BengalBooks

BengalBooks Book Publisher and Seller.

বেঙ্গলবুকস হতে প্রকাশিত রওশন জামিল এর লেখা সম্পুর্ণ নতুন অ্যাকশনধর্মী ওয়েস্টার্ন উপন্যাস "মরু বালক"😍🌼🌿 বইটি সংগ্রহ করতে ...
29/08/2026

বেঙ্গলবুকস হতে প্রকাশিত রওশন জামিল এর লেখা সম্পুর্ণ নতুন অ্যাকশনধর্মী ওয়েস্টার্ন উপন্যাস "মরু বালক"😍🌼🌿

বইটি সংগ্রহ করতে কল করুন এই 01958519883 নম্বরে অথবা পেইজের মেসেঞ্জারে যোগাযোগ করুন।

📚 প্রি-অর্ডার! 📚 প্রি-অর্ডার!! 📚 প্রি-অর্ডার!!!৬টি বইকোনটা রেখেকোনটা লই!!শুরু হলো বে ওয়েস্টার্ন ও বে থ্রিলার সিরিজের জমক...
28/08/2026

📚 প্রি-অর্ডার! 📚 প্রি-অর্ডার!! 📚 প্রি-অর্ডার!!!

৬টি বই
কোনটা রেখে
কোনটা লই!!

শুরু হলো বে ওয়েস্টার্ন ও বে থ্রিলার সিরিজের জমকালো প্রি-অর্ডার!!!

🌿 সতর্ক পাহারা : শওকত হোসেন (রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : এক সময় বন্দুক ভাড়া দিয়ে জীবন কাটিয়েছে জিম রিভার্স। স্বাভাবিক জীবনে ফিরতে ক্যাটল ড্রাইভের বিনিময়ে অর্জিত টাকায় এক পাল গরু কিনেছিলো ও। কিন্তু দুই সপ্তাহর মাথায় রেড রিভারের
তীরে টেক্সাস ফিভারে মারা পড়ে ওগুলো। স্বপ্নভঙ্গ আর
আর্থিক কষ্টের এই সময় সাহায্য চেয়ে পাঠানো পুরোনো বন্ধুর চিঠি পেয়ে সান ডাস্টে পৌঁছালো হলো ও। বিরাট দাঁও নাকি অপেক্ষা করছে এখানে! এ অবস্থায় অস্ত্রে নৈপুণ্য আর মেধা খাটিয়ে ঘুরপথে কিছু টাকা পেতে চাইলে দোষ দেওয়া যাবে ওকে?

🌿 সন্ধান : রওশন জামিল (রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : ভাগ্যের সঙ্গে অসম জুয়া খেলায় নেমেছে নিকোলাস ড্রেইট। ওকে তাড়াতে চাইছে ওর চারপাশের র‍্যাঞ্চাররা—ড্রেইট বুঝতে পারছে, এখন ওর এমন একজনকে দরকার পিস্তলে যার হাত চালু। তাই নবাগত এক লোক যখন সাহায্য করতে চাইল ওকে, ড্রেইট লুফে নিল প্রস্তাবটা। নবাগত শুধু জানাল—ওর নাম হুয়ান কর্টেয।

🌿 ছায়াশত্রু : রওশন জামিল (রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : স্যান্তা ফে-গামী ট্রেন থেকে লুট হয়ে গেছে সিকি মিলিয়ন ডলার। নিখুঁত কাজ, পেছনে কোনো সূত্র রেখে যায়নি দুষ্কৃতকারীরা। সবাই যখন হতাশ, রহস্যের কিনারায় তলব পড়ল এক মেক্সিক্যান-আমেরিকান যুবকের। নাম তার—হুয়ান কর্টেয সাবাডিয়া।

🌿 অশান্ত লোকালয় : শওকত হোসেন (বুকপকেট সাইজ)

⛺️ সারসংক্ষেপ : লোকালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মাইক কারনিক। ইচ্ছায় বা অনিচ্ছায় ওর সাথে হাত মিলিয়েছে আরও কয়েকজন র‌্যাঞ্চার। কারনিকের নজর পড়েছে সাবেক গানফাইটার জেফ ডিভারের রেঞ্জের ওপর, যেকোনো মূল্যে একে কব্জা করবে। তুচ্ছ গরু চুরির উসিলায় নেস্টর পাইক কিগলির গলায় ফাঁসির দড়ি পরাতে ক্ষেপে উঠলো সে।
নেস্টরকে বাঁচাতে তাকে শহরের বাইরে নিয়ে যেতে চাইলো ডিভার। কারনিকের লেলিয়ে দেওয়া ঘাতক পিছু নিলো ওদের। হবু খুনির লাশ নিয়ে শহরে ফিরল ডিভার। কিন্তু কারনিক দমবার নয়। লারামির জেলে নেওয়ার পথে পাইককে খুন করে বসলো সে। আর নিষ্ক্রিয় থাকতে পারলো না জেফ ডিভার, অস্ত্র হাতে তুলে নিলো ও।

🌿 ক্ষোভ : মাসুদ আনোয়ার (বুকপকেট সাইজ)

⛺️ সারসংক্ষেপ : মাতাল বন্ধুকে জুয়ার টেবিল থেকে তুলে আনতে গিয়ে সংঘাতে জড়াল এড চ্যানিং। জুয়াড়ির গুলিতে নিহত হলো তার বন্ধু। খুনি কস্টেলোকে ধাওয়া করতে গিয়ে হাজির হলো এমন এক এলাকায়, যেখানে স্যান্টি ডাইকারই একচ্ছত্র অধিপতি। ডাইকার খুনি কস্টেলোর আপন মামা। চ্যানিং বিচার তো পেলই না, উল্টো ডাইকারের নির্দেশে নির্মমভাবে চাবুকপেটা হলো।
ডাইকার ভেবেছিল চাবুকপেটা হয়ে কুকুরের মতো লেজ নামিয়ে ভাগবে চ্যানিং। ভুল ভেবেছিল। ভুল ভাবার খেসারতও দিতে হলো ওকে। উপত্যকা জুড়ে তাণ্ডব চালাল আহত চ্যানিং। ডাকসাইটে খুনি ল্যান্ডার্সকে ভাড়া করেও শেষ রক্ষা হলো না ডাইকারের। মামা-ভাগ্নে দুজনকেই জীবন দিয়ে ঋণ শুধতে হলো তার।

🌿 হট আইস : মাসুদ আনোয়ার (থ্রিলার, রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : রুচিশীল, অভিজাত ও সুন্দরী উইনি ম্যাকঅ্যালিস্টার কোটিপতি বাবার একমাত্র মেয়ে। চোর ডগলাস লর্ডের সঙ্গে নিজের অজান্তে জড়িয়ে পড়ে রহস্যময় এবং বিপজ্জনক এক অভিযানে। প্রথম থেকেই ঝুঁকি, পরস্পরের প্রতি বিশ্বাসহীনতা আর আতঙ্কের মধ্য দিয়ে এগিয়ে চলে তারা আফ্রিকার দিকে। পেছনে ধাওয়া করে আসছে লোভী ও নিষ্ঠুর ঘাতকদল। গুপ্তধনের গোপন নকশাটি ছিনিয়ে নেবে ডগলাসের কাছ থেকে। চরম বিপদে উইনি ও ডগলাস। দুজনের মধ্যেকার অদ্ভুত এক সম্পর্কের মধ্যেও ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা। নোরা রবার্টসের ‘হট আইস’ প্রেম, অ্যাডভেঞ্চার আর সাহসের এক অসাধারণ গল্প।

৬টি বই একসাথে পাওয়া যাবে ৩৫% ছাড়ে। তিনটি বা তার বেশি নিলে ২৮% ছাড়।

📣 কুরিয়ারের জন্য আলাদা চার্জ প্রযোজ্য।

🟢 পেমেন্ট করুন : বিকাশ মার্চেন্ট নাম্বারে-01958 519 899

✅ প্রয়োজনে যোগাযোগ করুন : 01958 519 882, 01958 519 883

অথবা কমেন্ট করুন বা পেজে নক দিন।

প্রি-অর্ডারের শেষ তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

28/08/2026

বেঙ্গলবুকস হতে সদ্য প্রকাশিত সচিত্র কিশোর ক্লাসিক সিরিজের নতুন বই “ব্ল্যাক বিউটি”।

27/08/2026

বেঙ্গলবুকস হতে প্রকাশিত রওশন জামিল এর লেখা সম্পুর্ণ নতুন অ্যাকশনধর্মী ওয়েস্টার্ন উপন্যাস "মরু বালক"😍🌼🌿

রকি পর্বতমালার পথে এক দুঃসাহসিক অভিযানের কাহিনী দি অরিগন ট্রেইল। বিপদজনক নদী ও প্রান্তর পাড়ি দিয়ে এগিয়ে যায় পার্কম্যা...
27/08/2026

রকি পর্বতমালার পথে এক দুঃসাহসিক অভিযানের কাহিনী দি অরিগন ট্রেইল। বিপদজনক নদী ও প্রান্তর পাড়ি দিয়ে এগিয়ে যায় পার্কম্যান আর তার বন্ধু। কখনো অভিবাসী পথিকদের সঙ্গে,কখনো দুঃসাহসী ইন্ডিয়ানদের গ্রামে কাটে তাদের দিন। তীব্র ঝড়-বৃষ্টি, মহিষ শিকারের উত্তেজনা, নেকড়ের ডাক, বিষধর সাপ আর অগণিত অজানা প্রাণের সাথে লড়াই- সব মিলিয়ে এক ভীতি ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।

বইটি সংগ্রহ করতে কল করুন এই 01958519883 নম্বরে অথবা পেইজের মেসেঞ্জারে যোগাযোগ করুন।

25/08/2026

দি অরিগন ট্রেইল- ফ্রান্সিস পার্কম্যান এর লেখা একটি আকর্ষণীয় বই, যা বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য রূপান্তর করেছেন ফাহাদ আল আবদুল্লাহ। 📚

📚 প্রি-অর্ডার! 📚 প্রি-অর্ডার!! 📚 প্রি-অর্ডার!!!৬টি বইকোনটা রেখেকোনটা লই!!শুরু হলো বে ওয়েস্টার্ন ও বে থ্রিলার সিরিজের জমক...
25/08/2026

📚 প্রি-অর্ডার! 📚 প্রি-অর্ডার!! 📚 প্রি-অর্ডার!!!

৬টি বই
কোনটা রেখে
কোনটা লই!!

শুরু হলো বে ওয়েস্টার্ন ও বে থ্রিলার সিরিজের জমকালো প্রি-অর্ডার!!!

🌿 সতর্ক পাহারা : শওকত হোসেন (রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : গরুর পাল আনা-নেওয়ার পেছনে দীর্ঘ সময় কাটিয়ে অবশেষে নিজের একপাল গরুর গর্বিত মালিক হয়েছিল জিম রিভার্স। ওর সারা জীবনের সঞ্চয়ের টাকায় কেনা গরু। কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই রেড রিভারের তীরে টেক্সাস ফিভারের আক্রমণে মারা পড়লো ওগুলো।
ভাগ্যের এমনি নির্মম পরিহাসের পর যদি অস্ত্রে নৈপুণ্য আর তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে অসাধু পথে কিছু টাকা আয়ে প্রলুব্ধ হয় ও, দোষ দেওয়া যাবে ওকে?

🌿 সন্ধান : রওশন জামিল (রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : ভাগ্যের সঙ্গে অসম জুয়া খেলায় নেমেছে নিকোলাস ড্রেইট। ওকে তাড়াতে চাইছে ওর চারপাশের র‍্যাঞ্চাররা—ড্রেইট বুঝতে পারছে, এখন ওর এমন একজনকে দরকার পিস্তলে যার হাত চালু। তাই নবাগত এক লোক যখন সাহায্য করতে চাইল ওকে, ড্রেইট লুফে নিল প্রস্তাবটা। নবাগত শুধু জানাল—ওর নাম হুয়ান কর্টেয।

🌿 ছায়াশত্রু : রওশন জামিল (রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : স্যান্তা ফে-গামী ট্রেন থেকে লুট হয়ে গেছে সিকি মিলিয়ন ডলার। নিখুঁত কাজ, পেছনে কোনো সূত্র রেখে যায়নি দুষ্কৃতকারীরা। সবাই যখন হতাশ, রহস্যের কিনারায় তলব পড়ল এক মেক্সিক্যান-আমেরিকান যুবকের। নাম তার—হুয়ান কর্টেয সাবাডিয়া।

🌿 অশান্ত লোকালয় : শওকত হোসেন (বুকপকেট সাইজ)

⛺️ সারসংক্ষেপ : লোকালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মাইক কারনিক। ইচ্ছায় বা অনিচ্ছায় ওর সাথে হাত মিলিয়েছে আরও কয়েকজন র‌্যাঞ্চার। কারনিকের নজর পড়েছে সাবেক গানফাইটার জেফ ডিভারের রেঞ্জের ওপর, যেকোনো মূল্যে একে কব্জা করবে। তুচ্ছ গরু চুরির উসিলায় নেস্টর পাইক কিগলির গলায় ফাঁসির দড়ি পরাতে ক্ষেপে উঠলো সে।
নেস্টরকে বাঁচাতে তাকে শহরের বাইরে নিয়ে যেতে চাইলো ডিভার। কারনিকের লেলিয়ে দেওয়া ঘাতক পিছু নিলো ওদের। হবু খুনির লাশ নিয়ে শহরে ফিরল ডিভার। কিন্তু কারনিক দমবার নয়। লারামির জেলে নেওয়ার পথে পাইককে খুন করে বসলো সে। আর নিষ্ক্রিয় থাকতে পারলো না জেফ ডিভার, অস্ত্র হাতে তুলে নিলো ও।

🌿 ক্ষোভ : মাসুদ আনোয়ার (বুকপকেট সাইজ)

⛺️ সারসংক্ষেপ : মাতাল বন্ধুকে জুয়ার টেবিল থেকে তুলে আনতে গিয়ে সংঘাতে জড়াল এড চ্যানিং। জুয়াড়ির গুলিতে নিহত হলো তার বন্ধু। খুনি কস্টেলোকে ধাওয়া করতে গিয়ে হাজির হলো এমন এক এলাকায়, যেখানে স্যান্টি ডাইকারই একচ্ছত্র অধিপতি। ডাইকার খুনি কস্টেলোর আপন মামা। চ্যানিং বিচার তো পেলই না, উল্টো ডাইকারের নির্দেশে নির্মমভাবে চাবুকপেটা হলো।
ডাইকার ভেবেছিল চাবুকপেটা হয়ে কুকুরের মতো লেজ নামিয়ে ভাগবে চ্যানিং। ভুল ভেবেছিল। ভুল ভাবার খেসারতও দিতে হলো ওকে। উপত্যকা জুড়ে তাণ্ডব চালাল আহত চ্যানিং। ডাকসাইটে খুনি ল্যান্ডার্সকে ভাড়া করেও শেষ রক্ষা হলো না ডাইকারের। মামা-ভাগ্নে দুজনকেই জীবন দিয়ে ঋণ শুধতে হলো তার।

🌿 হট আইস : মাসুদ আনোয়ার (থ্রিলার, রেগুলার সাইজ)

⛺️ সারসংক্ষেপ : রুচিশীল, অভিজাত ও সুন্দরী উইনি ম্যাকঅ্যালিস্টার কোটিপতি বাবার একমাত্র মেয়ে। চোর ডগলাস লর্ডের সঙ্গে নিজের অজান্তে জড়িয়ে পড়ে রহস্যময় এবং বিপজ্জনক এক অভিযানে। প্রথম থেকেই ঝুঁকি, পরস্পরের প্রতি বিশ্বাসহীনতা আর আতঙ্কের মধ্য দিয়ে এগিয়ে চলে তারা আফ্রিকার দিকে। পেছনে ধাওয়া করে আসছে লোভী ও নিষ্ঠুর ঘাতকদল। গুপ্তধনের গোপন নকশাটি ছিনিয়ে নেবে ডগলাসের কাছ থেকে। চরম বিপদে উইনি ও ডগলাস। দুজনের মধ্যেকার অদ্ভুত এক সম্পর্কের মধ্যেও ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা। নোরা রবার্টসের ‘হট আইস’ প্রেম, অ্যাডভেঞ্চার আর সাহসের এক অসাধারণ গল্প।

৬টি বই একসাথে পাওয়া যাবে ৩৫% ছাড়ে। তিনটি বা তার বেশি নিলে ২৮% ছাড়।

📣 কুরিয়ারের জন্য আলাদা চার্জ প্রযোজ্য।

🟢 পেমেন্ট করুন : বিকাশ মার্চেন্ট নাম্বারে-01958 519 899

✅ প্রয়োজনে যোগাযোগ করুন : 01958 519 882, 01958 519 883

অথবা কমেন্ট করুন বা পেজে নক দিন।

প্রি-অর্ডারের শেষ তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

শুরু হলো বেঙ্গলবুকস-এর প্রকাশনা সিরিজ বে-ওয়েস্টার্ন ও বে-থ্রিলার হতে প্রকাশিতব্য দুর্দান্ত কিছু ওয়েস্টার্ন ও থ্রিলার বইয়...
24/08/2026

শুরু হলো বেঙ্গলবুকস-এর প্রকাশনা সিরিজ বে-ওয়েস্টার্ন ও বে-থ্রিলার হতে প্রকাশিতব্য দুর্দান্ত কিছু ওয়েস্টার্ন ও থ্রিলার বইয়ের আকর্ষণীয় প্রি-অর্ডার। বিস্তারিত আসছে...

অফার চলবে এ মুহূর্ত হতে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। চোখ রাখুন বেঙ্গলবুকসের পেইজে...

24/08/2026

বেঙ্গলবুকস হতে প্রকাশিত শতকত হোসেন এর লেখা বুকপকেট সিরিজের বই "গৃহশত্রু"। যা "Trouble country"- এর ছায়া অবলম্বনে রচিত একটি ওয়েস্টার্ন উপন্যাস।

বাংলা কমিকস জগতে বিজ্ঞানভিত্তিক অ্যাডভেঞ্চারধর্মী গল্প তুলনামূলকভাবে কম দেখা যায়। সেই দিক থেকে অগ্নির অভিযান একটি উল্লে...
24/08/2026

বাংলা কমিকস জগতে বিজ্ঞানভিত্তিক অ্যাডভেঞ্চারধর্মী গল্প তুলনামূলকভাবে কম দেখা যায়। সেই দিক থেকে অগ্নির অভিযান একটি উল্লেখযোগ্য সংযোজন। লেখক ও চিত্রকর শাহরিয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও কর্পোরেট ষড়যন্ত্রের উপাদান একত্রিত করে একটি অ্যাডভেঞ্চারাস কাহিনি রচনা করেছেন।

কিন্ডারবুকস প্রকাশিত এই বিজ্ঞানভিত্তিক কমিকসের কেন্দ্রে রয়েছে অগ্নি রহমান নামের এক তরুণ। সে একটি গুপ্তচর সংগঠনের হয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। দক্ষ হ্যাকার ও চৌকস চোর—দুই পরিচয়ই তার সঙ্গে জড়িত। তবে অগ্নির চুরি অন্যরকম; সে কেবল সেই জিনিসই চুরি করে যা শেষ পর্যন্ত গরিব মানুষের উপকারে আসে। সে ছাত্রদের সাহায্য করে। সেই অর্থে তাকে আধুনিক রবিনহুডও বলা যায়।

এ গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র টায়রা। তার বাবা বিজ্ঞানী সাঈদ রাজা এক অসাধারণ আবিষ্কার করেন—‘মেডুসা’ নামের একটি রোবট এবং তার শক্তির উৎস হিসেবে একটি বিশেষ ব্যাটারি। কিন্তু তুর্য নামের এক ব্যক্তি সাঈদ রাজা ও তার স্ত্রীকে হত্যা করে তাদের গবেষণা নিজের দখলে নেওয়ার চেষ্টা করে। ব্যাটারিটি সে দখল করতে পারলেও জানে না যে এটি আসলে সেই শক্তিশালী রোবটটির প্রাণশক্তি।

এদিকে ‘মায়ের দোয়া’ নামক এক এজেন্সির হয়ে কাজ করতে গিয়ে অগ্নি তুর্যের কাছ থেকে ওই ব্যাটারি চুরি করার দায়িত্ব পায় এবং সফলও হয়। কিন্তু গল্পে নতুন মোড় আসে যখন টায়রা আবার অগ্নির কাছ থেকেই ব্যাটারিটি নিয়ে যায়। এখান থেকেই মূলত অগ্নি ও টায়রার পরিচয় এবং গল্পের নতুন মোড় শুরু হয়।

এরপর কাহিনি এগিয়ে চলে নানা ষড়যন্ত্র, সংঘর্ষ এবং অগ্নি ও টায়রার ওপর ধারাবাহিক আক্রমণের মধ্য দিয়ে। ব্যাটারিটি একের পর এক হাতবদল হলেও এর প্রকৃত উদ্দেশ্য কেবল টায়রাই জানে। শেষ পর্যন্ত সে রোবট ‘মেডুসা’কে সচল করতে সক্ষম হয়। কিন্তু বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে রোবটটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সংকট সামাল দিতে টায়রা শেষ পর্যন্ত অগ্নির সাহায্য চায়, কারণ সে একজন দক্ষ হ্যাকার।

পুরো কমিকসটিই অ্যাকশনে ভরপুর। সার্ভার হ্যাকিং, গোপন প্রযুক্তি, রহস্যময় গবেষণা এবং রোবট—এসব উপাদান গল্পটিকে রোমাঞ্চকর এক আবহ দিয়েছে। পাশাপাশি হালকা হাস্যরসের উপস্থিতিও কাহিনিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সে হিসেবে এ গল্পের বটু চরিত্রটি গুরুত্বপূর্ণ — সে যেন এক কমিক রিলিফ হিসেবে কাজ করেছে। চরিত্র বিন্যাসেও লেখক বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। বিজ্ঞানী, কর্পোরেট ব্যক্তিত্ব, হ্যাকার এবং সাধারণ মানুষের উপস্থিতি গল্পটিকে বহুমাত্রিক করে তোলে। বিশেষ করে কর্পোরেট লোভ ও মানবিক নৈতিকতার দ্বন্দ্ব এখানে গুরুত্বপূর্ণ একটি থিম হিসেবে উঠে এসেছে।

বইটির আরেকটি বড় শক্তি হল এর চিত্রায়ন। দৃশ্য বিন্যাস, চরিত্রের অভিব্যক্তি এবং অ্যাকশন সিকোয়েন্স গল্পের উত্তেজনা বাড়িয়ে তোলে। ফলে পাঠক কেবল গল্প পড়ে না, বরং ছবির মধ্য দিয়েই ঘটনাগুলো যেন চোখের সামনে দেখতে পায়। তবে কোথাও কোথাও সংলাপের গতি এতটাই দ্রুত যে ঘটনাপ্রবাহ কিছুটা আকস্মিক মনে হতে পারে। এমন হয়েছে যে পড়তে গিয়ে আমি বেশ কয়েকবার আগের পাতা উল্টিয়েছি কারণ কিছু কিছু জিনিস আমি গুলিয়ে ফেলছিলাম। যদিও এটা একটা কমিকস তাও মনে হচ্ছে, চরিত্রগুলোর পটভূমি বা আবেগের দিক আর কিছুটা বিস্তৃতভাবে তুলে ধরা হলে গল্পের গভীরতা বাড়তে পারত।

তবে, সব মিলিয়ে অগ্নির অভিযান প্রযুক্তি, রহস্য ও অ্যাডভেঞ্চারের সমন্বয়ে নির্মিত একটি আকর্ষণীয় বিজ্ঞানভিত্তিক কমিকস। বাংলা কমিকসপ্রেমী যারা বিজ্ঞান বিষয়ক লেখা পছন্দ করেন—এমন পাঠকদের জন্য এটি নিঃসন্দেহে উপভোগ্য একটি পাঠ।

— নীলিমা রশীদ তৌহিদা
— ঢাকা

Address

Nova Tower, 2/1 Naya Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BengalBooks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BengalBooks:

Shortcuts

Share

Category