18/08/2026
বাচ্চা একদমই খেতে চায় না—এটা যে একজন মায়ের জন্য কত বড় যুদ্ধ আর কতটা মানসিক অশান্তির বিষয়, সেটা শুধু যাঁরা এর মধ্য দিয়ে গেছেন, তাঁরাই বুঝবেন। 💔
ছোটবেলায় দেখতাম আমার বোনের বাচ্চা খেত না বলে ও কত দুশ্চিন্তা করত, রাগ করত, মন খারাপ করে থাকত,সংসারের কোনো কাজ তার হাতে উঠতো না। তখন ওকে বলতাম, “এত চিন্তা করো কেন? তুমি একদম বেশি বেশি করো,একদিন না খেলে কিছু হবে না”।কিন্তু আজ নিজে মা হওয়ার পর বুঝতে পারছি, সেই অনুভূতিটা আসলে কী! নিজের বাচ্চা খেতে না চাইলে মায়ের ভেতরে যে অস্থিরতা, অসহায়ত্ব আর মানসিক চাপ তৈরি হয়, তার মতো কষ্টকর অনুভূতি সত্যিই মনে হয় না আর আছে!!!😔
Ayamin-এর খাবারে অনীহা প্রায় ১৫–২০ দিন ধরে। শুরুতে অনেক কৌশল করে এক-দুই চামচ খাওয়াতে পারলেও গত ৪ দিন ধরে একেবারেই মুখ খুলছে না। খাবার দেখলেই কান্না করে। কত রকম খাবার, কতভাবে চেষ্টা করেছি—সবই যেন শুধু রান্না করে ফেলে দেওয়া হচ্ছে। 💔
প্রতিদিন একটা আশা নিয়ে খাবার বানাই—আজ হয়তো খাবে। এতদিনে কত ধরনের খাবার, কত রকমের রেসিপি, কতভাবে চেষ্টা করেছি—সবকিছুই যেন শুধু রান্না করে ফেলে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের জন্য রান্না করা, লবণ দেওয়া খাবারও একসময় দিয়ে দেখেছি, যদি কোনোভাবে আগ্রহ তৈরি হয়—কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। 😞
একজন মা হিসেবে এই পরিস্থিতিটা সত্যিই খুব কষ্টের। সারাক্ষণ মনে হয়, “কী খাওয়াব? কীভাবে খাওয়াব? ওর না আবার পুষ্টিহীনতা হয়?”—এই চিন্তাগুলো মাথা থেকে কিছুতেই নামতে চায় না।🥹😩
এই অশান্তির শেষ কবে হবে, আল্লাহই জানেন। শুধু চাই, আমার বাবুটার আবার খাবারের প্রতি আগ্রহ ফিরে আসুক। 🤲🏻❤️
মায়েদের কাছে একটু পরামর্শ চাই—কারও বাচ্চার এমন খাবারে অনীহা হলে কীভাবে ধীরে ধীরে রুচি ফিরিয়েছেন? কোনো অভিজ্ঞতা বা কার্যকর টিপস থাকলে দয়া করে জানাবেন। ❤️