Zahid The Traveller

Call Contact the business

Zahid The Traveller Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zahid The Traveller, Video Creator, Mirpur, Dhaka.

Zahid The Traveller-এ আপনাকে স্বাগতম!
ভ্রমণ, লোকাল খাবার ও স্বাদ, ইতিহাস-ঐতিহ্য, জীবন-জীবিকা, নতুন জায়গা এবং আমার নিজ অভিজ্ঞতা সহ চারপাশের সবকিছু আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করি মাত্র।
আমার বিচারক – আপনারাই!

20/09/2026

বান্দরবানের গহীনে পালংখিয়ং ঝর্ণা! 💦🌿

একে শুধু ঝর্ণা বললে যেন কম বলা হয়—চাইলেই একে প্রকৃতির তৈরি সুইমিংপুল বলা যায়! 🏊‍♂️

বান্দরবানের এতটা গভীরে লুকিয়ে থাকা এই জায়গাটা যে এত সুন্দর হতে পারে, সেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। 😍

চারপাশে সবুজ পাহাড়, স্বচ্ছ পানির ছুটে চলা আর ঝর্ণার নিচে বিশাল প্রাকৃতিক জলাধার—সব মিলিয়ে মনে হবে প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এক গোপন স্বর্গ। 💚

📍 পালংখিয়ং ঝর্ণা, বান্দরবান

এমন জায়গায় গেলে আপনার প্রথম কাজ কী হবে—ঝর্ণার পানিতে ঝাঁপ, নাকি শুধু বসে প্রকৃতি দেখা? 😍

#পালংখিয়ংঝর্ণা #বান্দরবান

19/09/2026

বুনো ঘোড়ার দ্বীপ | Delft Island 🐎

শ্রীলঙ্কার উত্তরে জাফনার কাছেই রয়েছে Delft Island (Neduntheevu)—সমুদ্রবেষ্টিত এক নির্জন দ্বীপ, যেখানে মুক্তভাবে ঘুরে বেড়ায় বুনো ঘোড়ার পাল। 🐎🌊

জাফনা থেকে Kurikattuwan Jetty হয়ে ট্রলারে পাড়ি দিয়ে পৌঁছাই Delft Island-এ। এরপর সাইকেলে দ্বীপ ঘুরতে গিয়ে দেখা মেলে Baobab Tree, বিশাল বটগাছ, Pillaiyar Temple, শুটকি পল্লি এবং সবচেয়ে আকর্ষণীয়—দ্বীপের বুনো ঘোড়াগুলোর। 🇱🇰

Delft Island-এর Wild Horses কেন এত বিখ্যাত, আর এই দ্বীপে আর কী কী আছে—দেখুন এই Reel-এ।

📍 Delft Island (Neduntheevu), Northern Sri Lanka

শ্রীলঙ্কায় একমাত্র বুনো ঘোড়ার দ্বীপজানতে হলে নীচের কমেন্ট লিংকে ক্লিক করুন।আশা করছি ভালো লাগবে।
15/09/2026

শ্রীলঙ্কায় একমাত্র বুনো ঘোড়ার দ্বীপ
জানতে হলে নীচের কমেন্ট লিংকে ক্লিক করুন।
আশা করছি ভালো লাগবে।

14/09/2026

বেঁচে ফিরলাম ১২ জন
বান্দরবানে অল্পের জন্য

বর্ষার পাহাড় যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সেদিন নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না! 😰⛰️

পাহাড় থেকে নামার সময় এমন একটি জায়গায় গিয়ে আমরা আটকে যাই, যেটা শুকনো মৌসুমে খুব সহজেই পার হওয়া যায়। কিন্তু টানা বৃষ্টির কারণে পুরো পথটাই হয়ে উঠেছিল ভয়ংকর পিচ্ছিল ও বিপজ্জনক। একসময় সামনে গিয়ে আর বুঝতেই পারছিলাম না—কীভাবে এই জায়গাটা পার হয়ে নিরাপদে নিচে নামব!

জায়গাটিতে ধরার মতো তেমন কিছুই ছিল না। চারদিকে পানি পড়ছে, পাথর ও মাটি প্রচণ্ড পিচ্ছিল, শরীরের ভারসাম্য রাখার মতো কোনো নিরাপদ জায়গাও নেই। শেষ পর্যন্ত একটি দড়ি বাঁধা অংশ ধরে কোনোভাবে পার হওয়ার চেষ্টা করতে হয়।

কিন্তু সবচেয়ে ভয়ংকর ছিল পায়ের নিচের জায়গাটা। পা রাখার মতো জায়গা এতটাই সরু এবং পিচ্ছিল যে, সামান্য ভুল হলেই প্রায় এক হাজার ফুট নিচে পড়ে যাওয়ার ভয়! 😨

তখন সত্যিই সবার গা কাঁপছিল। একজন তো কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। কিন্তু পিছনে ফেরারও কোনো নিরাপদ পথ ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কান্নাকাটির মতো অবস্থা!

পাহাড়ে অনেক জায়গায় গিয়েছি, অনেক কঠিন পথও পার হয়েছি—কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হইনি।

এই মুহূর্তটা আমাদের জন্য ছিল সত্যিকারের মরতে গিয়ে বেঁচে ফেরার মতো অভিজ্ঞতা। 😥

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801718927060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahid The Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahid The Traveller:

Shortcuts

Share

Category