Breaking News BD

Breaking News BD প্রতিদিনের ভাইরাল নিউজ পেতে ফলো করুন

শেখ হাসিনার বয়স ৭৮, এ মাসের ২৮ তারিখ ৭৯ বছর বয়সে পা রাখবেন। তিনি বুড়িয়ে গিয়েছেন, যেকোনো মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিতে ...
04/09/2026

শেখ হাসিনার বয়স ৭৮, এ মাসের ২৮ তারিখ ৭৯ বছর বয়সে পা রাখবেন। তিনি বুড়িয়ে গিয়েছেন, যেকোনো মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। আপনি শেখ হাসিনাকে খুনি বলতে পারেন, হাজারটা দোষ দিতে পারেন। কিন্তু প্রজন্ম যখন প্রশ্ন করবে শেখ হাসিনা তার শাসনামলে দেশের জন্য কি করেছে? তখন এই প্রশ্নের উত্তর আপনার আমার মুখ দিয়ে দিতে হবে না। চারদিকের অবকাঠামো উন্নয়ন ও দৃশ্যমান স্থাপনাগুলো সে প্রশ্নের উত্তর দিবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার অবদান স্মরণ করবে। আর আমরা যারা মুখের বুলি দিয়ে তর্ক বিতর্ক করে বেড়াচ্ছি এগুলো দীর্ঘস্থায়ী হবে না।
শেখ হাসিনা ক্ষমতায় নেই দুই বছরের অধিক সময় ধরে, নতুন সরকার এখনো একটি প্রজেক্টেও ফিল্ড পর্যায়ে শুরু করতে পারেনি। কিন্তু শেখ হাসিনার প্রজেক্ট এখনো একের পর এক দৃশ্যমান হচ্ছে। আজ সারাটাদিন সোশ্যাল নেটওয়ার্কের পাতায় পাতায় শেখ হাসিনার নাম। কেন জানেন? আজ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান লজ্জার উদ্বোধন করতে যাননি, গিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। যাইহোক দেশের মানুষ শেখ হাসিনার আরেক মেগা প্রজেক্ট দৃশ্যমান দেখতে পেলো। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে কেবল দেশের ক্রমাগত উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, আর না হয় এই দুই বছরে তিনি আমাদের অসংখ্য মেগা প্রজেক্ট উপহার দিতেন।

সাব্বাস বাংলাদেশ!!! বাংলাদেশ আর কারও দয়ায় চলে না।​প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে নয়া দিল্লিকে স্পষ্ট শর্ত দ...
17/08/2026

সাব্বাস বাংলাদেশ!!! বাংলাদেশ আর কারও দয়ায় চলে না।
​প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে নয়া দিল্লিকে স্পষ্ট শর্ত দিয়ে দিলো ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির খু**দের আগে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে।
​দিল্লিতে বসে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেবেন, আর আমরা মিষ্টি হেসে দ্বিপক্ষীয় আলোচনা করবোসেই দিন শেষ!​ননয়া দিল্লির প্রতি স্পষ্ট বার্তা,
​ভারতের মাটিতে বসে বাংলাদেশবিরোধী চক্রান্ত বন্ধ করতে হবে।​প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাসহ সকল পলাতকদের ফেরত পাঠাতে হবে।​পারস্পরিক শ্রদ্ধা ছাড়া কোনো কূটনৈতিক সফর সফল হতে পারে না।
​সম্মান দিলে সম্মান পাবেন। ঢাকা আর নতজানু নীতিতে বিশ্বাস করে না! 🖤

গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই আবার নিজ দ...
14/08/2026

গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই আবার নিজ দেশে ফিরেছেন! ঠিক একই কায়দায় ভারতে বসে শেখ হাসিনা হুংকার দিচ্ছেন যে, আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। দেশের চাটুকার ও বেহায়াদের আস্ফালনে যদি সত্যিই তিনি এমন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ফিরে আসেন, তবে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।

এদেশের সাধারণ মানুষ কোনোভাবেই আর অন্ধ বা মূর্খ নয় যে তারা প্রো-শেখ হাসিনা হয়ে যাবে, তবুও সরকার তাকে দেশে এনে শেল্টার দেওয়া ও বিচারের মুখোমুখি করার যে কথা বলছে, তা গভীরভাবে ভাবিয়ে তোলে। যদি সত্যিই তিনি দেশে ফেরেন, তবে যারা বুকের তাজা রক্ত দিয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছিল, সেই বিপ্লবীদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটবে?

মানুষ কীভাবে এমন জ'ঘন্য কাজ করে, রাতে দু’ধের মধ্যে ওষুধ মিশিয়ে নিজের বো…See more
13/08/2026

মানুষ কীভাবে এমন জ'ঘন্য কাজ করে, রাতে দু’ধের মধ্যে ওষুধ মিশিয়ে নিজের বো…See more

চিনতে না পারায় ইজারাদারের কর্মচারীকে পেটালেন ত্রিশালের ইউএনও, থামালেন এসিল্যান্ড ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বালুমহা...
12/08/2026

চিনতে না পারায় ইজারাদারের কর্মচারীকে পেটালেন ত্রিশালের ইউএনও, থামালেন এসিল্যান্ড
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ইজারাদারের এক কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকার কুলুরবাড়ি বালুমহালে এ ঘটনা ঘটে। ইউএনওর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনসার ও র‍্যাবের সদস্যরাও অংশ নেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়— ইউএনও আরাফাত সিদ্দিকী বালুমহালের অফিসকক্ষে প্রবেশ করে কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ইউএনও ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারেন। পরে র‍্যাবের এক সদস্য সারোয়ারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে একটি লাঠি নিয়ে কয়েক দফা আঘাত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন বলেও ফুটেজে দেখা যায়।

ইজারাদারপক্ষের অভিযোগ, ঘটনার পর ভুক্তভোগী সারোয়ার জাহানকে র‍্যাবের একটি গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামান মাসুদ বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পাঁচ থেকে ছয় মাস আগে বালুমহালটির ইজারা নেওয়া হয়েছে। কাগজপত্র দেখাতে কিছুটা সময় চাওয়া হয়েছিল। কিন্তু কোনো সুযোগ না দিয়েই আমার কর্মচারীকে মারধর করা হয়। পরে কাগজপত্র যাচাই করে ইজারার বৈধতা নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখান থেকে চলে যান।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, আমি ভিডিওটি দেখেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একজন বাবা যিনি **বিএনএস (BNS) পরিবারের** একজন শিক্ষার্থীর অভিভাবক। তিনি সরাসরি সরকার এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের চরম অব...
12/08/2026

একজন বাবা যিনি **বিএনএস (BNS) পরিবারের** একজন শিক্ষার্থীর অভিভাবক। তিনি সরাসরি সরকার এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও উদাসীনতাকে লক্ষ্য করে এই তীব্র মন্তব্য করেছেন।

তিনি বলেন,আমার মেয়েটা ঠিকমতো না খেয়ে, রাতের পর রাত জেগে যে এ প্লাস ছিনিয়ে আনল, তার সেই আবেগকে অবজ্ঞা করার স্পর্ধা আপনাদের হয় কী করে? আপনাদের এই নিলজ্জ অব্যবস্থাপনায় ৬০ দিনের ফল যখন ৮২ দিনেও সার্ভারে পাওয়া যায় না, তখন কর্তৃপক্ষের বেহায়া মুখচ্ছবি সমাজের সামনে নগ্ন হয়ে পড়ে।

অভিভাবক হিসেবে আমাদের ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষাকে আপনারা স্রেফ তামাশায় পরিণত করেছেন।

বিএনএস পরিবারের হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এই মুর্খতা আর চাটুকারী সিস্টেমের নাটক দ্রুত বন্ধ হওয়া উচিত। যখন ফলাফল দেখার উৎকণ্ঠায় ওয়েবসাইট অচল হয়ে থাকে, তখন নীতিনির্ধারকদের চরম ব্যর্থতা আর ধৃষ্টতাই বারবার প্রমাণিত হয়।

মেধার এই নির্মম অবমাননা রুখতে সরকারকে এখনই কঠোর ও সচেতন হতে হবে, নতুবা এই নীরব হাহাকার আপনাদের অযোগ্যতার ভিত কাঁপিয়ে দেবে।

স্কুলে যাওয়ার পথে মেয়েদের উ*ত্য*ক্ত করা এটা কোনোভাবেই দু...see more
12/08/2026

স্কুলে যাওয়ার পথে মেয়েদের উ*ত্য*ক্ত করা এটা কোনোভাবেই দু...see more

মেয়ে এসএসসিতে এ-প্লাস পাওয়ায় বাবার আনন্দিত হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্যামেরার সামনে আদরের নামে যে অস্বস্তিকর ও বে*হা*য়া ...
12/08/2026

মেয়ে এসএসসিতে এ-প্লাস পাওয়ায় বাবার আনন্দিত হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্যামেরার সামনে আদরের নামে যে অস্বস্তিকর ও বে*হা*য়া প্রদর্শন করা হয়েছে, তা কখনোই মেনে নেওয়ার মতো নয়। সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত ল**জ্জা*বোধ ও সামাজিক সত্তাকে সম্মান করতে না পারাটা চূড়ান্ত মূ**র্খতা।

আবেগের দোহাই দিয়ে সামাজিক শালীনতার সীমারেখা অতিক্রম করে এমন নি*র্ল*জ্জ আচরণ করাটা কিছুতেই সমর্থনযোগ্য হতে পারে না।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে যারা কমেন্টবক্সে বাবা-মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে চরম কু*রু*চিপূর্ণ মন্তব্য করছেন, তারাও মানসিকভাবে অ*সু*স্থ। অ*ন্ধ*ভাবে এই বে*হা*য়া-পনাকে সমর্থন করা যেমন নোং**রা চা**টু**কারিতা, তেমনি একটি পবিত্র সম্পর্ক নিয়ে এমন অ**শ্লীল মন্তব্য করাটাও জঘন্য অপ**রাধ।

ভালোবাসার প্রকাশ হোক শালীন ও সংযত, কারণ শালীনতার মাঝেই সবকিছুর প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে যা মানুষের মনে কখনো অস্বস্তি তৈরি করে না।

-Arisha Chowdhury

ড. ইউনূস বিদায় নিয়েছেন ৫ মাস আগে। বিদায় নেয়ার সময় তিনি দেশের রিজার্ভ রেখে গিয়েছিলেন ৩৩ বিলিয়ন ডলার। সাথে দেশবাসীর জন্যে ...
05/08/2026

ড. ইউনূস বিদায় নিয়েছেন ৫ মাস আগে। বিদায় নেয়ার সময় তিনি দেশের রিজার্ভ রেখে গিয়েছিলেন ৩৩ বিলিয়ন ডলার। সাথে দেশবাসীর জন্যে ছয় মাসের মজুদকৃত খাদ্যও রেখে গিয়েছিলেন।

অথচ ক্ষমতা গ্রহণের সময় দেশের রিজার্ভ ছিল মাত্র ১৯ বিলিয়ন ডলার। দেশটা নেতিয়ে পড়া দুর্বা ঘাসের মতো বিধ্বস্ত ছিল।

ইউনূস সরকার সেই বিধ্বস্ত দেশের রিজার্ভটাকে টেনে তুলতে চেয়েছিলেন। টানতে টানতে সেই রিজার্ভ নিয়ে এসেছিলেন ৩৩ বিলিয়নে।

তিনি রিজার্ভ বাড়িয়েছিলেন ১৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১,৬৮০,০০০,০০০,০০০ টাকা। সংখ্যাটা কত বিশাল তাই না?

এই বিশাল অঙ্কের রিজার্ভ তার সরকার মিলে বাড়িয়েছিল মাত্র দেড় বছরে। আই রিপিট মাত্র দেড় বছরে!

এই রিজার্ভ আরও বাড়াতে পারতেন। কিন্তু পারেননি কারণ হাসিনার রেখে যাওয়া ২১,০০,০০০,০০,০০,০০০
টাকার ঋণও দিতে হয়েছে ইউনূস সরকারকে।

এই সংখ্যাটাও পড়তে কষ্ট হচ্ছে তাই না? এত বিশাল অঙ্কের ঋণও ইউনূস সরকার পরিশোধ করেছেন মাত্র দেড় বছরেই।

হাসিনা আগে বাইরের দেশ থেকে ঋণ আনতো তারপর তার এমপি-মন্ত্রীরা সেই রিজার্ভ নিজেদের পকেটে ঢুকিয়ে বিদেশে আলিশান বাড়ি করতো, গাড়ি কিনতো।

সেই ঋণের বোঝা অসহায়ের মতো টানতে হয়েছে ইউনূস সরকারকে।

পাশাপাশি জনগণের ভালো করতে গিয়ে, দ্রব্যমূল্যের দাম কমাতে গিয়ে কোটি কোটি টাকা ভর্তুকিও দিতে হয়েছে।

ইউনূস সরকার চেয়েছিলেন দেশের সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া লোকগুলো একটু ভালোমন্দ খেতে পারুক। তাই রোজার মধ্যে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেই ব্যবস্থা করেছিলেন।

শুধু রোজাতেই না, গত দেড়টা বছর তীক্ষ্ণ নজর রেখেছিলেন কোন চাঁদাবাজ যাতে দাম বাড়াতে না পারে।তাছাড়া সবসময় কারেন্ট দেয়ার চেষ্টা করতো, গ্যাস দিতো, স্বস্তি দিতো।

ইউনূস সরকার জনগণকে ২ টা সুন্দর ঈদও উপহার দিয়েছিলেন। সেই দুই ঈদে মানুষ কম দামে ব্যাগভর্গি বাজার করেছিল, হাসিমুখে বাঁচতে শিখেছিল।

সবাই খুশিতে বলেছিল- স্যার, আরও ৫ টা বছর থাকেন।

বিএনপির লোকেরা এই কথাটাকেই ধরে নিয়েছিল ইউনূস সরকার নির্বাচন দিবে না। তারপর কথায় কথায় ইউনূসকে গালি দিতো, আন্দোলন করতো।

ইউনূস সরকারের মাত্র দেড় বছরেই ১২৩৭ টার মতো আন্দোলন হয়েছে ,ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দূর্ঘটনা হয়েছে, আরও কতশত অযাচিত ঘটনা ঘটেছে।

তারমধ্যে সেনাপ্রধান কমান্ড চেইন মানেনি ,পুলিশরা নিরাপত্তা দিতে পারেনি, বিএনপি কথা শুনেনি, হাসিনার রয়ে যাওয়া আমলারাও কাজ করেনি।

এতসব বাঁধা বিপত্তি পেরিয়েও ড. ইউনূস দেশটাকে গুছিয়ে দিয়ে যেতে চেয়েছিলেন। বিডিআর হ*ত্যাকান্ডের মামলাটাও নতুন করে তদন্ত করা শুরু করেছিলেন।

তারপর শিরদাঁড়া উঁচু করে ভারতের কাছ থেকে তুলা আনা বাদ দিয়েছিলেন, আমেরিকার শূল্ক কমিয়েছিলেন, জাপানে ১১০০ পণ্যের শূল্ক ছাড়াই রপ্তানি করার পথটা তৈরি করে দিয়ে গেছেন।

আর সবশেষে নির্বাচনটা দিয়েছিলেন।

অথচ আজকে নির্বাচনের পর ইউনূসের গুছানো জিনিসগুলোও বিএনপি সরকার নষ্ট করে ফেলেছে। ব্যাংকের গভর্নর পরিবর্তন করে দেশের রিজার্ভ ধ্বংস করে ফেলতেছে।

মানুষের বাসায় গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। জিনিসপত্রের দামও আকাশচুম্বী।

এসবের প্রতিবাদ করার সুযোগও নাই। প্রতিবাদ করলেই বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পোস্ট করে হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে।

সন্ত্রাসীরা আগে অপরাধ করতো গোপনে। অথচ এখন ওপেনেই খু*নখারাপি চলে, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে। বিদ্যুৎ বিলের নাম করে গরিব জনগণের পকেট কাটা চলে।

আগে বলা হতো নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু কিচ্ছু ঠিক হয় নাই। জনগণ উল্টো অতিষ্ঠ হয়ে যাচ্ছে।

অথচ জনগণরা নির্বাচিত সরকারের কাছে কোন টাকাপয়সা চায় নাই, বাড়ি গাড়ি চায় নাই। খেয়ে পড়ে একটু বাঁচতে চেয়েছিল শুধু।

ইউনূস সরকার চেয়েছিল দেশের সেনাবাহিনী, রাজনৈতিক দল, সচিব, জনগণরা মিলে দেশটাকে সংস্কার করবে আর ড. ইউনূস জনপ্রিয়তা দিয়ে বাইরের দেশ থেকে বিনিয়োগ আনবেন, বাইরের দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবেন।

কিন্তু বাইরের দেশের সফরে গেলেই দেখা যেত দেশে কোন্দল লেগে গেছে, আন্দোলন হচ্ছে, চাঁদাবাজি করছে, লোকজন খু*ন হচ্ছে। বাহিনীরাও নেতাদের প্রভাবে হার্ড লাইনে যেতে পারেনি।

এতসব অস্থিতিশীলর ভীড়ে ইউনূস সরকার তার মনমতো কাজ করার সুযোগ পান নাই, নিজের দক্ষতাগুলোও দেখাতে পারেন নাই।

তিনি চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশের মতো হয়ে যাওয়া বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করতে। কিন্তু দিনশেষে একরাশ কষ্ট আর আফসোস নিয়েই ফিরে গেছেন পুরনো ঠিকানায়।

তার বিরুদ্ধে হয়তো হাজারটা অভিযোগ আছে, সমালোচনা আছে কিন্তু তার চলে যাওয়াতে আমাদের আক্ষেপ করারও আছে।

নিজেদের মা*রামারি আর অসভ্যতামির কারণে একটা লোককে ঠিকঠাক কাজে লাগাতে পারিনি আমরা।

এখন তাকে তেমন কিছু মনে হচ্ছে না, হয়তো হবেও না।
কিন্তু কোন একদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর গ্যাস-বিদ্যুতের বাড়তি দামের কারণে আমরা যখন তিলে তিলে কষ্ট পেয়ে মরব তখন মনে পড়বে আমাদের একজন ড. ইউনূস ছিলেন

- Ibrahim Khalil Shawon

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলো আজ।। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। জুলাই জাদুঘরে প্রবে...
05/08/2026

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলো আজ।। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। জুলাই জাদুঘরে প্রবেশ করে জুলাইয়ের সকল স্মৃতি, যারা প্রা** ণ দিয়েছিলো, ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, প্রামাণ্য দলিল ও সংরক্ষিত নিদর্শন খুবই মনোযোগ দিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।।

লাল টেলিফোন কানে নিয়ে শেখ হাসিনার রেকর্ড করা ফোন আলাপ ও শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান।।

দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেলো।। কতো মানুষের প্রা** ণ গেলো।। তারা যে উদ্দেশ্য নিজেদের
প্রা** ণ উৎসর্গ করেছিলো, যেমন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলো, তেমন বাংলাদেশ গড়ে উঠুক এই কামনা করি।। 😔😔
#গণঅভ্যুত্থান #জুলাই #জুলাইজাদুঘর

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Breaking News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share