Opinion Bangla

Opinion Bangla For insightful discussions, thought-provoking opinions, and remarkable achievements from Bangladesh.

20/08/2026
19/08/2026

আজ ১৯ আগস্ট, বিশ্ব মানবতা দিবস। মানবতার সেবায় নিয়োজিত সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানোর এই দিনে উঠে আসছে এক গভীর মানবিক সংকটের কথা। দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী।

কেবল তাঁবু আর রেশনের চাল দিয়ে একটি মানবিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের একমাত্র দাবি—সম্মানের সাথে এবং পূর্ণ নিরাপত্তা নিয়ে নিজেদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে ফিরে যাওয়া। কিন্তু সম্প্রতি মিয়ানমার সরকার আবারো তাদের 'বাঙালি' হিসেবে অভিহিত করে ইতিহাস ও অস্তিত্ব মুছে ফেলার অপচেষ্টা করছে।

রোহিঙ্গারা কোনো অনুপ্রবেশকারী নয়, তারা শত শত বছর ধরে তাদের পূর্বপুরুষের ভিটেমাটিতে বসবাস করে আসা নাগরিক। পরিচয় কেড়ে নিয়ে নাগরিকত্ব অস্বীকার করা মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিশ্ব মানবতা দিবসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান—শুধু ত্রাণ সহায়তা নয়, রোহিঙ্গাদের সঠিক পরিচয় স্বীকার করে নাগরিকত্ব ও নিরাপত্তার সাথে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opinion Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share