07/07/2026
পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার একেবারে লাস্ট মিনিটের গোল বাতিল করা হইছিল।
ঐ গোল বাতিল না করলে ঐ ম্যাচে হয়তো ক্রোয়েশিয়াই জিতত।
আগের ম্যাচেই ব্রাজিলকে দুইটা পেনাল্টি দেওয়া হইলো।
গোল দিতে পারলে ব্রাজিল নরওয়ের ম্যাচ ড্র হইতো।
পারে নাই।
এই যে নিজেদের পক্ষে ডিসিশন গেল, তখন এরা একবারও বলে নাই যে এইটা রোনালদো সেটাপ, নেইমারের সেটাপ।
বাট সেইম পেনাল্টি আর্জেন্টিনা পাইলে, মেসি হয়ে যায় মাফিয়া। ফিফা হয়ে যায় রিগড। মানে এই ছোটলোকের দল গত ৬ টা বিশ্বকাপে আসে,খেলে, হাইরা বাড়ি যায়।
বাট এই নির্লজ্জ ছোটলোকের দলের প্রতিবার সেইম অজুহাত, সব সেট আপ। এরা কোন লজিকের ধার ধারবে না।
রোনালদোর দলের বিরুদ্ধে গোল বাতিল হইলে ওটা রাইট। মেসির দলের বিরুদ্ধে গোল বাতিল হইলে ওটা সেট আপ।
ব্রাজিল এক ম্যাচে দুইটা পেনাল্টি পাইলে ওটা ফেয়ার।
বাট আর্জেন্টিনা পাইলে, মেসি মাফিয়া।
ঠিক কতটা ছোটলোক, কতটা মানসিকভাবে অসুস্থ লোকজন, চিন্তা করেন।
এই নোংরামিটা এরা কেন করে? কারণ, নোংরামি ছাড়া আর কী করার আছে এদের?
মেসিকে যদি ফিফা কাপ জেতাইতে চাইত,
২০১০ এ কেন জেতাইলো না?
২০১৪ তে কেন জেতাইলো না?
২০১৮ তে কেন জেতাইলো না?
২০২২ এ ফিফা কেন ফ্রান্সকে দুইটা পেনাল্টি দিল ফাইনালে?
যদি সেট আপই হয়,
তাইলে আর্জেন্টিনা পর্তুগাল ম্যাচ কেন হইলো না?
আর্জেন্টিনা ব্রাজিল সেমিফাইনাল কেন হইলো না?
বেলজিয়ামের কাছে আমেরিকা হেরে গেল কেমনে?
মরক্কোর কাছে কানাডা হারলো কেমনে?
একটা প্রশ্নের উত্তর দিতে বলেন তো এই ছোটলোকের বাচ্চাদের? পারবে না।
এদের জিগান কেন ফিফা মেসির পিক টাইমে মেসিকে বিশ্বকাপ জিততে দেয় নাই? কেন ২২ এর সৌদি ম্যাচে আর্জেন্টিনার গোল অফসাইডে বাতিল হইলো?
আর সব যদি সেট আপই হয়, অন্য দল কেন প্রতিবাদ করে না? বয়কট করে না?
এমন তো না যে আর্জেন্টিনা খুব প্রভাবশালী দেশ?
কেন ফিফা কিনে নেওয়ার পরেও, ম্যাচ রিগ করার পরেও, হেরেও প্রতিপক্ষ দল মেসির সাথে ছবি তোলে?
মেসিকে সম্মান করে?
কেন এত সৎ হওয়ার পরেও রোনালদো সেইম সম্মানটা নিজের দলের কাছে পায় না?
একটা প্রশ্ন। জাস্ট একটা প্রশ্নের উত্তর দিতে বলেন।
পারবে না। কারণ, ছোটলোক কোনদিন কোন প্রশ্নের উত্তর দেয় না। ছোটলোকের কাছে কোন উত্তর থাকে না। ছোটলোকের কাছে থাকা নোংরা কাঁদা।
এদের একমাত্র কাজ, নিজের গায়ে কাঁদা মেখে আপনার সাথে তর্ক করতে আসবে। যাতে সেই কাঁদা আপনার গায়েও লাগে।
সেই ২০১৪ থেকে এদের দেখছি। সেইম ছোটলোকি। প্রতিবার। তাই আর এসবের উত্তর দিই না। যদি বলেন যে ফিফা রিগড, মেসি সব কিনে নিসে।
আমি বলি, কিনছে ভালো করসে, টাকা থাকলে তো কিনবেই। যদি বলে পেনাল্টি রিগড। মেসি রেফারি কিনসে।
আমি উত্তর দিই, হ্যাঁ কিনছে। আগের ম্যাচে তোমাদের জন্য দুইটা কিনে সেটার জাকাতও তো দিল, আবার কী চাও?
এরা ফ্যালফ্যাল করে তাকাইয়া থাকে।
আমার মায়া হয়। আমি এদের মাথায় হাত বুলিয়ে দিই।
এরা তখন ভেউ ভেউ করে কান্না করে দেয়।
আমি ওদের কানতে দিই।
ছয় ছয়টা বিশ্বকাপ। এখন পর্যন্ত সেভেন আপ ছাড়া কিচ্ছু পাইতে দেখে নাই দলকে।
টানা ছয়বার বিশ্বকাপ থেকে লজ্জা, লাঞ্চনা আর অপমান পাওয়া মানুষদের বুকে অনেক কষ্ট থাকে।
এদের সাথে তর্ক করবেন না।
এদের একটু মন খুলে কাঁদতে দিন, প্লিজ!
©Sadikur Rahman Khan