MAA AMAR

MAA AMAR Remembering All Mothers . Who is Ever(Live) or Who is Over(Late)

15/10/2024

মা_(০৩)__

একটা কথা বল মাগো
একটা কথা বল
কোথায় তোকে নিয়ে গেলে?
সুখ পাবি মা তুই চল।।

জীবনের এই সন্ধিক্ষণে
খুজিস তুই কাহারে।
যে তোকে একলা করে
চলে গেছে অন্ধকার কবরে।।

সবাইকে যেতে হবে মা
চাটাইয়ের নিচেরে।
একটা কথা বল মাগো
একটা কথা বল।
কোথায় তোকে নিয়ে গেলে?
সুখ পাবি মা তুই চল।।

কি হয়েছে তোর মা?
বল না তুই আমারে
আমি আছি মা তোর জন্যে
সকালে বিকেলে।।

তারিখ__১৩/০৬/২০১২
___সুমন শামীম

12/10/2024

মা_(০২)____

মা আমার রোগ ব্যাধি নিয়ে
পড়ে আছে বাড়ির বিছানায়।
দেখে না তার যন্ত্রনা
কাছে থাকা সন্তানে্রা
চোখ যে তাদের প'র্দায় ডাকা
দিব্য চোখে দেখে না।।

দেখবে সে মায়ের মমতা ভরা মুখ।
যার আছে হৃদয় ভরা চোখ।
মায়ের শরীরের গন্ধে আছে যে কি সুখ?
ভুলিতে পারি না সেই মায়া ভরা মুখ।।

মা যখন থাকে পৃথিবীটা হাসে?
মা যখন থাকবে না তোরা কি
কেউ কাঁদবি না?
বুঝবি সবাই তখন।
যখন মা থাকবে না??

তারিখ____০৮-০৬-২০১২
____.সুমন শামীম

11/10/2024

মা (০১)_____
সুমন শামীম

মা আমার,আমার মা
আছেন আল্লাহর খান্দায়।
বহু রোগ ব্যাধি নিয়ে
সে পড়ে আছে বাড়ির বিছানায়।
বুঝে না তার বেদোনা
ঔরস জাত সন্তানেরা
দশ মাস দশ দিন পেটে ধরে
কষ্ট করে যাকে সে খালাস করে।।

ঘুরে তারা দুনিয়া ভরে
ঘুচে না তাদের পরাণটা।
সবই, আছে তাদের
শুধু নাই তার জন্য।
সুমন, বলে শু্নো সবাই
মধুর কথা বলে মায়ের
রোগ তারাই ।
টাকা পয়সায় নাহি কিছু
ভালোবাসায় আছে সব কিছু
চল, মোরা সব মার কাছে যাই
মার মুখে হাসি ফুটাই।।

তারিখ__২৬-০৫-২০১২,
______সুমন শামীম

22/07/2016

জন্মদিন-----------
সুমন শামীম
ছোট্ট খুকি আমার অহণা
বয়স পড়লো দশ এ
জনম দিন মোবারক।
মা আমার অহণা
ধরে নানা বাহানা
বলে বাবা--
একটা কথা বলি
কি বলেন মা?
মন কি ভালো না খারাপ?
কেন মা,না এমনিতেই
বলেন মা
ভালো হলে বলবো, খারাপ হলে না
ঠিক আছে বলেন মা
আমার নতুন বারবি সেট কোথায়
আসবে সেটা অনেক দূর দেশ থেকে
লাগবে সাত থেকে ত্রিশ দিন।
এই ব্যপারে এর মধ্যে আর কথা নয়
ঈদের ছুটি মানুষের আনন্দ
দোকান পাট সব বন্ধ
খুললে পাবেন দেশে আছে যেটা
মা আমার অহণা।
ঠিক আছে বাবা
দেশে যেটা আছে,সেটা আগে চাই
ওকে মা।
ছোট্ট খুকি মা আমার অহণা
বয়স পড়লো দশ এ
জন্মদিন মোবারক
দীর্ঘ জীবি যেন তুমি হও মা
দোয়া করি সৃষ্টি কর্তার কাছে
সবাই যেনো ভালো থাকে।
জন্মদিন মোবারক
মা আমার অহণা।।

17/06/2016

মা-----------
সুমন শামীম
না বুঝেই কি বলেছিলো
নাকি বুঝেই?
চোঁখ বুঝে না সুজে।
কি বলেছিলো কি যে?
রোগ ব্যাধি আল্লাহর দান
যারা ভোগে তারা বুঝে
কে থাকে তার নিকটজন।
আল্লাহ কি মারে দিয়েছিলো সুজে?
ওরা যে বলে দেখেছে নাকি
কোথায় কিসে।
মা গিয়েছে সেই কবে
ওরাও নাকি যাবে
মা যে আমায় কথা দিয়েছে
সেই সে কবে।।ক

15/06/2016

মিলেছে হাত হাতে হাত
খোদার মত উদাসী জগৎ
উদাসী মন।
কেন জানি মনে হয়
মার জগৎ প্রিয় জগৎ
মা যদি দেয় হাত
হাতে হাত মাথায় হাত
মার প্রিয় সন্তানের প্রিয় মুখ
হয় যদি মার মুখ
জগতে প্রয়োজন কি আর
কারো হাত বা মুখ??
--------------সুমন শামীম

13/06/2016

অধিকার-------
সুমন শামীম
নারীরা যেমন সহায় হারা
সারা দেশে ঠিক তেমনি
পুরুষেরা দিশেহারা ।
দেশে নারীদের মত পুরুষদের জন্য
আইনি প্রথা প্রয়োজন
কেন নয় তা সমান সমান
নারী পুরুষের অধিকার কি দাবী আজ?
দেশ প্রধান নারী হয়ে সর্বস্তরে ক্ষমতায়নে
নারীদের অগ্রাধিকার সর্বোচ্চ হারে
নারী পুরুষ উভয়েই সমান।
যা কিছু মহান ও সুন্দর
তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর।
সংসার সুখের হয় যেমন নারীর কারনে
তেমনি সংসারে অসুখ হয় নারীর বারনে
নারীর মাতৃ্তে কতৃত্তে আজ কৃতদাশ
বনেছে নর।
তাই পুরুষ নির্যাতন আইন প্রনয়ন করা আজ
সময়ের দাবী।
আত্মসন্মানের ভয়ে পুরুষেরা নিরবে সরে দাঁড়ায়
কষ্ট ভোগ করে না হয় জেল জুলুম সত্য কি মিথ্যা
বিচার আচার মহাকাশের নক্ষত্তের মত
আইনের ফাক ফোকরে বন্দি?
নয়তো বিচ্ছেদ বেদনায় অনিশ্চয়তায় পথ হারায়
অসহায় নাবালক শিশু কিশোরেরা
নির্মমতায় দুর্দশায় জীবন যায়
পিতা মাতার অযাচিত চাপিয়ে দেয়া বেদনায়
আনন্দ হারায় নিন্দায়।।

04/06/2016

নারীর অধিকার-----------
সুমন শামীম
সারা দেশে নিরবে দানবের শিকারে
নিগ্রহের যাতাকলে পিষ্ট
অসহায় আছে যত নারী ও শিশু
এ এক মহামারী
পুরুষের পুরুষত্বের মারামারি।
অসহায় আজ নারী
যৌতুক কি কুতকুত?
ভালবাসার দাবী কি মতের
মিল অমিল?
ক্ষমতার দাপট কি পুরুষত্বের অহংবোধ?
মরছে চাবুকে মা বোনের অসহায়ত্বে
হারায় মানবিকতা হারায় সন্মান
বাড়ছে বিভক্তি বিভাজন
আমাদের জনবহুল এই মাতৃকোল।
বিগত পাচ বছরের হিসেবে
বিবাহ বিচ্ছেদের হার স্বাধীনতার পর
সর্বোচ্চ পর্যায়ে।
দেশ প্রধান নারী হয়ে
কিছু আইনি প্রথা বিদেশীদের সাথে
বৈঠক স্বাক্ষর স্মারক লিপি ছাড়া
মাঠ পর্যায়ে হয়নি কোন উন্নতি।
যার যার তার তার
জোর যার মুলক তার
প্রভাব পড়ছে না তেমন কোন
আমাদের এই দেশে
নারী আজ অসহায়ত্বের বেশে ।
নারীর অধিকার ঘুরে ফিরে হারায়
হাহাকারের ডেরায়
অসহায়ত্বে সরকারের বেড়ায়
আইনের বেড়াজালে পুরুষের কড়ায়।।

14/05/2016

সাহারা____
সুমন শামীম
আঘাতের পর আঘাত
ঘাত প্রতিঘাত,
খরার পর খরা
পাতে নেই ধরা।
ধরার বেড়ী ধরে
গলায় মালা পরে
ধরা করবো সারা ।
হারিয়ে যাবে আঘাত ঘাত
প্রতিঘাত সবি হবে অধরা।
বোধ নির্বোধ আত্ত্বসন্মান বোধ,
আত্মার হাহাকার নিরব নির্বিকার।
জীবনের মায়া স্নেহের কায়া
মায়াবী মায়া খোয়াবের ছায়া্‌
চিৎকার করে মনের গহীনে
মমতাময়ী মায়ের সাহারা।।

12/05/2016

মনে পরে____
সুমন শামীম
মা তোমায় মনে পরে
মনের ঘরে মনের ঘোরে
যখন যেথায় থাকি পরে
সুখে কিবা দুঃখে
মা তোমায় মনে পরে।
একা একা থাকি যখন
শূণ্যতায় পূণ্যতায় কিবা
বিষন্নতায় ,
তোমার শূণ্যতা বাঝে।
পরে মনে বেশী তোমায়
থাকি যখন মা অসুস্থতায়।
তোমার মত স্নেহের ছায়া
কেবা পারে করতে এই ধরায়
কে বা আছে তোমার মত
এমন আপনজন
মা তোমায় মনে পরে
যখন যেথায় থাকি পরে
সুখে কিবা দুঃখে
মা তোমায় মনে পরে।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MAA AMAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category