Mahamud saad

Mahamud saad Assalamu Alaykum wr wb. Everybody How are you? Me Alhamdulillah, Alhamdulillah

03/09/2026

মৃত্যুর আগে মানুষ কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আফসোস করবে, জানেন?
টাকা কম ছিল—এটার জন্য নয়।
বাড়ি-গাড়ি কম ছিল—এটার জন্যও নয়।
আফসোস হবে—
যাদের ভালোবাসতাম, তাদের যথেষ্ট সময় দিতে পারিনি।
যাদের কষ্ট দিয়েছি, তাদের কাছে ক্ষমা চাইতে পারিনি।
আর সবচেয়ে বড় আফসোস—
আল্লাহর জন্য যতটা সময় দেওয়া উচিত ছিল, ততটা দিতে পারিনি।
তখন হয়তো মনে হবে—
“আর একটু সময় যদি পেতাম!”
কিন্তু তখন আর সময় থাকবে না।
তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। 🤍

23/08/2026

রিজিক মানেই শুধু টাকা নয়। রিজিক হলো—সুস্থতা, শান্তি, ভালোবাসা, সম্মান, নেক সন্তান, ভালো মানুষদের সঙ্গ, সময়, নিরাপত্তা এবং আল্লাহর হেদায়েতও। কখনো কখনো যে জিনিসটাকে আমরা ছোট মনে করি, সেটাই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রিজিক। 🤍
তাই টাকা কম দেখে নিজেকে রিজিকহীন ভাবো না—হয়তো তুমি এমন অনেক রিজিকে ঘেরা, যার মূল্য টাকা দিয়ে মাপা যায় না।

22/08/2026
21/08/2026

নিজের বাবা মায়ের থেকে লুকিয়ে নিজের স্ত্রী সন্তানদেরকে ভালোই ভালোই খাওয়াচ্ছ তুমি বড়ই নাদান তোমার সাথে বুড়ো বয়সে কি করা উচিত তুমি নিজের তোমার বাচ্চাদেরকে শিখাচ্ছ @

18/08/2026

হে আরশের মালিক,

সবকিছু তোমার ওপর সঁপে দিয়ে আমি আজ নিশ্চুপ হয়ে গেছি।

আমার হৃদয়ের সব আশা ও প্রার্থনা তোমার কাছেই অর্পণ করলাম।

শুধু আমার এই ধৈর্য, অপেক্ষা ও বিশ্বাসকে ব্যর্থ হতে দিও না।

তোমার রহমতে আমার জন্য যা কল্যাণকর, তা উত্তম সময়ে দান করো...

21/07/2026

সাইয়েদুল ইস্তিগফার
আল্লাহুম্মা আনতা রব্বি। লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা। ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু। আউজু বিকা মিন শাররি মা-সানাআ'তু। আবুয়ু লাকা বিনি'মাতিকা আলাইয়্যা। ওয়া আবুয় লাকা বি জাম্বি।ও ফাগফিরলি। ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনবা ইল্লা আনতা।

06/07/2026

হে আল্লাহ তুমি আমার দিকে নজর রেখো আমি যেন নিজের স্বার্থে অন্য কারো ক্ষতি করি না ফেলি!!

05/07/2026

যত কষ্টই হোক না কেন আশা হারাবো না কারণ আমার রবের রহমত সবচাইতে বড় ইনশাআল্লাহ!! ❤️

05/07/2026

প্রতি মিনিটে কত মানুষ মারা যায় কিন্তু শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ!!!

রাসূল (সাঃ) বলেছেন মৃত ব্যক্তিদের ঐ সময়টা খুব কষ্টকর হয়যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য ...
29/06/2026

রাসূল (সাঃ) বলেছেন মৃত ব্যক্তিদের ঐ সময়টা খুব কষ্টকর হয়
যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে।

এর চেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেয়া হয়, এবং তাকে একা ফেলে সবাই চলে আসে।

আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়,
অলংকার, আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়।

সে তখন চিৎকার করে বলতে থাকে- তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপড়, অলংকার, ধীরে ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিস্কৃতি পেয়েছি।

যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়- তখন সে বলেতে থাকে-হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দন করোনা, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ,ক্ষত -বিক্ষত হয়ে গেছে।

যখন মৃতকে কাফন পড়ানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পড়াও না, আমার স্ত্রী, সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদেরকে শেষ বারের মত দেখতে দাও।

তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়৷

তখন সে বলতে থাকে হে আমার আত্মীয়-স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা, আমার বাড়ি,ঘর, স্ত্রী, কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও।

হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করোনা।

আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করোনা, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও।

যখন মৃত ব্যক্তিকে-গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলেতে থাকে হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয়-স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মত দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা।

তোমরা লক্ষ করে দেখ, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ না করে,যে ধন দৌলত কামায় করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে।

আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না।

যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃতব্যক্তি বলতে থাকে- হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছো! দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও।

হে বন্ধুগণ-সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা।টাকা,পয়সা, ধনসম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখে
যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও।

টাকা,পয়সা, সবকিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান-খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বখশিশ দিও।
মনে রেখ, আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এতো কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না।

হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আামাদের মাফ করে দাও।…আমিন…

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahamud saad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share