The daily news savar

The daily news savar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The daily news savar, Media/News Company, savar, Dhaka.

12/07/2026

পুলিশের অভিযানে জব্দ হওয়া গাছ সম্পর্কে আইনজীবী তৌহিদুর রহমান বাবুর দাবি, এটি তিনি ঔষধি উদ্দেশ্যে চাষ করছিলেন। তবে এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুরো বক্তব্য ও ঘটনার বিস্তারিত ভিডিওতে।

#মানিকগঞ্জ #স্থানীয়_সংবাদ #পুলিশ #অভিযান #বাংলাদেশ

12/07/2026

সাভারের চাপাইন, দেওগাঁও ও রাজাশন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁদের দুজনের নাম একসঙ্গে উঠে এসেছেফেন্সি মাহবুব" ও তাঁর ভাইদের পরিচালিত কিশোর গ্যাং এবং অপরাধ সিন্ডিকেটের সঙ্গে "পিস্তল বাদশা"-এর অপরাধমূলক সংশ্লিষ্টতা ছিল বলে স্থানীয়দের অভিযোগ

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫আব্দুল্লাহ আল নোমান, সাভার (ঢাকা) প্রতিবেদক:  ঢাকার সাভারের আমিনবাজার...
08/07/2026

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

আব্দুল্লাহ আল নোমান, সাভার (ঢাকা) প্রতিবেদক: ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার দক্ষিণখান থানার আসকোনা হাজী ক্যাম্প এলাকার মরহুম নাজির আহম্মেদের ছেলে মো. মঞ্জুরুল হোসেন (৩৮), একই এলাকার মরহুম রহুল আমিনের ছেলে মো. হযরত আলী রিপন (৩৯), চট্টগ্রামের আনোয়ারা থানার শদি কুচিয়া এলাকার মরহুম নুর আলমের ছেলে মো. আব্দুর রহিম (৪২), ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার মো. রমজান আলীর ছেলে মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং খুলনার বটিয়াঘাটা থানার ফুলবাড়ি এলাকার মরহুম লিয়াকত শেখের ছেলে মো. সাগর শেখ (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তক্ষকটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেপ্তারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।

ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা রোধে ঢাকা জেলা ডিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

27/06/2026

ওয়াজের মাঠে গবগব,নারীকে একলা পেলে ঠাপঠাপ!পর্দা নিয়ে ওয়াজ করা আমির হারাজাদা নিজেই পর্দার বিধান মানছেন না!মাদারবোর্ড একটা!

20/06/2026

বিরুলিয়া ইউনিয়নে Dewan Mohammod Salahuddin Babu ভাইয়ের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী’র নির্বাচনী প্রচার ও ইউনিয়ন নিয়ে কিছু স্বপ্ন!

​প্রিয় বিরুলিয়া বাসী,
আসসালামু আলাইকুম।

​একটি আধুনিক, নিরাপদ এবং বৈষম্যহীন স্বপ্নের বিরুলিয়া ইউনিয়ন বিনির্মাণের লক্ষ্যে আজ আপনাদের সামনে হাজির হয়েছি।

আমাদের,জননেতা ডা, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের দিকনির্দেশনায় এবং আপনাদের প্রিয় কৃতি সন্তান হাজী মোহাম্মদ আমীর শিরালী ভাইয়ের নেতৃত্বে আমরা এক নতুন বিরুলিয়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কেবল কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি আপনাদের জীবনমান উন্নয়ন ও একটি জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার।

​🗳️ আমাদের স্বপ্ন ও অঙ্গীকার:

বিরুলিয়ার রূপরেখা ​হাজী মোহাম্মদ আমীর শিরালী ভাই চেয়ারম্যান নির্বাচিত হলে বিরুলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে নিচের মূল বিষয়গুলোর ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে!

​১. শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা: ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজের হিসাব জনগণের সামনে স্পষ্ট করা হবে। কোনো লুকোছাপা থাকবে না, পরিষদ হবে জনগণের সাধারণ সেবাকেন্দ্র।

​২. উন্নত অবকাঠামো ও রাস্তাঘাট: বিরুলিয়ার প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাঘাটের উন্নয়ন এবং সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে, যেন বর্ষাকালে জলাবদ্ধতার অভিশাপ থেকে আপনারা মুক্তি পান।

​৩. মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ: তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মা-বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরো ইউনিয়নকে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের গ্যাঁড়াকল থেকে মুক্ত করা হবে।

​৪. শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন: স্থানীয় স্কুল-মাদ্রাসার পরিবেশ উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা ও সরকারি স্বাস্থ্যকার্ডের সুবিধা যেন প্রতিটি দুস্থ পরিবারের দোরগোড়ায় পৌঁছায়, সেই ব্যবস্থা করা হবে।

​৫. কৃষক ও ব্যবসায়ীবান্ধব পরিবেশ: বিরুলিয়ার ফুল চাষী, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হয়।

​🤝 আপনার মূল্যবান একটি ভোট, বদলে দিতে পারে আগামী দিন!​নেতৃত্ব যখন সৎ ও যোগ্য হয়, সমাজ তখন বদলে যায়!

ডা,​দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং বিরুলিয়া ইউনিয়নের হারানো গৌরব ফিরিয়ে আনতে হাজী মোহাম্মদ আমীর শিরালী ভাইয়ের কোনো বিকল্প নেই। তিনি আপনাদেরই সুখ-দুঃখের সাথী, একজন জনবান্ধব ও কর্মঠ কর্মী।

​আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আগামী নির্বাচনে হাজী মোহাম্মদ আমীর শিরালী ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং একটি উন্নত ও জবাবদিহিমূলক বিরুলিয়া ইউনিয়ন গড়ার অংশীদার হোন।

​নিবেদক,
বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও নির্বাচনী প্রচারণামূলক!আমি আপনাদের ভাই নিপু!

বিগত ১০ বছর ধরে বিরুলিয়ার অসহায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিটি পরিবারের পাশে ছিলাম নিজের পরিবার মনে করে!যখন যেখানে যেমন পেরেছি সাহায্য সহযোগিতা করেছি,এখনো করছি ভবিষ্যতেও করবো!ইনশাআল্লাহ

কখনো নিজেকে বিক্রি করিনি - অন্যায়ের কাছে মাথানত হইনি আর হবোও না!আমি আগেও যে-মন ছিলাম এখনো তেমন আছি!

র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলা রুজুর ০২ (দুই) ঘন্টার মধ্যে ৫ (পাঁচ) জন ভূয়া র‌্যাব গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল ...
19/06/2026

র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলা রুজুর ০২ (দুই) ঘন্টার মধ্যে ৫ (পাঁচ) জন ভূয়া র‌্যাব গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার।

সূত্রঃ আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ-১৮/০৬/২০২৬খ্রিঃ, ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব সফিকুল ইসলাম সুমন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ-১৮/০৬/২০২৬খ্রিঃ, ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এসআই (নিরস্ত্র) মনির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৮/০৬/২০২৬ খ্রিঃ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে জানতে পারেন যে, সূত্রে বর্নিত মামলার আসামীগন ঢাকা জেলার সাভার থানাধীন আকরাইন সাকিনস্থ আকরাইন বাজার মোড় হইতে একটি TOYOTA MICROBUS যোগে খাগান বাজার এলাকায় যাইতেছে। তখন আমরা সঙ্গীয় অফিসার ফোর্সের সহোয়তায় আসামীদের গ্রেফতারের জন্য ঢাকা জেলার সাভার থানাধীন আকরাইন সাকিস্থ আকরাইন বাজার মোড় হইতে সাগর মেশিনারীজ ওর্য়াকশপ এর সামনে পাকা রাস্তার উপর ডিবি পুলিশের ব্যবহৃত হায়েচ গাড়ী দিয়া সন্ধেহ ভাজন গাড়ীটিকে চ্যালেঞ্জ করেন। তারপর গাড়ী থামাইয়া গাড়ীতে থাকা তাহাদের নিকট হইতে (১) ০৩ (তিন) টি ভুয়া RAB এর আইডি কার্ড, (২) ০৫ (পাঁচ) টি কালো রংয়ের RAB এর কটি, (৩) ০৫ (পাঁচ) টি কালো রংয়ের RAB এর ক্যাপ, (৪) একটি TOYOTA MICROBUS সিলভার রংয়ের, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-৫১-৮৬৮০ এবং গাড়ীর ০৬টি নাম্বার প্লেট, (৫) একটি কালো রংয়ের ওয়াকিটকি সেট, (৬) একটি কালো রংয়ের পিস্তলের কভার এবং একটি খেলনা পিস্তল গায়ে ইংরেজীতে MADE IN CHINA লেখা আছে, (৭) ০৩টি স্টীলের তৈরি হ্যান্ডকাপ সহ ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার করেন । উপস্থিত সাক্ষীদের উপস্থিতে ইং ১৮/০৬/২০২৬ তারিখ ১৮.০৫ ঘটিকায় সময় জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীগনদের বিরুদ্ধে র‌্যাব ও ডিবি পরিচয় দিয়ে বাংলাদেশ বিভিন্ন থানায় একই ধরনের অপরাধে বহু মামলা তদন্তাধীন /বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামী নাম ও ঠিকানাঃ ১। মোঃ আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮) ২। মোঃ সুমন (৩৬) ৩। মোঃ সারোয়ার হোসেন সাগর (৩৫), ৪। মোঃ সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) ৫। মোঃ কাঞ্চন (৩৫),

উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ-১৮/০৬/২০২৬খ্রিঃ, ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।

গাজীপুরে পুলিশের অভিযানে ১১ জন বোরকা ধারী পতিতা ও ৫ জন কাস্টমার আটক! জিরানি ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে একটি হোটেলে পতিতা নারী দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছেন হোটেল মালিক!

পতিতা হলেও তারা পর্দা করে,মানবতার এখনো জীবিত!যার-যার বউ চিনে নাও!

19/06/2026

বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় তিনি নিয়মিত মাদকবিরোধী গণসংযোগ ও সচেতনতামূলক সভা করছেন। তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধূলার আয়োজন!

বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী!

ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত: বিরুলিয়ায় একের পর এক বিরোধ নিষ্পত্তি করছেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ আমীর শিরালী!সাভারে...
19/06/2026

ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত: বিরুলিয়ায় একের পর এক বিরোধ নিষ্পত্তি করছেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ আমীর শিরালী!

সাভারের বিরুলিয়া ইউনিয়নে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমীর শিরালী। সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তিনি একের পর এক জটিল ও দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধের সফল ও সুন্দর সমাধান করে যাচ্ছেন!

স্থানীয় বাসিন্দাদের মতে, বাগ্নীবাড়ি ৫নং ওয়ার্ডের জমি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলাটি যেভাবে তিনি উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য করে নিষ্পত্তি করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বর্তমান সময়ে বিরুলিয়ার যেকোনো স্তরের মানুষের মধ্যকার সামাজিক কলহ, জমিজমা কিংবা পারিবারিক বিরোধের সুষ্ঠু সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসী জানান, হাজী মোহাম্মদ আমীর শিরালী সালিশি ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার নিরপেক্ষতা ও ধৈর্য। কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটানো ছাড়াই, দুই পক্ষের বক্তব্য শুনে এবং সঠিক তথ্য-প্রমাণ ও কাগজপত্রের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেন। ফলে যেকোনো পক্ষই তার দেওয়া বিচার বা মীমাংসাকে সানন্দে মেনে নিচ্ছেন।

স্থানীয় এক ভুক্তভোগী বলেন, "যেসব ঝামেলা থানা-পুলিশ বা কোর্ট-কাচারি পর্যন্ত গড়ালে বছরের পর বছর ধরে মানুষের টাকা ও সময় নষ্ট হতো, আমীর শিরালী ভাই তা অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ঘরের মধ্যে বসে সমাধান করে দিচ্ছেন। এতে আমরা সাধারণ মানুষ বড় ধরনের সামাজিক ও আর্থিক ক্ষতি থেকে বেঁচে যাচ্ছি।"

এই বিষয়ে হাজী মোহাম্মদ আমীর শিরালী তার প্রতিক্রিয়ায় জানান, "নেতৃত্ব মানে কেবল ক্ষমতা প্রদর্শন নয়, নেতৃত্ব মানে জনগণের সেবা করা ও সমাজে শান্তি ফিরিয়ে আনা। বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ যাতে কোনো অন্যায়ের শিকার না হন এবং শান্তিতে বসবাস করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করছি। মানুষের মুখে হাসি দেখতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।"

একের পর এক সামাজিক সমস্যার এই সুন্দর ও শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে মো. আমীর শিরালী কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের অন্তরে এক প্রকৃত অভিভাবক হিসেবে নিজের স্থান সুদৃঢ় করে চলেছেন।

তার এই ন্যায়বিচারের শান্তিপূর্ণ সমাধান দেখে বিরুলিয়া ইউনিয়নের উনত্রিশ গ্রামের মানুষের প্রানের দাবী হাজী মোহাম্মদ আমীর শিরালী'কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখছে চাই!

Address

Savar
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when The daily news savar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share