18/07/2026
জুলাই বিপ্লবের ঢাকার প্রথম শহীদ কে?
জুলাই বিপ্লবের ঢাকার প্রথম শহীদ একজন ফুটপাতের দোকানদার। নাম তাঁর শাহজাহান। নিউমার্কেটের ফুটপাতে পাপোশ বিক্রি করতেন জুলাই শহীদ শাহজাহান। আমাদের লাল জুলাইয়ে প্রথম শাহাদাত বরণ করেন শহীদ শাহজাহান।
জুলাই মাসের এক তারিখ দিনটা থেকেই বাংলাদেশে সবচেয়ে বেশি উত্তাল জায়গাটা ছিলো একমাত্র সায়েন্সল্যাব। এই সায়েন্সল্যাবে ১৬ই জুলাইয়ের মঙ্গলবার দুপুর দুইটায় শাহাদাত বরণ শহীদ শাহজাহান।
এই সায়েন্সল্যাবেই সর্বপ্রথম জুলাই বিপ্লবীরা ছাত্রলীগের সন্ত্রাসী সবুজ আলীকে সেদিনই ১৬ই জুলাই বিকেলের দিকে জয় বাংলা করে হাসপাতালে পাঠিয়ে দেন। যদিও এটা নিয়ে বিতর্ক আছে। তবে প্রত্যক্ষদর্শীরা এমনটাই স্বাক্ষী দিয়েছেন।
জুলাই বিপ্লবের শহীদ শাহজাহান ছিলেন ভোলার ইমান আলী এবং আয়েশা বেগম দম্পতির সন্তান।
শহীদ হওয়ার মাত্র একবছর আগে শাহজাহান বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন স্ত্রী ফাতেহার সঙ্গে। বিয়ের পর তাঁরা কামরাঙ্গিচরে একটা বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
শহীদ শাহজাহান ১৬ই জুলাই স্টুডেন্টদের সাথে সায়েন্সল্যাবে আন্দো/লনে যোগদান করেন। দুপুর ২টায় সিটি কলেজের সামনে শাহজাহানকে পুলিশ সরাসরি গু/লি করে। স্টুডেন্টরা গু/লিবিদ্ধ শাহজাহানকে ঢাকা মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পর শাহাদাত বরণ করেন শাহজাহান।
শহীদ শাহজাহানের শাহাদাতের সময় স্ত্রী ফাতেহা চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে শহীদ শাহজাহানের পুত্র সন্তান আসে পৃথিবীতে। শহীদ শাহজাহানের স্বপ্ন ছিলো পুত্র সন্তানের নাম ওমর ফারুক রাখবেন। বড় হলে আলেম হিসেবে গড়ে তোলার জন্য মাদরাসায় ভর্তি করিয়ে দিবেন।
কিন্তু শহীদ শাহজাহন কখনোই আর পুত্রসন্তান ওমর ফারুককে কোলে নিতে পারেননি৷ একবারও আদর করার সুযোগ পাননি ওমর ফারুককে।
শহীদ শাহজাহানকে যে দেশটাকে স্বাধীন করার স্বপ্নে জুলাই বিপ্লবে ঢাকার শহীদদের খাতায় সর্বপ্রথম নামটাই লেখাতে হলো।
(সংগৃহীত)