BD News Tribune

BD News Tribune 24/7 trusted Bangladeshi news — breaking updates, politics, economy, sports, tech & global headlines. Accurate. Fast. Unbiased.

09/06/2026
আজকে চকরিয়া ডুলাহাজারা এভারগ্রিন/ ঈগল পরিবহনের মুখোমুখি সড়ক দুর্ঘটনায় নিষ্পাপ শিশুটির করুণ পরিণতি দেখে সত্যিই হৃদয় ভারা...
09/06/2026

আজকে চকরিয়া ডুলাহাজারা এভারগ্রিন/ ঈগল পরিবহনের মুখোমুখি সড়ক দুর্ঘটনায় নিষ্পাপ শিশুটির করুণ পরিণতি দেখে সত্যিই হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে। 😪
একটি ছোট্ট প্রাণ এভাবে ঝরে যাবে, তা মেনে নেওয়া খুবই কষ্টের। 😪
ভাবা যায়, কতটা ভয়াবহ সংঘর্ষ হলে আরেকটি বাসের চালা উড়ে যেতে পারে? এই দুর্ঘটনায় চালা উড়ে যাওয়া বাসের চালক ও একটি শিশু স্পট ডেথ্ হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিন কোন না কোন স্থানে দুর্ঘটনা ঘটছেই, কিন্তু তা নিয়ে কেউ তেমন ভাবনা চিন্তা করছেন বলে মনে হচ্ছে না!
মহান আল্লাহ শিশুটিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।😪
সড়কে সবাই আরও সচেতন ও দায়িত্বশীল হই, যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।”

(হে আল্লাহ সবাইকে হেফাজত করুন আমীন।

A perfect comeback, showcasing class, temperament, and hunger at the top level!🔥
09/06/2026

A perfect comeback, showcasing class, temperament, and hunger at the top level!🔥

🇧🇷✈️ ‘হেক্সা’ মিশনে যাত্রা, উড্ডয়নের আগেই ‘পবিত্র’ করা হলো ব্রাজিল দলের বিমান!২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্...
03/06/2026

🇧🇷✈️ ‘হেক্সা’ মিশনে যাত্রা, উড্ডয়নের আগেই ‘পবিত্র’ করা হলো ব্রাজিল দলের বিমান!

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে এক ব্যতিক্রমী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নিজেদের বহনকারী বিমানকে শুভযাত্রার বার্তা দিয়েছে ব্রাজিল। রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে আজুল এয়ারলাইনসের বিশেষ চার্টার্ড বিমানকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভিবাদন জানানো হয়, যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

সিবিএফ প্রকাশিত ছবিতে দেখা যায়, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রসহ সেলেসাও তারকারা বিশ্বকাপ অভিযানের আগে উচ্ছ্বসিত মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন। ছবির ক্যাপশনে ছিল একটাই বার্তা— “চলো, একসঙ্গে যাই।” 🇧🇷💚💛

খ্রিস্টান ঐতিহ্যে এমন ওয়াটার ক্যানন স্যালুটকে অনেক সময় নতুন যাত্রার আশীর্বাদ বা শুভ সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। আনুষ্ঠানিকতা শেষে বিমানটিকেও সাজানো হয় ব্রাজিলের জাতীয় পতাকার রঙে।

বিশ্বকাপ যাত্রায় ব্যবহৃত বোয়িং ৭৬৭-৩০০ইআর সুপার ভিআইপি চার্টার্ড বিমানে রয়েছে ৯৬টি পূর্ণাঙ্গ শয্যাবিশিষ্ট আসন, যাতে দীর্ঘ ভ্রমণেও খেলোয়াড়রা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য পান।

বাংলাদেশ সময় ২ জুন সকাল ৭টায় নিউ জার্সির উদ্দেশে রওনা দেয় কার্লো আনচেলত্তির দল। প্রায় ২৪ বছর ধরে অধরা থাকা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা—‘হেক্সা’—জয়ের স্বপ্ন নিয়েই এবার বিশ্বমঞ্চে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

🏆🇧🇷 ২০০২-এর পর আর কোনো বিশ্বকাপ জেতেনি সেলেসাওরা। ২০২৬ কি হবে সেই অপেক্ষার অবসানের বছর? 👀🔥

🇧🇷🏆

মায়ের ম'রদেহ ৭ দিন ধরে একা ফ্ল্যাটে পড়ে ছিল!🙂নিঃসঙ্গতায় একা মারা গেলেন। মৃত্যুর পরও সাত দিন কেউ তাঁর খোঁজ নিল না। লাশ পঁ...
02/06/2026

মায়ের ম'রদেহ ৭ দিন ধরে একা ফ্ল্যাটে পড়ে ছিল!🙂
নিঃসঙ্গতায় একা মারা গেলেন। মৃত্যুর পরও সাত দিন কেউ তাঁর খোঁজ নিল না। লাশ পঁচে গলে গেছে, পোকায় খেয়েছে
কালকের ঘটনা,মিরপুরের।
তাঁর এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক,আরেকজন থাকেন কানাডায়। মেয়ে ও জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
তবুও ঈদের আনন্দের দিনগুলোতে কেউ একবার ফোন করেনি, কেউ খোঁজ নেয়নি।
উনার বাসার অবস্থা দেখলে মনে হয় দীর্ঘদিন অবহেলায় ছিলেন। কতদিন ঠিকমতো খেতে পারেননি, কত রোগ-শোক আর কষ্ট বুকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন—তা কল্পনা করতেও কষ্ট হয়।
অথচ এই মা-ই ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছিলেন সন্তানদের। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মমতা আর ত্যাগে তাদের লালন-পালন করেছেন। শিক্ষিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সমাজে সম্মানিত অবস্থানে পৌঁছে দিয়েছেন।
কিন্তু শেষ বয়সে তাঁর প্রাপ্য হলো নিঃসঙ্গতা, অবহেলা আর একাকী মৃত্যু।
কী নির্মম পরিণতি!
শেষবারের মতো কোন সন্তানকে পাশে পেলেন না।
তাঁদের নীরব কান্না আমরা অনেক সময় শুনতে পাই না।
আজ যাদের মা-বাবা বেঁচে আছেন, একবার ফোন করুন। তাঁদের গলার স্বর শুনুন। একটু সময় দিন। পাশে বসুন। খোঁজ নিন তাঁরা কেমন আছেন।
যাদের নাই তারা আজ বুঝতে কি হারাইছে🙂
আজ আমরা ব্যস্ত, কাল হয়তো আমাদের সন্তানেরাও ব্যস্ত থাকবে।তখন যেন আমাদেরও একই পরিণতি না হয়।
মা-বাবাকে ভুলে যাবেন না।
তাঁরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় ঋণ।
যাদের বাবা-মা বেঁচে আছেন, তাঁদের খোঁজ নিন, সেবা করুন, সম্মান করুন। আজ আপনি যা করবেন, আগামী প্রজন্মও সেটাই শিখবে।
আল্লাহ সব বাবা-মা কে জান্নাতের উচ্চ মোকাম দান করুন-আমিন🤲।
See

আলহামদুলিল্লাহ
15/04/2026

আলহামদুলিল্লাহ

আপনি কি জানেন? পহেলা বৈশাখ কীভাবে ও কখন শুরু হয়েছিল?See More......  https://l1nq.com/pluwu8i
14/04/2026

আপনি কি জানেন? পহেলা বৈশাখ কীভাবে ও কখন শুরু হয়েছিল?
See More...... https://l1nq.com/pluwu8i

Address

Dhaka
5440

Alerts

Be the first to know and let us send you an email when BD News Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share