ZPD News

ZPD News ZPD News-সত্যের সন্ধানে আগামীর পথে


জেড পি ডি নিউজ অনলাইন ঢাকা বাংলাদেশ
প্রধান কার্যালয় ১০/১ নয়া পল্টন মসজিদ গলী রোড ঢাকা ১০০০

02/09/2026

সরাসরি সম্প্রচার ——

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি সহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহি...
27/08/2026

মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহিদ সুলতানাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান অভিযোগ সংশ্লিষ্ট পরশ, তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরশের ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

25/08/2026
বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ এর বোর্ড সভা আজ বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্প...
24/08/2026

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিঃ এর বোর্ড সভা আজ বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক।

২৪ আগষ্ট, ২০২৬
ঢাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরো চারজন যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিসভার...
21/08/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরো চারজন যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।

শুক্রবার মন্ত্রিপরিষদ সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদল হতে পারে।

এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব আয়োজন শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করছে।’
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এই শপথ অনুষ্ঠানে বারোশ অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণ কার্ডে বলা হয়েছে, সন্ধ্যায় সাড়ে ৭টায় মহামান্য রাষ্ট্রপতি দরবার হলে আগমণ করবেন। জাতীয় সঙ্গীত ও কোরআন তিলাওয়াতের পর মাননীয় স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫ পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। এই নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমদ।

রাষ্ট্রপতির এই ভোটে ৩৪৯ জন সংসদ সদস্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই নির্বাচনের মধ্য ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন বিএনপির দুর্দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে বিকালে সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় সেবারই ভোট নেওয়া হয়েছিল। এর ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থ...
18/08/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ।

১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় মৃ'ত্যু হয়েছে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। স...
17/08/2026

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় মৃ'ত্যু হয়েছে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। সোমবার ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ ম'র্মান্তিক অথচ পবিত্র মৃ'ত্যু ঘটে। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে তাঁকে মৃ'ত অবস্থায় পান।

মরহুম আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র পুত্র। গত দেড় বছর ধরে তিনি এই মসজিদে অত্যন্ত নিষ্ঠার সাথে ইমামতি করছিলেন। তাঁর শান্ত স্বভাব ও নম্র আচরণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের জনক এই হাফেজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে প্রাণঢালা অভিনন্দনবাংলাদেশ জাতীয়তাবাদ...
15/08/2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে প্রাণঢালা অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজপথের আপসহীন কাণ্ডারি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম 'জাতীয় স্থায়ী কমিটি'-র সদস্য মনোনীত হয়েছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও অবদানের অনন্য স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব পাওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সারওয়ার হোসেন রুবেল।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মো. সারওয়ার হোসেন রুবেল উল্লেখ করেন, "স্বপ্ন যখন সত্য হয়, আনন্দ তখন সীমা ছাড়িয়ে যায়। আমার রাজনৈতিক চর্চার আঁতুড়ঘর পিতৃতুল্য রাজনৈতিক অভিভাবক এবং শ্রদ্ধা ও সম্মানের সর্বোচ্চ স্থান—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজপথের আপসহীন কাণ্ডারি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ-কে জানাই প্রাণঢালা অভিনন্দন।"

তিনি আরও বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তাঁর এই অন্তর্ভুক্তি তাঁর ত্যাগ ও সংগ্রামের এক দারুণ স্বীকৃতি। তাঁর আদর্শ ও নির্দেশনায় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াই আগামী দিনে আরও বেশি বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নেতাকর্মীদের মাঝে তাঁর অনুপ্রেরণার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে বলা হয়, "আপনি আছেন বলেই আমরা সাহসের সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করার অনুপ্রেরণা পাই।" পরিশেষে, মহান আল্লাহর দরবারে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়, যাতে তিনি সুস্থ শরীরে জনগণের সেবা করে যেতে পারেন।

তারিখ ঃ ১৫ আগস্ট ২০২৬প্রেস বিজ্ঞপ্তিবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের ...
15/08/2026

তারিখ ঃ ১৫ আগস্ট ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নেতৃবৃন্দকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

১। এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ
২। জনাব মোঃ আমান উল্লাহ আমান
৩। জনাব ফরহাদ হালিম
৪। জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাঁদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

বার্তা প্রেরক

(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদ...
14/08/2026

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন।

এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এদিন সকাল ১১ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তির শেষে বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Address

Zia Generation Dal Online News Media
Dhaka
7400

Alerts

Be the first to know and let us send you an email when ZPD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share