু থেকেই একটু একটু করে সাইড ইফেক্ট ছড়াবে...... একটু একটু করে নিঃশ্বেষ করবে, আপনি কবে বাঁচার আশা হারিয়ে ফেলবেন টেরও পাবেন না।
#হারিয়ে যাওয়া ভঙ্গুর'' আমি'''টাকে আরও কিছুদিন জীবনযুদ্ধের মুখোমুখি করতে হলে নিজের সাথে নিজেকেই নিতে হবে। আর
মহান রব্বুল আলামীনকে তো ভুলে গেলে চলবেনা। একমাত্র সাহায্যকারী তিনিই। 💝
চোখ বুঁজলে এখনো বহু নেয়ামত দেখতে পায় যা আজীবন priceless।
আলহামদুলিল্লাহ.....

04/02/2026

সুন্দর একটি টিপস।
কপি পেস্ট করলাম আপনাদের জন্য 👇

সময়মতো চুপ থাকতে পারাই বুদ্ধিমত্তা—এই কথাটার গভীরতা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে তার চেয়ে অনেক বেশি। মানুষ সাধারণত ভাবে, কথা বলতে পারাই শক্তি, যুক্তি দিতে পারাই বুদ্ধি। কিন্তু বাস্তবে দেখা যায়, সব জায়গায় কথা বলাই বুদ্ধিমানের কাজ নয়। কখন কী বলতে হবে, আর কখন কিছু না বলাই শ্রেয়—এই পার্থক্য বুঝতে পারাই প্রকৃত প্রজ্ঞা।

প্রথমত, চুপ থাকা মানে দুর্বলতা নয়। অনেক সময় মানুষ চুপ থাকে কারণ সে পরিস্থিতি বুঝছে, মানুষ চিনছে, আর সময়কে কাজ করতে দিচ্ছে। অপ্রয়োজনীয় কথা অনেক সময় আগুনে ঘি ঢালে। যেখানে এক মুহূর্ত নীরবতা পরিস্থিতিকে শান্ত করতে পারে, সেখানে আবেগের বশে বলা কয়েকটা শব্দ সম্পর্ক, সম্মান বা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। বুদ্ধিমান মানুষ জানে—সব লড়াই জেতা যায় না, আর সব কথার উত্তর দেওয়া প্রয়োজনও নেই।

দ্বিতীয়ত, সময়মতো চুপ থাকা আত্মসংযমের পরিচয়। রাগের মাথায় বলা কথা সবচেয়ে বেশি ক্ষতি করে। রাগের সময় মানুষ সত্য নয়, বিষ উগরে দেয়। সেই বিষ প্রথমে অন্যকে নয়, নিজের চরিত্রকেই আঘাত করে। যে মানুষ রাগের সময় নিজেকে থামাতে পারে, চুপ থাকতে পারে, সে আসলে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করে। আত্মনিয়ন্ত্রণই বুদ্ধিমত্তার অন্যতম বড় চিহ্ন।
তৃতীয়ত, নীরবতা অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালী। কিছু পরিস্থিতিতে চুপ থাকা মানে সম্মতি নয়, বরং মর্যাদা রক্ষা। যখন সামনে থাকা মানুষটি কথা শোনার যোগ্য নয়, তখন তাকে উত্তর না দেওয়াই শ্রেষ্ঠ জবাব। কারণ কিছু মানুষ উত্তর চায় সমাধানের জন্য নয়, চায় উত্তেজনা বা সংঘর্ষের জন্য। বুদ্ধিমান মানুষ এই ফাঁদে পা দেয় না।

চতুর্থত, সময়মতো চুপ থাকা মানুষকে পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। কথা কম বললে শোনা যায় বেশি। আর বেশি শুনলে মানুষ, পরিবেশ ও উদ্দেশ্য বোঝা যায় গভীরভাবে। অনেক সিদ্ধান্ত ভুল হয় শুধু এই কারণে যে মানুষ আগে কথা বলে ফেলে, পরে ভাবে। বুদ্ধিমান মানুষ আগে ভাবে, পরিস্থিতি মাপে, তারপর প্রয়োজন হলে কথা বলে—নাহলে নীরব থাকে।

পঞ্চমত, নীরবতা সম্পর্ক রক্ষার বড় হাতিয়ার। সব সত্য সব সময় বলা যায় না, আর সব অনুভূতি প্রকাশ করাও প্রয়োজন হয় না। কিছু কথা না বললে সম্পর্ক বাঁচে, সম্মান টিকে থাকে। এখানে চুপ থাকা মানে মিথ্যা বলা নয়, বরং অপ্রয়োজনীয় কষ্ট না দেওয়া। এই ভারসাম্য বজায় রাখতে পারাই পরিণত মননের পরিচয়।

সবশেষে বলা যায়, সময়মতো চুপ থাকতে পারা মানে নিজের আবেগ, অহংকার ও তাড়নাকে নিয়ন্ত্রণে রাখা। এটা হঠাৎ করে আসে না—এটা আসে অভিজ্ঞতা, ধৈর্য আর আত্মজ্ঞান থেকে। যে মানুষ জানে কখন চুপ থাকতে হবে, সে আসলে জানে কখন কথা বললে মূল্য থাকবে। তাই সত্যিই, সময়মতো চুপ থাকতে পারাই এক ধরনের নীরব কিন্তু গভীর

31/01/2026

আমাদের মাগুরা জেলার একটি আঞ্চলিক ভাষা
'ফস' করে😊
অর্থাৎ তাড়াতাড়ি / দ্রুত।
আপনার এলাকার একটি আঞ্চলিক ভাষা বলে যান!

Address

Dhaka

Telephone

+8801921720236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupa's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupa's Creation:

Shortcuts

Share