Opera Publication

Opera Publication Book Publisher

আজই সংগ্রহ করুন অপেরা থেকে প্রকাশিত শ্রমখাতে দক্ষ ও প্রশিক্ষিত আইন-বিষয়ক লেখক জনাব মোহাম্মদ মাহবুবুল হাসান কর্তৃক রচিত আ...
20/08/2026

আজই সংগ্রহ করুন অপেরা থেকে প্রকাশিত শ্রমখাতে দক্ষ ও প্রশিক্ষিত আইন-বিষয়ক লেখক জনাব মোহাম্মদ মাহবুবুল হাসান কর্তৃক রচিত আইন সংক্রান্ত সময়োপযোগী ও অত্যন্ত কার্যকরী তিনটি নতুন বই।
সুদক্ষ লেখক ও বিশিষ্ট সম্পাদকমণ্ডলীর সম্পাদনায় বইগুলো শ্রমজীবী, ঠিকাদার ও আইন সংশ্লিষ্ট সকলের জন্য একটি কার্যকরী দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়ক হিসেবে বিবেচিত হবে বলেই আমরা আশা করি।

◑ কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত জখম, পেশাগত ব্যাধি ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ
◑ কর্মক্ষেত্রে শিশু, কিশোর ও প্রতিবন্ধী শ্রমিক সংক্রান্ত বিধিবিধান
◑ ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কর্মী নিয়োগ বিধিমালা ও কর্মী ব্যবস্থাপনা বিধিবিধান

প্রতিটি বইয়ের মুদ্রিত মূল্য ৫৫০ টাকা মাত্র। অপেরার পেজ থেকে ২৫% ছাড়ে সংগ্রহ করুন মাত্র ৪১০ টাকায়।

কন্নড় সাহিত্যের অন্যতম সাহসী ও শক্তিশালী কণ্ঠস্বর বানু মুশতাক। তার রচনা কেবল গল্প বলাতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা সমাজ-ব...
19/08/2026

কন্নড় সাহিত্যের অন্যতম সাহসী ও শক্তিশালী কণ্ঠস্বর বানু মুশতাক। তার রচনা কেবল গল্প বলাতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা সমাজ-বাস্তবতার এক নির্মোহ দর্পণ হিসেবে কাজ করে। সত্তর ও আশির দশকে দক্ষিণ ভারতের Bandaya Sahitya Movement এর মধ্য দিয়ে তার যে যাত্রা শুরু হয়েছিল, 'হার্ট ল্যাম্প' সংকলনটি তারই এক অনন্য ফসল।

'হার্ট ল্যাম্প' মূলত ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কন্নড় ভাষায় লেখা মুশতাকের প্রকাশিত দুটি গল্প সংকলন থেকে নির্বাচিত বারোটি গল্পের একটি ইংরেজি সংকলন, গল্পগুলো অনুবাদ করেছেন কর্ণাটকেরই আরেক লেখিকা ও অনুবাদক দীপা ভাস্থি।

এই সংকলনের গল্পগুলো কেবল দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে সীমাবদ্ধ নয়; বরং এর আবেদন সার্বজনীন। বানু মুশতাক অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন জাতিভেদ প্রথা, ধর্মীয় গোঁড়ামি এবং পুরুষতান্ত্রিক সমাজের জাঁতাকলে পিষ্ট নারীদের না বলা কথা। পেশায় আইনজীবী হওয়ার সুবাদে তিনি মানবচরিত্রের যে জটিল অন্ধকার গলি এবং আইনি কাঠামোর সীমাবদ্ধতাগুলো কাছ থেকে দেখেছেন, তার ছাপ প্রতিটি গল্পে সুস্পষ্ট।

ইংরেজি অনুবাদক দীপা ভাস্থি অত্যন্ত নিপুণভাবে মূল কন্নড় ভাষার সেই আবেগ এবং সামাজিক সুরটিকে ধরে রেখেছেন, যার স্বীকৃতিস্বরূপ বইটি ২০২৫ সালে মর্যাদাপূর্ণ 'আন্তর্জাতিক বুকার্স প্রাইজ'-এ ভূষিত হয়েছে।

◑ হার্ট ল্যাম্প : নির্বাচিত গল্প
◑ বানু মুশতাক
◑ অনুবাদ : সালাদিন তারিক
◑ মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
◑ অপেরা মূল্য (৩০% ছাড়ে) : ২৮০ টাকা

ক্রয় করতে ইনবক্সে যোগাযোগ করুন।

জন্মদিনে বিনম্র শ্রদ্ধাজহির রায়হানবাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও ঔপন্যাসিক১৯ আগস্ট ১৯৩৫-৩০ জানুয়ারি ১৯৭২ (নিখো...
19/08/2026

জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

জহির রায়হান
বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও ঔপন্যাসিক
১৯ আগস্ট ১৯৩৫-৩০ জানুয়ারি ১৯৭২ (নিখোঁজ)

বাংলাদেশের দর্শনগ্রন্থসমূহ সাধারণত রচিত হয় কোনো বিষয়ের ওপর পাশ্চাত্য বা ভারতীয় বা চীনা দার্শনিকেরা কে কী বলে গেছেন বা কে...
18/08/2026

বাংলাদেশের দর্শনগ্রন্থসমূহ সাধারণত রচিত হয় কোনো বিষয়ের ওপর পাশ্চাত্য বা ভারতীয় বা চীনা দার্শনিকেরা কে কী বলে গেছেন বা কে কোন দিকে মত বা সিদ্ধান্ত দিয়েছেন তাই নিয়ে; সেখানে নিজেদের কোনো নতুন দর্শনের উপস্থাপন তো থাকেই না, লেখকের নিজস্ব মতামতেরও যথেষ্ট অভাব দেখা যায়। পাশ্চাত্য দর্শন, ভারতীয় দর্শন বা চীনা দার্শনকে শিরোধার্য করেই এগিয়ে চলছে বাংলাদেশের দর্শন বিষয়ক শিক্ষা। শিক্ষা নেবার ক্ষেত্রে সেটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু সমস্য হলো কেবল শিক্ষা গ্রহণ ও সেই শিক্ষাকে মুখস্ত বিদ্যার মতো কাজে লাগিয়ে কেবল বিখ্যাত দার্শনিকদের কোট করে কথার ফুলঝুড়ি ফোটানো। এতে করে যা হয়েছে, বাংলাদেশে দর্শন জানে এমন লোকের অভাব না থাকলেও, দার্শনিকের অভাব সৃষ্টি হয়েছে। কারণ কোনো বিষয়ে নিজস্ব (দার্শনিক) মতামত দেবার চেয়ে সেই বিষয়ে কোন দার্শনিক কী বলেছেন-তা নিয়ে আলাপ-আলোচনাতেই সেই সব জ্ঞানী ও বুদ্ধিজীবীরা বেশি পারদর্শী।

সেই দিক থেকে জিয়াউর রহমান এবং তার রচিত ‘জীবন ও গাণিতিক দর্শন’ গ্রন্থটি ব্যতিক্রম। জিয়াউর রহমান-যিনি একাধারে লেখক ও উদ্ভাবক এবং Zia's Number (2√2 ≈ 2.83) ও Zia Theory of Temporal Reality ( ZTTR)- এর জনক, তিনি তার রচিত এই গ্রন্থটিতে চেষ্টা করেছেন সম্পূর্ণ নতুন সব বিষয় নিয়ে আলোচনা করার, যেসব বিষয়ে পূর্বে সেই অর্থে কোনো আলোচনা হয়নি। ফলে বইটি বিখ্যাত দার্শনিকদের উক্তির ভারে পর্যবসিত না হয়ে এই একবিংশ শতাব্দীর একেবারে নতুন চিন্তার প্রেক্ষিতে অনালোচিত বিষয়ের দার্শনিক দিক যেমন উন্মোচিত করেছে, তেমনি আলোচিত হয়েছে এমন সব বিষয়ের যা পাঠকের মেধা ও মননে ব্যতিক্রমী সব চিন্তার উদ্রেক ঘটাবে। ফলে পাঠকেরা দীক্ষিত হবে দর্শনের নতুন পাঠে।

◑ জীবন ও গাণিতিক দর্শন
◑ জিয়াউর রহমান
◑ ২০৮ পৃষ্ঠা
◑ মুদ্রিত মূল্য ৪৫০ টাকা
◑ অপেরা মূল্য (২৫% ছাড়ে) : ৩৪০ টাকা (ইনবক্সে যোগাযোগ করুন)
◑ রকমারি ও ওয়াফিলাইফ থেকে ক্রয় করতে কমেন্টে দেওয়া লিংকে যোগাযোগ করুন।

‘জিরো টু বিজনেস : শূন্য থেকে সাম্রাজ্য’ by Hasan Hoque. আপনার কি সত্যিই একটি ব্যবসা শুরু করার সাহস আছে?'জিরো টু বিজনেস: ...
17/08/2026

‘জিরো টু বিজনেস : শূন্য থেকে সাম্রাজ্য’ by Hasan Hoque.

আপনার কি সত্যিই একটি ব্যবসা শুরু করার সাহস আছে?

'জিরো টু বিজনেস: শূন্য থেকে সাম্রাজ্য' শুধু একটি ব্যবসার বই নয়। এটি একটি বিজনেস কনসেপ্ট। একজন সাধারণ মানুষের উদ্যোক্তা হয়ে ওঠার একটি বাস্তব পথনির্দেশিকা।
এই বই আপনাকে শুধু ব্যবসা শুরু করতে শেখাবে না। এটি আপনাকে একজন উদ্যোক্তার মতো ভাবতে শেখাবে। কীভাবে ছোট থেকে শুরু করতে হয়, সুযোগকে চিনতে হয়, প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করতে হয় এবং ডিজিটাল যুগের অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে হয়, সেই পথও দেখাবে।
সাম্রাজ্য একদিনে তৈরি হয় না। কিন্তু প্রতিটি সাম্রাজ্যের ভিত্তি শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে।
হয়তো এই বইটি হাতে তুলে নেওয়ার সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যাবসায়িক সিদ্ধান্ত হয়ে উঠবে। এখান থেকেই হবে আপনার সাম্রাজ্যের শুরু...

'স্বপ্ন দেখার সাহস অনেকেরই থাকে। শুরু করার সাহস খুব কম মানুষের থাকে। আপনি কোন দলে থাকবেন?'

শূন্য থেকে নিজের সাম্রাজ্য গড়তে চাইলে আজই সংগ্রহ করুন একাধারে উদ্যোক্তা, ব্যবসা উন্নয়ন পরামর্শক, ডিজিটাল মার্কেটার, প্রশিক্ষক এবং লেখক হাসান হকের রচনায় আত্মোন্নয়নমূলক বই 'জিরো টু বিজনেস : শূন্য থেকে সাম্রাজ্য'।

◑ জিরো টু বিজনেস : শূন্য থেকে সাম্রাজ্য
◑ হাসান হক
◑ ৮০০ টাকা
◑ ৩১২ পৃষ্ঠা
◑ ডেলিভারি চার্জ : ডাক বিভাগের মাধ্যমে : ডেলিভারি চার্জ ২০ টাকা (ক্যাশ অন ডেলিভারি সম্ভব নয়)।
ক্যাশ অন ডেলিভারি (কুরিয়ারের মাধ্যমে) : (হোম ডেলিভারি) ঢাকার মধ্যে- ৬০ টাকা; ঢাকার বাইরে- ১২০ টাকা।

◑ অর্ডার করতে কমেন্টে দেওয়া গুগল ফরমটি পূরণ করুন।

অপেরার নতুন বই!!!অবশেষে চলে এলো একাধারে উদ্যোক্তা, ব্যবসা উন্নয়ন পরামর্শক, ডিজিটাল মার্কেটার, প্রশিক্ষক এবং লেখক হাসান হ...
16/08/2026

অপেরার নতুন বই!!!

অবশেষে চলে এলো একাধারে উদ্যোক্তা, ব্যবসা উন্নয়ন পরামর্শক, ডিজিটাল মার্কেটার, প্রশিক্ষক এবং লেখক হাসান হকের রচনায় আত্মোন্নয়নমূলক বই 'জিরো টু বিজনেস : শূন্য থেকে সাম্রাজ্য'।

শিঘ্রই দেশের প্রতিটি অনলাইন প্লাটফর্ম সহ পাওয়া যাবে গুরুত্বপূর্ণ প্রতিটি লাইব্রেরিতে৷ এছাড়া এখন থেকেই বইটি অপেরার পেজ ও লেখক Hasan Hoque এর সাথে যোগাযোগ করেও সংগ্রহ করতে পারেন।

◑ জিরো টু বিজনেস : শূন্য থেকে সাম্রাজ্য
◑ হাসান হক
◑ ৮০০ টাকা
◑ ৩১২ পৃষ্ঠা

(অর্ডার লিংক কমেন্টে)

মানুষ কে? জীবন কী? সময় কি বাস্তব, নাকি পরিবর্তনের আরেক নাম? চেতনা কি কেবল মস্তিষ্কের কার্যকলাপ, নাকি তারও গভীরে কোনো অদৃ...
03/08/2026

মানুষ কে? জীবন কী? সময় কি বাস্তব, নাকি পরিবর্তনের আরেক নাম? চেতনা কি কেবল মস্তিষ্কের কার্যকলাপ, নাকি তারও গভীরে কোনো অদৃশ্য বাস্তবতা লুকিয়ে আছে? মহাবিশ্ব কি নিছক পদার্থ ও শক্তির সমষ্টি, নাকি এর অন্তরালে রয়েছে কোনো গভীর গাণিতিক কাঠামো?
'জীবন ও গাণিতিক দর্শন' গ্রন্থে লেখক জীবন, দর্শন, গণিত এবং পদার্থবিজ্ঞানের মধ্যকার অদৃশ্য সেতুবন্ধন অনুসন্ধানের চেষ্টা করেছেন। এখানে বিশ্বাস, চেতনা, সত্য, স্বাধীন ইচ্ছা, সময়, বাস্তবতা, অনিশ্চয়তা, অসীম, শূন্যতা, মহাবিশ্ব, শক্তি এবং মানব অস্তিত্বের মতো মৌলিক প্রশ্নগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে।
গ্রন্থটির প্রবন্ধগুলোতে একদিকে যেমন স্থান পেয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতা, কোয়ান্টাম বাস্তবতা, ডার্ক ম্যাটার, টেনসর, স্পেস-টাইম, এনট্রপি ও মহাজাগতিক কাঠামোর আলোচনা, অন্যদিকে তেমনি রয়েছে মানুষের চেতনা, নৈতিকতা, সিদ্ধান্ত, সম্পর্ক, স্বাধীনতা এবং জীবনের অর্থ নিয়ে গভীর দার্শনিক অন্বেষণ। লেখক দেখানোর চেষ্টা করেছেন যে গণিত কেবল সংখ্যা ও সমীকরণের ভাষা নয়; এটি প্রকৃতির নীরব ভাষা, মহাবিশ্বের কাঠামো এবং মানবচিন্তার গভীরে প্রবাহিত এক সার্বজনীন ব্যাকরণ।
এই বই কোনো চূড়ান্ত উত্তর দেওয়ার দাবি করে না। বরং এটি পাঠককে প্রশ্ন করতে শেখায়, পরিচিত সত্যকে নতুনভাবে দেখতে উদ্বুদ্ধ করে এবং বিজ্ঞান ও দর্শনের মিলনস্থলে দাঁড়িয়ে জীবনকে পুনরায় ভাবতে আহ্বান জানায়।
যারা মহাবিশ্বের রহস্য, মানবচেতনার গভীরতা এবং গণিতের দার্শনিক সৌন্দর্য অনুধাবন করতে চান, তাদের জন্য 'জীবন ও গাণিতিক দর্শন' হতে পারে এক অনন্য চিন্তাযাত্রা-যেখানে প্রতিটি প্রবন্ধ একটি নতুন জানালা, প্রতিটি প্রশ্ন একটি নতুন মহাবিশ্ব এবং প্রতিটি চিন্তা সত্যের দিকে আরেকটি পদক্ষেপ।
..জীবন ও গাণিতিক দর্শন..জিয়াউর রহমান..মুদ্রিত মূল্য ৪৫০ টাকা..২৫% ছাড়ে অপেরা থেকে সংগ্রহ করুন ৩৪০ টাকায়।

বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ মারা গিয়েছিলেন কোলন ক্যান্সারে। প্রায় এক দশক জুড়ে বাংলাদেশে অনুবাদ থ্রিলার ...
27/07/2026

বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ মারা গিয়েছিলেন কোলন ক্যান্সারে। প্রায় এক দশক জুড়ে বাংলাদেশে অনুবাদ থ্রিলার সাহিত্যে যেন অনেকটা হুমায়ূন আহমেদের মতোই জনপ্রিয়তা অর্জন করেছিলেন জাপানের কেইগো হিগাশিনো। তিনিও পৃথিবী থেকে বিদায় নিলেন সেই একই মরণব্যাধি কোলন ক্যান্সারে, একই জুলাই মাসে। বাংলাদেশ হলে হয়তো সেই সংবাদটা লেখকের মৃত্যুর দিন, জুলাইয়ের ২৩ তারিখ, প্রায় সাথে সাথেই জানা যেতো। তবে দেশটা জাপান বলেই হয়তো নীরবে-নিভৃতে পারিবারিকভাবে অন্তেষ্টিক্রিয়া এবং যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিশ্বজুড়ে খবরটা ছড়িয়ে পড়ল চারদিন পর।

ঘড়ি মেরামত করতেন হিগাশিনোর বাবা। সঙ্গত কারণেই দরিদ্র পরিবারে বেড়ে উঠতে উঠতে ঘড়ির কাঁটার মতো নিখুঁত হিসেবি জীবন খুব কাছ থেকে দেখেছিলেন হিগাশিনো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ শেষ করেই চাকুরিতে ঢুকেছিলেন। হাড়ভাঙা খাটুনি শেষে যখন সবাই ঘুমে মগ্ন, তখন গভীর রাতে টেবিল ল্যাম্পের আলোয় সাদা কাগজে তিনি ফুটিয়ে তুলতেন মানুষের মনের অন্ধকার অলিগলি, খুন আর নিখুঁত প্রতারণার গল্প। কর্মক্ষেত্রের এই প্রযুক্তিগত জ্ঞান ও ল্যাবরেটরির অভিজ্ঞতা কিন্তু তাঁর উপন্যাসে বৈজ্ঞানিক অপরাধের নিখুঁত ব্লু-প্রিন্ট তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। হিগাশিনোর প্লট সাজানোর পদ্ধতি ছিল একেবারেই আলাদা। তিনি সাধারণত গল্পের শেষটা আগে লিখে ফেলতেন। ক্লাইম্যাক্স কিংবা টুইস্টটা মনে মনে আগে নির্ধারণ করে, তারপর তিনি উল্টো দিক থেকে গল্পের জাল বুনতে বুনতে শুরুর দিকে এগোতেন। একজন দক্ষ প্রকৌশলী যেভাবে কোনো জটিল যন্ত্রের মেকানিজম বোঝার জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিং করেন, হিগাশিনোও তাঁর উপন্যাসের বুনোটে খাটাতেন ঠিক সেই বৈজ্ঞানিক উপায়। আর এই কারণেই তাঁর টানটান প্লটে বিন্দুমাত্র লজিক্যাল গ্যাপ বা ফাঁকফোকর খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

চাকরিতে যোগ দেওয়ার ঠিক পরপরই এক হাইস্কুল শিক্ষিকাকে বিয়ে করেন। এ একজন শিক্ষিকার প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা, জাপানি হাইস্কুলগুলোর অভ্যন্তরীণ রাজনীতি, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং জাপানি শিক্ষা ব্যবস্থার ভেতরের দিকগুলো হিগাশিনো খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। স্ত্রীর এই পেশাগত জীবন এবং নিজের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি বুনেছিলেন তাঁর শুরুর দিককার গল্পগুলোর পটভূমি। ​হুমায়ূন আহমেদের মতোই ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ইঞ্জিনিয়ারিং এর চাকরি ইস্তফা দিয়ে লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন হিগাশিনো। ব্যক্তিগত জীবনে ছিলেন প্রচারবিমুখ এবং নিভৃতচারী। সাহিত্যিক আড্ডায় বা মিডিয়ার ক্যামেরার সামনে তাকে খুব একটা দেখা যেত না। দেয়ালের ঘড়ির টিকটিক শব্দও নাকি তার লেখার মনঃসংযোগে ব্যাঘাত ঘটাত।

মানুষের আচরণ ও প্রাত্যহিক জীবন পর্যবেক্ষণ করতে ভালোবাসেন হিগাশিনো। রহস্য উপন্যাস লিখতেন, তবে কখনোই পরিচিত ছকে বা একই ধরনের রহস্যের পুনরাবৃত্তি করেন না। হিগাশিনোর যেকোনো বই পড়ার অভিজ্ঞতা অনেকটা শান্ত, বরফশীতল নদীতে পা রাখার মতো; ওপর থেকে যার জলরাশিকে স্থির ও নিস্তরঙ্গ মনে হয়, কিন্তু গভীরে লুকিয়ে থাকে এক তীব্র চোরাস্রোত। পাঠককে এমন এক নৈতিক দোলাচলে ফেলে দিতেন যে, উপন্যাসের শেষে গিয়ে পাঠক নিজেই বিভ্রান্ত হয়ে যেত- লড়াইটা কি আইনের পক্ষে নাকি অপরাধীর নিঃসঙ্গতার পক্ষে! রুশ কথাসাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কি যেভাবে তাঁর কালজয়ী উপন্যাসগুলোতে অপরাধের আদি ও অন্ত মনস্তত্ত্ব ফুটিয়ে তুলতেন, হিগাশিনোও তেমনি আধুনিক শহুরে জীবনের তীব্র একাকীত্বকে নিখুঁতভাবে মিশিয়ে দিতেন অপরাধের পটভূমিতে। টোকিও বা ওসাকার ব্যস্ত জনাকীর্ণ সড়ক, নিহোনবাশির প্রাচীন কোনো স্থানীয় দোকান কিংবা চেরি ব্লসম উৎসবের জমকালো কোলাহল- তাঁর লেখনীতে হয়ে উঠত এক একটি জীবন্ত চরিত্র। তাঁর গল্পে সবচেয়ে ভয়ানক অপরাধগুলোর জন্ম হতো হিংসা বা লোভ থেকে নয়, বরং অতিরিক্ত ভালোবাসা, গভীর নিঃসঙ্গতা কিংবা আত্মত্যাগ থেকে।

আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সবচেয়ে বিখ্যাত থ্রিলার লেখক হিগাশিনো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন৷ অদ্ভুত বিষণ্ণতায় মোড়ানো তার একেকটা সৃষ্টিকর্ম পাঠকের কাছে আরো বিষণ্ণ হয়ে ধরা দেবে এখন থেকে। একজন লেখককে না দেখে, না জেনেও লক্ষ কোটি মাইল দূরের কোনো দেশে তাকে কতো ভালোবাসা হতো- সেই কথাটা যদি একবার জানতে পারতেন হিগাশিনো!

মৃত্যু, ছোট্ট একটা শব্দ। এক মুহূর্তে উধাও হয়ে যাওয়া। এমন অজানা এক জগতে পাড়ি জমানো, যে জগত সম্পর্কে কেউ কিছু জানে না; কোনোদিন জানবেও না। সোশ্যাল মিডিয়ার দাসে পরিণত হওয়ার আগে আমরা সেই শূন্যতা, সেই হাহাকারকে প্রকাশ করতাম শোক হিসেবে। তবে এখনকার দিনে হয়তো লেখকের মৃত্যুতে তার বইয়ের প্রচারণার মাধ্যমে বিক্রির সুযোগ বেড়ে যাওয়াটাই মুখ্য হয়ে ওঠে!

আসছে অপেরার নতুন বই- ’জীবন ও গাণিতিক দর্শন’।জীবন, গণিত, দর্শন এবং আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে বইটি রচনা করেছেন আন্তঃবিষ...
09/07/2026

আসছে অপেরার নতুন বই- ’জীবন ও গাণিতিক দর্শন’।

জীবন, গণিত, দর্শন এবং আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে বইটি রচনা করেছেন আন্তঃবিষয়ক গবেষক, লেখক ও উদ্ভাবক এবং Zia's Number (2√2 ≈ 2.83) ও Zia Theory of Temporal Reality ( ZTTR)- এর জনক জিয়াউর রহমান।

‘জীবন ও গাণিতিক দর্শন’ গ্রন্থে লেখক জীবন, দর্শন, গণিত এবং পদার্থবিজ্ঞানের মধ্যকার অদৃশ্য সেতুবন্ধন অনুসন্ধানের চেষ্টা করেছেন। এখানে বিশ্বাস, চেতনা, সত্য, স্বাধীন ইচ্ছা, সময়, বাস্তবতা, অনিশ্চয়তা, অসীম, শূন্যতা, মহাবিশ্ব, শক্তি এবং মানব অস্তিত্বের মতো মৌলিক প্রশ্নগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে।

◑ জীবন ও গাণিতিক দর্শন
◑ জিয়াউর রহমান
◑ ২০৮ পৃষ্ঠা
◑ মুদ্রিত মূল্য ৪৫০ টাকা

Address

Ga-27/2A, Shahjadpur Gulshan
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801739392329

Alerts

Be the first to know and let us send you an email when Opera Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opera Publication:

Shortcuts

Share

Category