Begum Rokeya

Begum Rokeya Alhamdulliah. I am Muslim.
(8)

16/08/2026

কাউকে ভালোবাসলে, বিশ্বাস করলে
নিজের সবকিছু উজাড় করে দিতে কিন্তু যোগ্যতা লাগে। এই যে বিধাতা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছে এটাও কিন্তু আপনার যোগ্যতা। আবার আপনার বাবার অনেক আদুরে দুলালী আপনি এটাও আপনার যোগ্যতা।
আপনার কিংবা বাবার অনেক টাকা আছে এটাও আপনার যোগ্যতা।
যার মধ্যেই এগুলো কিছু নেই সেই তো অযোগ্য।
প্রকৃত পক্ষে পরিস্থিতি নয় আপনি যাকে যেভাবেই মূল্যায়ন করবেন সে আপনার চোখে ততটাই যোগ্য বা অযোগ্য।

আপনার যদি কারো জন্য সামান্য মায়া হয় তার কথা শুনুন। অথবা কিছু টাকা ধরিয়ে দিন। অথবা একটা কথা দিয়ে সান্তনা দিন।কিন্তু এমন ...
14/08/2026

আপনার যদি কারো জন্য সামান্য মায়া হয় তার কথা শুনুন। অথবা কিছু টাকা ধরিয়ে দিন। অথবা একটা কথা দিয়ে সান্তনা দিন।
কিন্তু এমন কিছু করবেন না যেটার যন্তণা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়।
কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু মানুষের অনুগ্রহ আর করুণা নিয়ে বেচে থাকতে আর কিছু মানুষ আসে নিজের সব উজাড় করে দিতে। দুজনের মধ্যেই পার্থক্য হলো যে দিতে পারে তার যে তৃপ্তি যে নেয় তার বাস্তবতা ততটাই নির্মম।

তবুও মানুষ বেচে থাকে কখনো তৃপ্তি নিয়ে কখনো অদৃশ্য যন্তনা নিয়ে।

10/08/2026

অনেক অনেক বছর আগে আমি ও এস এস সি পাস করছিলাম। কিন্তু আমার কোনো মোবাইল ছিল না তাই কারো রে জানাইতে পারি নাই। মনের দুঃখ নিয়া অনেক বছর কেটে গেলো।
আজ তাই জানিয়ে দিলাম।

কী এমন যো্গ্যতা আছে তোমার।আমার বৌ হবার মতো কোনো যোগ্যতাই তোমার নেই। স্বামীর চোখে কাজের মেয়ের মতো হয়ে হাজারো মেয়ে সংসার ন...
10/08/2026

কী এমন যো্গ্যতা আছে তোমার।
আমার বৌ হবার মতো কোনো যোগ্যতাই তোমার নেই।

স্বামীর চোখে কাজের মেয়ের মতো হয়ে হাজারো মেয়ে সংসার নামক যাদুঘরে টিকে থাকার লড়াই করে। কারণ এই সমাজ বারবার বুঝিয়ে দেয় নারী মানে অবলা নারী মানে অসহায়।
প্রকৃতপক্ষে পৃথিবীটা বড্ড স্বার্থপর আর মানুষ গুলো --

07/08/2026

আলহামদুলিল্লাহ #

04/08/2026

আল্লাহ আকবর #

যত দেখি তত শিখি।আহারে জীবন কত্তো বৈচিত্র।
03/08/2026

যত দেখি তত শিখি।
আহারে জীবন কত্তো বৈচিত্র।

কখনো কি এমন হয়েছে - আপনি আন্তরিকভাবে কিছু ভালো করলেন, অথচ মানুষ সেটাকে ভুল বুঝল? মনে রাখবেন - এটা শাস্তি নয়, এটা আল্লা...
30/07/2026

কখনো কি এমন হয়েছে - আপনি আন্তরিকভাবে কিছু ভালো করলেন, অথচ মানুষ সেটাকে ভুল বুঝল? মনে রাখবেন - এটা শাস্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক গোপন উপহার।

মানুষের ভুল বোঝাবুঝি আপনাকে যতটা কষ্ট দেয়, ততটাই আপনার আমলনামায় লুকিয়ে থাকা প্রতিদানকে সুরক্ষিত করে। কারণ যখন দুনিয়ার কেউ আপনার নেক কাজের স্বীকৃতি দেয়, তখন সেই প্রতিদানের একটা অংশ এখানেই শেষ হয়ে যায় - প্রশংসা, কৃতজ্ঞতা কিংবা সামান্য সম্মানের বিনিময়ে। কিন্তু যখন কেউ বোঝেই না আপনি কী করেছেন, কী নিয়ত নিয়ে করেছেন - তখন সেই পুরো প্রতিদানটা আল্লাহর হাতে গচ্ছিত থেকে যায়, অক্ষত অবস্থায়।

আল্লাহ তা'আলা নিজেকে "আশ-শাকুর" - পরম কৃতজ্ঞতা-স্বীকারকারী বলে পরিচয় দিয়েছেন। যিনি বান্দার ক্ষুদ্রতম নেক আমলও ভুলে যান না, বরং তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন। মানুষ যা দেখতে পায় না, আল্লাহ তা দেখেন। মানুষ যা বোঝে না, আল্লাহ তা সম্পূর্ণরূপে জানেন - আপনার অন্তরের নিয়ত, আপনার নীরব সংগ্রাম, আপনার সেই মুহূর্তগুলো যখন আপনি ভুল বোঝা সহ্য করেও প্রতিবাদ করেননি, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায়।

তাই যখনই কেউ আপনাকে ভুল বুঝবে, নিজেকে জিজ্ঞেস করুন - "আমার নিয়ত কি সঠিক ছিল?" যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে স্বস্তি পান।
কারণ আল্লাহ বলেন -

"সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া কি হতে পারে?"
— সূরা আর-রাহমান, ৫৫:৬০

এই আয়াতটি এক প্রতিশ্রুতি - যে প্রতিদান মানুষ দিতে ভুলে যায়, আল্লাহ তা কখনো ভুলবেন না। ধৈর্য ধরুন, চুপ থাকুন, আর নিশ্চিত থাকুন - সবচেয়ে বড় প্রতিদানটা এখনো আপনার জন্য অপেক্ষা করছে, এমন এক জায়গায় যেখানে কেউ তা কেড়ে নিতে পারবে না।

--------সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
(সংগৃহীত )

Address

Dhaka
3546

Website

Alerts

Be the first to know and let us send you an email when Begum Rokeya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share