26/04/2026
আমার একটা রিয়ালাইজেশন হচ্ছে পৃথিবীতে 'স্বপ্নপূরণ' করে ফেলেছি বলে ফুল-স্টপ দেয়ার মতো কোনো সুযোগ নেই। আজকে যদি আপনার আইস-ক্রিম খেতে ইচ্ছা করে আর আপনি যদি আইস-ক্রিমটা খেতে পারেন, তাহলে কয়েক মিনিট বা কয়েক ঘণ্টার জন্য এটা আপনার সফলতা। মানসিক যে একটা তৃপ্তির ফিলিং কাজ করবে সেটাই হচ্ছে সফলতা বা অর্জন।
আমরা মূলত এই তৃপ্তির লক্ষ্যে দৌড়াই সবসময়। এই ছোট ছোট তৃপ্তিগুলো হরহামেশাই পেতে পারেন। কিন্তু বড় তৃপ্তিগুলো অনেক পরিশ্রমের পর পাওয়া যায়, যেটা কয়েক বছর পর্যন্ত স্থায়ী হয়। আবার অনেক সময় বড় তৃপ্তিগুলো অর্জন করতে গিয়ে মানুষ তার জীবটাই দিয়ে দিচ্ছে।
পরিশ্রমটাও কিন্তু তৃপ্তি অর্জনের একটা বড় উৎস, আপনি যখন জানেন আপনার প্রতিটা ঘামের মূল্য আছে তখন পরিশ্রমটা আর কষ্টের হয় না।
আমেরিকার উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিও আমার বিশ্বাস তারা এরকম তৃপ্ত মন নিয়েই অনেকগুলো বছর কাটিয়েছে।
অথচ নি*খোঁজ হওয়ার পর তাদের হ**ত্যা নিশ্চিত করে পুলিশ। ১০ দিনেরও বেশি সময় নিখোঁজ থাকার পর ২৫ এপ্রিল তাদের মৃ*ত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এটি একটি পরিকল্পিত খু*নের ঘটনা, যেখানে দেহ খ*ণ্ড বি*খণ্ড করে আলামত লোপাটের চেষ্টা করা হয়েছিল।
Now they signed off the Earth, an unfortunate farewell.....
মানুষের ন্যাচারাল instinct হচ্ছে মানুষ মরতে চায় না, আমিও তো মৃ*ত্যুর কাছাকাছি আসলে শুধু বাঁচতে চেষ্টা করবো। কিন্তু বাস্তবতা হচ্ছে মরণ একবার ঘটে গেলে ইট ডাজেন্ট ম্যাটার এনিমোর।
মূলত তাদের পরিবারের জন্য ব্যাপারটা আনফেয়ার, আমাদের জন্যেও আনফেয়ার। পরিবার ট্রমার মধ্যে থাকবে, আর আমাদের দেশ ২জন মেধাবীকে হারালো যারা দেশে অনেক বড় বড় অবদান রাখতে পারতো।
আমরা আসলে কাদের বিশ্বাস করব..!!
আমরা যাদেরকে বিশ্বাস করি তারা আমাদের আশেপাশের লোকজন আবার আমরা যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তারাও আমাদের আশেপাশের লোকজন।