MD Najap Hossain

MD Najap Hossain Digital Marketer

08/10/2024

বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ফ্রিল্যান্সিং পেশা

ফ্রিল্যান্সিং প্রেসার অন্যতম একটি পার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং যা এখন তুমুল জনপ্রিয়

ডিজিটাল মার্কেটিং এর উপর দক্ষ হয়ে দেশে কমছে বেকারত্বের হার বাড়ছে উদ্যোক্তা। ✅

তাই আর দেরি কেন চলুন একটি সিদ্ধান্ত নিই এবং নিজেও উদ্যোক্তা হয়ে যাই এবং একটি স্ক্রিল ডেভেলপ করার মধ্য দিয়ে নিজেকে সবার থেকে ১০০ ধাপ এগিয়ে নিয়ে যাই

ফ্রিল্যান্সিং এমন কোন প্রফেশন নয় যেটা অবৈধ ফ্রিল্যান্সিং একটা বৈধ প্রফেশন এবং এখান থেকে কাজ করে ইনকাম করতে পারলে সরকার পর্যন্ত আপনাকে প্রণোদনা দিবে। 🎯

তাই আর দেরি কেন চলুন ছোট্ট একটি সিদ্ধান্ত নিয়ে পড়াশোনার পাশাপাশি আপনি যে সুন্দর একটি ক্যারিয়ার স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলি এবং নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলি।

প্রশ্ন - SEO কী? SEO  বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা পেজের দৃশ্যমানতা সার্...
04/10/2024

প্রশ্ন - SEO কী?

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা পেজের দৃশ্যমানতা সার্চ ইঞ্জিনের ফলাফলে বাড়ানো হয়। এর মূল উদ্দেশ্য হল অর্গানিক (অর্থাৎ, প্রাকৃতিক) ট্রাফিক বৃদ্ধি করা। SEO বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত করে, যেমন:

1. কিওয়ার্ড রিসার্চ: সেই শব্দ ও বাক্যাংশ খুঁজে বের করা, যা আপনার টার্গেট অডিয়েন্স সার্চ করে।

2. অন-পেজ অপটিমাইজেশন: পেজের কনটেন্ট, মেটা ট্যাগ, এবং URL স্ট্রাকচারকে অপটিমাইজ করা।

3. অফ-পেজ অপটিমাইজেশন: অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক সংগ্রহ করা, যা আপনার সাইটের অথরিটি বৃদ্ধি করে।

4. টেকনিক্যাল SEO: ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো উন্নত করা, যেমন লোডিং স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস এবং নিরাপত্তা।

SEO একটি চলমান প্রক্রিয়া, এবং এটি সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়।

বর্তমান সময়ে অনেকেই সমাজের প্রচলিত চিন্তাভাবনা উপেক্ষা করতে সাহস পান না, আর সেই কারণে তারা নিজেদের ইচ্ছা ও স্বপ্ন বাস্ত...
03/10/2024

বর্তমান সময়ে অনেকেই সমাজের প্রচলিত চিন্তাভাবনা উপেক্ষা করতে সাহস পান না, আর সেই কারণে তারা নিজেদের ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন না।

তবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাফিজ সেই বাধাকে উপেক্ষা করে অনেক দূর এগিয়ে গিয়েছে। তার স্বপ্ন ও পরিশ্রমের মাধ্যমে সে রাজধানীর মোহাম্মদপুরে নিজের একটি ফুড কোর্ট প্রতিষ্ঠা করেছে।

এটি এক অসাধারণ উদাহরণ, যেখানে একজন তরুণ কেবল পড়াশোনা নয়, নিজের উদ্যোগে স্বনির্ভর হওয়ার পথেও অগ্রসর হয়েছে

একটি কথা আবারও প্রমাণিত যারা উদ্যমী, তারা কখনো সুযোগ আসবে বলে বসে থাকে না, সুযোগ এবং সফলতার রাস্তা নিজেই প্রস্তুত করে নেয়।

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে প...
09/09/2024

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

রাসেলের অনলাইন দরজিবাড়ি, মাসে আয় ১০ লাখ টাকার বেশি !বাংলাদেশের ফ্যাশন শিল্পে ভিন্ন কিছু করার ইচ্ছা থেকেই রাসেল শেখের উদ্...
08/09/2024

রাসেলের অনলাইন দরজিবাড়ি, মাসে আয় ১০ লাখ টাকার বেশি !

বাংলাদেশের ফ্যাশন শিল্পে ভিন্ন কিছু করার ইচ্ছা থেকেই রাসেল শেখের উদ্যোগ। উদ্যোগটি হলো, রাসেলের ফেসবুক পেজ টাইলো। এই পেজে ক্রেতা তাঁর পোশাকের মাপ জানিয়ে দিলেই পেয়ে যাবেন তৈরি পোশাক। বর্তমানে রাসেলের টাইলোতে কর্মীর সংখ্যা ২৩। রাসেলের এই পেজে প্রতি মাসে ১০ থেকে ১৫ লাখ টাকা বিকিকিনি হয়। অনলাইনভিত্তিক দরজিবাড়ি টাইলোর প্রতিষ্ঠাতা রাসেল শেখ এখনো কিন্তু শিক্ষার্থী। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে।

গ্রাহকসংখ্যা ১০ হাজার। গ্রাহকেরা নিজেদের মাপমতো পোশাক বানিয়ে থাকেন টাইলোর থেকে। এখানে নিজের পছন্দের কাপড় বা নিজের পছন্দমতো ডিজাইন দেখিয়ে দিলে সেটি বানিয়ে দেওয়া হয়।

খণ্ডকালীন একটি চাকরি করতেন রাসেল শেখ। সেই চাকরি ছেড়ে দেন ২০১৯ সালে। জমানো কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। সেই ব্যবসা শার্ট তৈরি ও বিক্রির। কিছুদিন যেতেই ব্যবসায় লোকসান হয় রাসেলের। লোকসানে পড়ে আবার ফিরে গেলেন চাকরিতে। কিছুদিন বেশ মনোযোগ দিয়ে করলেন চাকরিটা। তবে কিছুদিন পর সেই চাকরি আর ভালো লাগে না রাসেলের। ২০১৯ সালের শেষ দিকে এসে ফ্যাশন উদ্যোগের একটি পরিকল্পনা দাঁড় করালেন।ব্যবসা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই হানা দিল করোনা মহামারি। তবে এবার ভেঙে পড়েন না রাসেল। পুরোদমে চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। তখন ড্যাফোডিলের ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ভর্তি হয়ে গেছেন তিনি। নিজের বিভাগ তাঁকে নানাভাবে সমর্থন ও সহযোগিতা দিতে থাকল। আগে রাসেলের জানা ছিল না কীভাবে বাজার গবেষণা করতে হয়, মার্কেট ডেমো কেন লাগে, কীভাবে তহবিল পেতে হয়, দক্ষ একটি দল কেন লাগে, অর্থ খরচের ক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করতে হয়, পণ্য সরবরাহের প্রক্রিয়া (সাপ্লাই চেইন) কেন শক্তিশালী করতে হবে? নিজের বিভাগ থেকে হাতে-কলমে এসব শিখতে পারেন রাসেল। দুই বছর আগে নিজের বিভাগ থেকেই পেয়েছিলেন ৪০ হাজার টাকার তহবিল। কিছুদিন আগে রাসেল বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল থেকে ৪০ লাখ টাকার তহবিল পেয়েছেন।

Address

Puratan Bandhura/Nawabgonj/Dhaka
Dhaka
1320

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Najap Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share